ঢাকা ০১:০৪ অপরাহ্ন, বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ২৯ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo জাপানের নির্বাচন পর্যবেক্ষণ মিশন রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। Logo ভোটের গাড়ির প্রচারণায় “জনমত বাক্স”, সরাসরি মাননীয় প্রধান উপদেষ্টাকে মনের কথা লিখেছেন তারা Logo দীপু দাসকে সরকারের আর্থিক ও বাড়ি নির্মাণ সহায়তা প্রদান Logo খাতে নীতি সংস্কার ও ভবিষ্যৎ রূপরেখা প্রণয়নে কমিটির অবদানকে কৃতজ্ঞতাশিক্ষা জানালেন শিক্ষা উপদেষ্টা Logo ফরিদপুর ও মুন্সীগঞ্জে নির্বাচনী বেইজ ক্যাম্প পরিদর্শন করলেন বিজিবি মহাপরিচালক Logo ফরিদপুর ও মুন্সীগঞ্জে নির্বাচনী বেইজ ক্যাম্প পরিদর্শন করলেন বিজিবি মহাপরিচালক Logo ভোটকেন্দ্রে অনিয়ম হলে কঠোর পদক্ষেপ গ্রহণের হুঁশিয়ারি স্বরাষ্ট্র উপদেষ্টার Logo হাতিরঝিলে সেনাবাহিনীর নেতৃত্বে যৌথ অভিযান: বিদেশি রিভলবার, গুলি ও বিপুল পরিমাণ মাদক উদ্ধার। Logo গাজায় ইসরায়েলি হামলায় নিহত ৭ জন Logo ২০২৬ সালে হজযাত্রীরা তিন কোটির বেশি টাকা ফেরত পাবেন – প্রেস ব্রিফিংয়ে ধর্ম উপদেষ্টা
নিষিদ্ধ রাজনৈতিক কার্যক্রম ও নির্বাচন কমিশনের সিদ্ধান্তের কারণে আওয়ামী লীগ অংশগ্রহণে অযোগ্য।

আ.লীগ আসন্ন নির্বাচনে অংশ নিতে পারবেনা – প্রেস সচিব শফিকুল আলম

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৮:৪২:৪০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর ২০২৫
  • ৫৬১ বার পড়া হয়েছে

আলী আহসান রবি : প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ থাকা বাংলাদেশ আওয়ামী লীগ আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে পারবে না।

বুধবার (২৪ ডিসেম্বর) বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন, শফিকুল আলম বলেন, আওয়ামী লীগের বিষয়ে সরকারের অবস্থান স্পষ্ট। যেহেতু আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ এবং নির্বাচন কমিশন আওয়ামী লীগকে দল হিসেবে বাদ দিয়েছে, সেহেতু আওয়ামী লীগ এই নির্বাচনে অংশ নিতে পারবে না।

এসময় প্রধান উপদেষ্টাকে ৫ মার্কিন আইনপ্রনেতার চিঠি দেওয়া প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে প্রেস সচিব জানান, তিনি ওই চিঠিটি দেখেননি, এ বিষয়ে তিনি জানেন না।

‘টেলিযোগাযোগ অধ্যাদেশ ২০২৫’ পেল চূড়ান্ত অনুমোদন
এর আগে, চলতি বছরের মে মাসে বাংলাদেশ আওয়ামী লীগ এবং এর সব অঙ্গসংগঠন, সহযোগী সংগঠন ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি করে অন্তর্বর্তী সরকার।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচারকার্য সম্পন্ন না হওয়া পর্যন্ত এই সিদ্ধান্ত বহাল রাখার কথা বলা হয়। তখন এ বিষয়ে  প্রজ্ঞাপন জারি করেছিল স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ। সন্ত্রাসবিরোধী (সংশোধন) অধ্যাদেশ অনুযায়ী এ ব্যবস্থা নেওয়া হয়েছে বলে প্রজ্ঞাপনে বলা হয়।

জনপ্রিয় সংবাদ

জাপানের নির্বাচন পর্যবেক্ষণ মিশন রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন।

নিষিদ্ধ রাজনৈতিক কার্যক্রম ও নির্বাচন কমিশনের সিদ্ধান্তের কারণে আওয়ামী লীগ অংশগ্রহণে অযোগ্য।

আ.লীগ আসন্ন নির্বাচনে অংশ নিতে পারবেনা – প্রেস সচিব শফিকুল আলম

আপডেট সময় ০৮:৪২:৪০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর ২০২৫