ঢাকা ০৮:৩৬ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo ঠাকুরগাঁওয়ের হরিপুর সীমান্তে বিএসএফের গুলিতে বিজিবি সদস্য আহত Logo বিশ্ববাজারে জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির সাথে সামঞ্জস্য রেখে দেশে ভোক্তা পর্যায়ে বিক্রয়মূল্য সমন্বয় করেছে সরকার Logo গণমাধ্যমের স্বাধীনতা অব্যাহত রাখতে সরকার বদ্ধপরিকর – তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন Logo তেজগাঁও বিভাগের অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ৬৭ জন গ্রেফতার Logo রাজধানীর খেলার মাঠ উন্নয়নে ক্রীড়া প্রতিমন্ত্রীর নেতৃত্বে পরিদর্শন টিম Logo পাট খাতের উন্নয়নে জেডিপিসি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে- বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী শরীফুল আলম Logo মানবিকতার পথে রাণীনগর ইয়ুথ অর্গানাইজেশন, ৭০০ ব্যাগ রক্তদান ও ১০০০ ডোনারের মাইলফলক স্পর্শ Logo মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রীর সঙ্গে ম্যানচেস্টার টেমসাইড কাউন্সিলের সিভিক মেয়রের সাক্ষাৎ – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতি মন্ত্রী Logo প্রবাসীদের জ্ঞান ও বিনিয়োগে শক্তিশালী হচ্ছে অর্থনীতি: তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন Logo বাণিজ্যমন্ত্রীর সঙ্গে ব্যবসায়ী নেতৃবৃন্দের বৈঠক : এফবিসিসিআইকে কার্যকর, শক্তিশালী ও অরাজনৈতিক প্রতিষ্ঠানে রূপান্তরের ওপর জোর
বিস্ফোরণ ও যুদ্ধক্ষেত্রের মধ্যে খ্রিস্টানরা সীমিতভাবে ধর্মীয় আচার পালন করেছে।

গাজায় বড়দিনে উৎসব ম্লান, বোমার শব্দ ও ড্রোনের গুঞ্জনের মধ্যেই প্রার্থনা।

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০২:২৩:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর ২০২৫
  • ৫৬৬ বার পড়া হয়েছে
আন্তর্জাতিক ডেস্ক : ইসরায়েলি বোমাবর্ষণের শব্দ ও আকাশে ড্রোনের গুঞ্জনের মধ্যে গাজায় বড়দিন পালন করেছে ফিলিস্তিনি খ্রিস্টান সম্প্রদায়। আল জাজিরার মাঠপর্যায়ের প্রতিবেদনে জানানো হয়েছে, বড়দিনের আগের রাত থেকে আজ ভোর পর্যন্ত উত্তর গাজার বিভিন্ন এলাকায় বিস্ফোরণের শব্দ শোনা গেছে।
উত্তর গাজার জাবালিয়া শরণার্থী শিবিরে ধ্বংস হয়ে যাওয়া ভবনের ধ্বংসস্তূপের পাশে শিশুদের নিয়ে হাঁটতে দেখা যায় স্থানীয় বাসিন্দাদের। চারপাশে যুদ্ধের ক্ষতচিহ্ন থাকায় বড়দিনের কোনো উৎসবের পরিবেশ সেখানে লক্ষ্য করা যায়নি।
আল জাজিরার সাংবাদিক হানি মাহমুদ জানান, গাজাজুড়ে থাকা অধিকাংশ গির্জা বড়দিনের আনুষ্ঠানিকতা সীমিত করেছে অথবা বাতিল করেছে। বড় কোনো ধর্মীয় জমায়েতের পরিবর্তে গির্জার ভেতরে ছোট পরিসরে প্রার্থনা ও ব্যক্তিগত ধর্মীয় আচার পালন করা হয়েছে। তার ভাষায়, সেখানে প্রকৃত অর্থে কোনো উৎসবের আবহ ছিল না।
এদিকে অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলের বসতি সম্প্রসারণ নিয়েও আন্তর্জাতিক মহলে প্রতিক্রিয়া দেখা দিয়েছে। ব্রিটেন, কানাডা, ডেনমার্ক ও ফ্রান্সসহ ১৪টি দেশ পশ্চিম তীরে নতুন ১৯টি বসতি অনুমোদনের সিদ্ধান্তের নিন্দা জানিয়েছে। দেশগুলো বলেছে, এই সিদ্ধান্ত আন্তর্জাতিক আইন লঙ্ঘন করছে এবং গাজার চলমান যুদ্ধবিরতি ও দীর্ঘমেয়াদি শান্তি প্রক্রিয়াকে ঝুঁকির মুখে ফেলছে।
২০২৩ সালের অক্টোবর থেকে শুরু হওয়া গাজা অভিযানে এখন পর্যন্ত অন্তত ৭০ হাজার ৯৪২ জন ফিলিস্তিনি নিহত এবং ১ লাখ ৭১ হাজার ১৯৫ জন আহত হয়েছেন বলে আল জাজিরার প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। অন্যদিকে একই বছরের ৭ অক্টোবর ইসরায়েলে হামলায় নিহত হন ১ হাজার ১৩৯ জন এবং প্রায় ২০০ জনকে আটক করে নিয়ে যাওয়া হয়।
জনপ্রিয় সংবাদ

ঠাকুরগাঁওয়ের হরিপুর সীমান্তে বিএসএফের গুলিতে বিজিবি সদস্য আহত

বিস্ফোরণ ও যুদ্ধক্ষেত্রের মধ্যে খ্রিস্টানরা সীমিতভাবে ধর্মীয় আচার পালন করেছে।

গাজায় বড়দিনে উৎসব ম্লান, বোমার শব্দ ও ড্রোনের গুঞ্জনের মধ্যেই প্রার্থনা।

আপডেট সময় ০২:২৩:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর ২০২৫