ঢাকা ০১:৫৫ পূর্বাহ্ন, শুক্রবার, ০১ মে ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo ডেমরায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত কারখানা পরিদর্শন করলেন শ্রমমন্ত্রী; তদন্ত কমিটি গঠন Logo ৬ বছর পর তামিম হত্যা মামলার পলাতক আসামিকে গ্রেফতার করেছে সিআইডি Logo হাম ও ডেঙ্গু মোকাবেলায় সরকার যথেষ্ট সক্ষম…স্বাস্থ্যমন্ত্রী সরদার মোঃ সাখাওয়াত হোসেন Logo বাউফলে বিনামূল্যে অসহায় মানুষের চক্ষু চিকিৎসা ক্যাম্পের আয়োজন Logo বাংলাদেশি জাতীয়তাবাদ একটি বহুত্ববাদী ও বৈচিত্র্যময় রাজনীতির কথা বলে – তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন Logo রাগবি সেভেনস চ্যাম্পিয়নশিপ ও  মিনি স্কুল হ্যান্ডবল প্রতিযোগিতার উদ্বোধন করলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোঃ আনিনুল হক Logo পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়নে সরকারের কার্যক্রম জাতিসংঘে তুলে ধরলেন পার্বত্য সচিব Logo ঢাকা শহরকে নিজের আঙিনার মতো করে সাজাতে চাই: ডিএসসিসি প্রশাসক Logo ঢাকা শহরের হকার ব্যবস্থাপনায় নতুন মাইলফলক: ডিএসসিসিতে আধুনিক হকার পুনর্বাসন কার্যক্রমের শুভ উদ্বোধন Logo পুলিশের চলমান বিভিন্ন অভিযানে বিপুল পরিমাণ নিষিদ্ধ ঘোষিত অবৈধ জাল, মাছ, মাছের পোনা ও জেলীযুক্ত চিংড়ি উদ্ধারসহ আটক ১২৫ জন।
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদির শেষ বিদায়ে রাজধানীর মানিক মিয়া এভিনিউ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় পর্যন্ত এলাকায় মানুষের ঢল নামে।

মানিক মিয়া থেকে টিএসসি পর্যন্ত জনস্রোত ওসমান হাদির সমাধি এক পলক দেখার জন্য।

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৪:৩৯:৩৭ অপরাহ্ন, শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫
  • ৫৯২ বার পড়া হয়েছে

আলী আহসান রবি : ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির সমাধি দেখতে রাজধানীর মানিক মিয়া এভিনিউ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) টিএসসি পর্যন্ত এলাকা জনসমুদ্রে পরিণত হয়েছে। শনিবার (২০ ডিসেম্বর) দুপুর আড়াইটায় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় জানাজা শেষে হাদির মরদেহ ঢাকা বিশ্ববিদ্যালয়ে নেয়া হয়।

এ সময় রাস্তার জনসমুদ্র ভেদ করে মরদেহবাহী অ্যাম্বুলেন্স সমাধি প্রাঙ্গণে পৌঁছায়। দাফনের সুবিধায় ওই এলাকায় ব্যারিকেড দিয়ে জনসমাগম আটকে রাখা হয়।

এরপর বিকেল সাড়ে ৩টার দিকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদ সংলগ্ন জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধিসৌধের পাশেই তাকে শায়িত করা হয়। এর আগে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় লাখ লাখ মানুষের উপস্থিতিতে জানাজা পড়ান হাদির বড় ভাই আবু বকর সিদ্দিক।

জানাজায় প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস, জামায়াতের আমির ডা. শফিকুর রহমান, সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া মো. গোলাম পরওয়ার, বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ, এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারাও উপস্থিত ছিলেন। জানাজাপূর্ব বক্তব্য রাখেন ইনকিলাব মঞ্চের সদস্য সচিব জাবের ও ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন।

গত ১২ ডিসেম্বর দুপুরে ঢাকার পুরানা পল্টনের বক্স কালভার্ট রোডে ওসমান হাদিকে মাথায় গুলি করে দুর্বৃত্তরা। প্রথমে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল এবং পরে এভারকেয়ার হাসপাতালে চিকিৎসা দেয়া হয়। অবস্থার অবনতি হলে তাকে সিঙ্গাপুর নেওয়া হয় চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

জনপ্রিয় সংবাদ

ডেমরায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত কারখানা পরিদর্শন করলেন শ্রমমন্ত্রী; তদন্ত কমিটি গঠন

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদির শেষ বিদায়ে রাজধানীর মানিক মিয়া এভিনিউ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় পর্যন্ত এলাকায় মানুষের ঢল নামে।

মানিক মিয়া থেকে টিএসসি পর্যন্ত জনস্রোত ওসমান হাদির সমাধি এক পলক দেখার জন্য।

আপডেট সময় ০৪:৩৯:৩৭ অপরাহ্ন, শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫