ঢাকা ১১:৪৬ পূর্বাহ্ন, বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ২৯ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo খাতে নীতি সংস্কার ও ভবিষ্যৎ রূপরেখা প্রণয়নে কমিটির অবদানকে কৃতজ্ঞতাশিক্ষা জানালেন শিক্ষা উপদেষ্টা Logo ফরিদপুর ও মুন্সীগঞ্জে নির্বাচনী বেইজ ক্যাম্প পরিদর্শন করলেন বিজিবি মহাপরিচালক Logo ফরিদপুর ও মুন্সীগঞ্জে নির্বাচনী বেইজ ক্যাম্প পরিদর্শন করলেন বিজিবি মহাপরিচালক Logo ভোটকেন্দ্রে অনিয়ম হলে কঠোর পদক্ষেপ গ্রহণের হুঁশিয়ারি স্বরাষ্ট্র উপদেষ্টার Logo হাতিরঝিলে সেনাবাহিনীর নেতৃত্বে যৌথ অভিযান: বিদেশি রিভলবার, গুলি ও বিপুল পরিমাণ মাদক উদ্ধার। Logo গাজায় ইসরায়েলি হামলায় নিহত ৭ জন Logo ২০২৬ সালে হজযাত্রীরা তিন কোটির বেশি টাকা ফেরত পাবেন – প্রেস ব্রিফিংয়ে ধর্ম উপদেষ্টা Logo সহিংসতা প্রতিরোধ, নতুন আইন ও ভাতা বৃদ্ধি: ১৬ মাসের হিসাব দিলেন শারমীন এস মুরশিদ Logo দিনের ভোট দিনে ঝুঁকি নয়, খুঁজুন আস্থার পথ Logo সংসদ সদস্য প্রার্থীদের কাছে সাতক্ষীরা উন্নয়ন দাবি
দিল্লি ও শিলিগুড়িতে সহিংস ঘটনার তীব্র নিন্দা, কূটনৈতিক নিরাপত্তা নিশ্চিতের আহ্বান বাংলাদেশের

বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনারকে তলব

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৪:৩৭:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ ডিসেম্বর ২০২৫
  • ৫৬০ বার পড়া হয়েছে

আলী আহসান রবি : ভারতে অবস্থিত বাংলাদেশের কূটনৈতিক মিশন ও স্থাপনার বাইরে সহিংস ও নাশকতামূলক ঘটনার পরিপ্রেক্ষিতে বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মাকে তলব করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, মঙ্গলবার হাইকমিশনারকে তলব করে ভারতের বিভিন্ন স্থানে সংঘটিত সাম্প্রতিক ঘটনাগুলোতে বাংলাদেশের গভীর উদ্বেগ ও তীব্র প্রতিবাদ জানানো হয়। বিশেষ করে ২০ ডিসেম্বর ২০২৫ তারিখে নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশন ও হাইকমিশনারের সরকারি বাসভবনের বাইরে সংঘটিত অনাকাঙ্ক্ষিত ও দুঃখজনক ঘটনার কথা তুলে ধরা হয়।

এ ছাড়া ২২ ডিসেম্বর ২০২৫ তারিখে পশ্চিমবঙ্গের শিলিগুড়িতে বাংলাদেশ ভিসা সেন্টারে চরমপন্থীদের দ্বারা ভাঙচুরের ঘটনাতেও বাংলাদেশ গুরুতর উদ্বেগ প্রকাশ করেছে। একই সঙ্গে ভারতে অবস্থিত বাংলাদেশের বিভিন্ন কূটনৈতিক মিশনের বাইরে সংঘটিত সহিংস বিক্ষোভ ও হামলার ঘটনাগুলোর তীব্র নিন্দা জানানো হয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, কূটনৈতিক প্রতিষ্ঠান ও কর্মীদের বিরুদ্ধে এ ধরনের পূর্বপরিকল্পিত সহিংসতা ও ভীতি প্রদর্শন আন্তর্জাতিক কূটনৈতিক রীতিনীতি ও ভিয়েনা কনভেনশনের সুস্পষ্ট লঙ্ঘন। এসব ঘটনা কূটনৈতিক কর্মীদের নিরাপত্তার জন্য হুমকিস্বরূপ এবং পারস্পরিক শ্রদ্ধা, শান্তি ও সহনশীলতার পরিবেশকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করে।

বাংলাদেশ সরকার ভারত সরকারকে সংশ্লিষ্ট ঘটনাগুলোর পুঙ্খানুপুঙ্খ তদন্ত পরিচালনা, ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে কার্যকর ব্যবস্থা গ্রহণ এবং ভারতে অবস্থিত বাংলাদেশের কূটনৈতিক মিশন ও সংশ্লিষ্ট স্থাপনার নিরাপত্তা নিশ্চিত করার জোরালো আহ্বান জানিয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয় আরও আশা প্রকাশ করে যে, ভারত সরকার কূটনৈতিক কর্মী ও প্রতিষ্ঠানের মর্যাদা ও নিরাপত্তা রক্ষায় অবিলম্বে তার আন্তর্জাতিক ও কূটনৈতিক বাধ্যবাধকতা পূরণ করবে।

জনপ্রিয় সংবাদ

খাতে নীতি সংস্কার ও ভবিষ্যৎ রূপরেখা প্রণয়নে কমিটির অবদানকে কৃতজ্ঞতাশিক্ষা জানালেন শিক্ষা উপদেষ্টা

দিল্লি ও শিলিগুড়িতে সহিংস ঘটনার তীব্র নিন্দা, কূটনৈতিক নিরাপত্তা নিশ্চিতের আহ্বান বাংলাদেশের

বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনারকে তলব

আপডেট সময় ০৪:৩৭:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ ডিসেম্বর ২০২৫