ঢাকা ০৩:৫৫ পূর্বাহ্ন, শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo সরকারের সর্বাত্মক প্রচেষ্টায় স্বাধীনভাবে ভোট দিচ্ছেন ভোটাররা — মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা Logo রাজধানীর বিভিন্ন ভোটকেন্দ্র পরিদর্শনে স্বরাষ্ট্র উপদেষ্টা Logo জাতীয় নির্বাচনে ভোট দিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা Logo প্রধান উপদেষ্টার নিকট ‘নজরদারি প্রযুক্তির সংগ্রহ ও ব্যবহার পর্যালোচনা কমিটি’র চূড়ান্ত প্রতিবেদন হস্তান্তর Logo স্বরাষ্ট্র উপদেষ্টার পুলিশ হেডকোয়ার্টার্সের অপারেশন কন্ট্রোল রুম ও ডিএমপি’র থানা পরিদর্শন Logo ভয়েস ফর জাস্টিস অবজারভার্স টিমের প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ Logo বাংলাদেশের নির্বাচন পর্যবেক্ষণ করবেন ৩৯৪ জন আন্তর্জাতিক পর্যবেক্ষক, ১৯৭ জন বিদেশী সাংবাদিক Logo প্রধান উপদেষ্টার সঙ্গে আনফ্রেল-এর নির্বাচন পর্যবেক্ষক দলের সৌজন্য সাক্ষাৎ Logo শুভেচ্ছা’ ও ‘দ্রুত টিকেট’-এর যাত্রা শুরু Logo নারায়ণগঞ্জের রূপগঞ্জে শীতলক্ষ্যা আইল্যান্ড ইকোপার্ক উদ্বোধন করলেন নৌপরিবহন উপদেষ্টা
তরুণ সমাজকে খেলাধুলায় আগ্রহী ও মোবাইল আসক্তি থেকে দূরে রাখতে কলেজপাড়া ইউনিটির আয়োজনে উৎসবমুখর পরিবেশে শুরু হলো ক্রিকেট লিগ।

রাণীশংকৈলে কলেজপাড়া ক্রিকেট লিগ সিজন ২ অনুষ্ঠিত

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৫:৫১:৪১ পূর্বাহ্ন, শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫
  • ৫৭৪ বার পড়া হয়েছে

মো: হামিম রানা, ঠাকুরগাঁও : ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল ডিগ্রি কলেজ মাঠে কলেজপাড়া ইউনিটি আয়োজিত কলেজপাড়া ক্রিকেট লিগ সিজন ২ অনুষ্ঠিত হয়েছে। ১৮ ডিসেম্বর সকাল ১১টায় বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দের উপস্থিতিতে টুর্নামেন্টটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

আয়োজকরা জানান, তরুণ সমাজকে মোবাইল আসক্তি থেকে দূরে রেখে খেলাধুলার প্রতি আগ্রহী করে তোলা এবং স্বাস্থ্যকর জীবনযাপনে উদ্বুদ্ধ করতেই এই ক্রীড়া আয়োজন। খেলাধুলার মাধ্যমে শৃঙ্খলা, দলগত সহযোগিতা ও ইতিবাচক মানসিকতা গড়ে তোলাই তাদের প্রধান উদ্দেশ্য বলে জানান তারা।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন ঠাকুরগাঁও-৩ আসনের জামায়াত মনোনীত এমপি প্রার্থী জননেতা মিজানুর রহমান মাস্টার এবং গণধিকার পরিষদ মনোনীত এমপি পদপ্রার্থী মামুনুর রশিদ মামুন। এ ছাড়া বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
বক্তারা এ ধরনের ক্রীড়া উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বলেন, তরুণ প্রজন্মকে মাঠমুখী করতে খেলাধুলার বিকল্প নেই। নিয়মিত ক্রীড়া চর্চা সামাজিক সম্প্রীতি জোরদার করার পাশাপাশি সুস্থ ও মাদকমুক্ত সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
অনুষ্ঠানে স্থানীয় ক্রীড়াপ্রেমী, শিক্ষার্থী ও এলাকাবাসীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মাঠজুড়ে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।
জনপ্রিয় সংবাদ

সরকারের সর্বাত্মক প্রচেষ্টায় স্বাধীনভাবে ভোট দিচ্ছেন ভোটাররা — মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা

তরুণ সমাজকে খেলাধুলায় আগ্রহী ও মোবাইল আসক্তি থেকে দূরে রাখতে কলেজপাড়া ইউনিটির আয়োজনে উৎসবমুখর পরিবেশে শুরু হলো ক্রিকেট লিগ।

রাণীশংকৈলে কলেজপাড়া ক্রিকেট লিগ সিজন ২ অনুষ্ঠিত

আপডেট সময় ০৫:৫১:৪১ পূর্বাহ্ন, শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫