ঢাকা ০২:০৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo তেজগাঁও বিভাগের অভিযানে গত ২৪ ঘণ্টায় বিভিন্ন অপরাধে জড়িত ৬২ জন গ্রেফতার Logo অসাম্প্রদায়িক চেতনায় নতুন বছর সাজানোর আহ্বান ভূমি প্রতিমন্ত্রীর Logo দুর্ঘটনায় আহত ইউএইচএফপিও ডা. শংকরের চিকিৎসার দায়িত্ব নিল সরকার Logo বাংলা একাডেমির যৌথ উদ্যোগে সাত দিনব্যাপী ‘বৈশাখী মেলা ১৪৩৩’-এর উদ্বোধন Logo মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক ‘কৃষক কার্ড’ বিতরণ কর্মসূচির উদ্বোধন উপলক্ষে বিভিন্ন অনুষ্ঠানস্থলের নিরাপত্তায় বিজিবি মোতায়েন Logo বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজধানী ঢাকায় বৈশাখী শোভাযাত্রার আয়োজন করেছে। Logo ঐতিহাসিক আহসান মঞ্জিলে ডিএসসিসির বর্ণাঢ্য বর্ষবরণ: পরিচ্ছন্ন ও তিলোত্তমা ঢাকা গড়ার অঙ্গীকার Logo শিশু বিকাশে জেলা পর্যায় পর্যন্ত শিশু একাডেমি সম্প্রসারণের কৃতিত্ব জিয়াউর রহমানের: মন্ত্রী জাহিদ হোসেন Logo ঐক্য চাই বিভেদ চাই না, ঐক্যের মাধ্যমেই বিশ্বের দরবারে মাথা তুলে দাড়াতে চাই’-মাননীয় সংস্কৃতি বিষয়ক মন্ত্রী। Logo বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে সার্বিক নিরাপত্তা নিশ্চতে ঢাকা মহানগরীর গুরুত্বপূর্ণ স্থানে ২০ প্লাটুন বিজিবি মোতায়েন
দুর্গাপুর–শ্যামগঞ্জ সড়কে চেকপোস্টে তল্লাশির সময় আমদানি নিষিদ্ধ ভারতীয় মদসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করেছে পূর্বধলা থানা পুলিশ।

নেত্রকোনা জেলার পূর্বধলায় পিকআপ ভ্যানে ভারতীয় ১০২ বোতল মদ উদ্ধার, আটক ৩ জন

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৪:৫২:৫৪ পূর্বাহ্ন, বুধবার, ২৪ ডিসেম্বর ২০২৫
  • ৫৭৯ বার পড়া হয়েছে
স্টাফ রিপোর্টার : নেত্রকোনা জেলার পূর্বধলা থানা পুলিশ সোমবার (২২ ডিসেম্বর) সকালে দুর্গাপুর–শ্যামগঞ্জ সড়কের পূর্বধলা উপজেলার লাল মিয়া বাজার এলাকায় চেকপোস্ট বসিয়ে একটি পিকআপ ভ্যান তল্লাশি চালিয়ে আমদানি নিষিদ্ধ ১০২ বোতল ভারতীয় মদসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করেছে।
পূর্বধলা থানার অফিসার ইনচার্জ মোঃ দিদারুল ইসলাম জানান, গোয়েন্দা সূত্রে খবর পেয়ে সোমবার সকাল সাড়ে ৭টার দিকে লাল মিয়া বাজার এলাকায় চেকপোস্ট বসিয়ে বিভিন্ন যানবাহনে তল্লাশি অভিযান চালানো হয়। তল্লাশিকালে একটি পিকআপ ভ্যানে থাকা পুরোনো ১০টি কার্টুনের ভেতর থেকে বিভিন্ন ব্র্যান্ডের ১০২ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়।
এ ঘটনায় মাদক পাচারের সঙ্গে জড়িত থাকার অভিযোগে কলমাকান্দা উপজেলার ঘোড়াগাঁও গ্রামের জাহাঙ্গীর উদ্দিন (৩০), জাকির হোসেন (২২) এবং দাওরাদাইর গ্রামের জামাল উদ্দিন (২৮)–কে আটক করা হয়। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত পিকআপ ভ্যানটিও জব্দ করা হয়।
ওসি আরও জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করে সোমবার দুপুরে তাদের নেত্রকোনা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হলে বিজ্ঞ বিচারক জামিন নামঞ্জুর করে জেলহাজতে প্রেরণের নির্দেশ দেন।
জনপ্রিয় সংবাদ

তেজগাঁও বিভাগের অভিযানে গত ২৪ ঘণ্টায় বিভিন্ন অপরাধে জড়িত ৬২ জন গ্রেফতার

দুর্গাপুর–শ্যামগঞ্জ সড়কে চেকপোস্টে তল্লাশির সময় আমদানি নিষিদ্ধ ভারতীয় মদসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করেছে পূর্বধলা থানা পুলিশ।

নেত্রকোনা জেলার পূর্বধলায় পিকআপ ভ্যানে ভারতীয় ১০২ বোতল মদ উদ্ধার, আটক ৩ জন

আপডেট সময় ০৪:৫২:৫৪ পূর্বাহ্ন, বুধবার, ২৪ ডিসেম্বর ২০২৫