ঢাকা ০২:৩১ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo কৃষকের অর্থনীতি শক্তিশালী হলে সামগ্রিক অর্থনীতি মজবুত হবে – মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষি মন্ত্রী Logo জলবদ্ধতা দূরীকরণ, চাষাবাদ বৃদ্ধি ও প্রকৃতি বাঁচাতে খাল খনন অব্যাহত রাখা হবে। – পানি সম্পদ মন্ত্রী Logo বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ১৫ জনকে গ্রেফতার করেছে মুগদা থানা পুলিশ Logo নওগাঁ সদর উপজেলা মুক্তিযোদ্ধাদের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত Logo হজযাত্রী সেবা কাজকর্ম মনিটরিংয়ে গভীর রাতে হজক্যাম্পে ধর্মমন্ত্রী কায়কোবাদ Logo আগামী বছরে সঠিক সময়ে বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ Logo দল-মতের ঊর্ধ্বে থেকে দেশ গঠনে যুবসমাজকে সম্পৃক্ত করার আহ্বান যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর Logo মোহাম্মদপুরে চাঞ্চল্যকর আসাদুল হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যেই জড়িত মূল হোতাসহ চারজন গ্রেফতার Logo প্রবীণ সাংবাদিকদের অবসর ভাতা বাস্তবায়নে কাজ করছে সরকার: তথ্য ও সম্প্রচার মন্ত্রী Logo দান-সহযোগিতায় আলো ছড়ানো সামিউল ইসলাম (পারভেজ) — মানবিক কর্মকাণ্ডে আলোচনায়, চন্ডিপুরে চেয়ারম্যান পদে লড়ার ঘোষণা
চোরাচালান প্রতিরোধে বিজিবি টহল দলের অভিযান, গরুগুলোর আনুমানিক বাজারমূল্য ৭ লাখ ২০ হাজার টাকা।

খাগড়াছড়িতে ৩২ বিজিবির অভিযানে ১২টি ভারতীয় গরু জব্দ

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০১:২৯:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর ২০২৫
  • ৫৯৫ বার পড়া হয়েছে

আলী আহসান রবি : খাগড়াছড়ি ব্যাটালিয়ন (৩২ বিজিবি) কর্তৃক পরিচালিত চোরাচালানবিরোধী অভিযানে ১২টি ভারতীয় গরু জব্দ করা হয়েছে। জব্দকৃত গরুগুলোর আনুমানিক বাজারমূল্য ৭ লাখ ২০ হাজার টাকা।

বুধবার (২৪ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা উপজেলার ১নং তাইন্দং ইউনিয়নের কলাবাগান এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, বান্দরসিং বিওপি’র দায়িত্বপূর্ণ সীমান্ত পিলার ২২৫৯/৬-আরবি থেকে আনুমানিক ১৫০ গজ উত্তর-পশ্চিমে বাংলাদেশের অভ্যন্তরে ভারতীয় গরু চোরাচালানের প্রস্তুতি নেওয়া হয়েছে।

এ তথ্যের ভিত্তিতে খাগড়াছড়ি ব্যাটালিয়ন (৩২ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল কামরান কবির উদ্দিনের সার্বিক দিকনির্দেশনায় বান্দরসিং বিওপি কমান্ডার নায়েব সুবেদার মোঃ মোহাম্মদ নুরুল আবছারের নেতৃত্বে একটি টহল দল চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালে বিজিবি টহল দলের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা গরুগুলো ফেলে পালিয়ে যায়। পরে মালিকবিহীন অবস্থায় ১২টি ভারতীয় গরু জব্দ করতে সক্ষম হয় বিজিবি।

জব্দকৃত গরুগুলো কাস্টমস এক্সাইজ ও ভ্যাট, সীতাকুন্ড সার্কেল, চট্টগ্রামে জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

এ বিষয়ে খাগড়াছড়ি ব্যাটালিয়ন (৩২ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল কামরান কবির উদ্দিন বলেন, দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে বিজিবির নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। ভবিষ্যতেও এ ধরনের আভিযানিক কার্যক্রম জোরদার করা হবে।

জনপ্রিয় সংবাদ

কৃষকের অর্থনীতি শক্তিশালী হলে সামগ্রিক অর্থনীতি মজবুত হবে – মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষি মন্ত্রী

চোরাচালান প্রতিরোধে বিজিবি টহল দলের অভিযান, গরুগুলোর আনুমানিক বাজারমূল্য ৭ লাখ ২০ হাজার টাকা।

খাগড়াছড়িতে ৩২ বিজিবির অভিযানে ১২টি ভারতীয় গরু জব্দ

আপডেট সময় ০১:২৯:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর ২০২৫