ঢাকা ১১:৪২ পূর্বাহ্ন, শুক্রবার, ০১ মে ২০২৬, ১৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo ডেমরায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত কারখানা পরিদর্শন করলেন শ্রমমন্ত্রী; তদন্ত কমিটি গঠন Logo ৬ বছর পর তামিম হত্যা মামলার পলাতক আসামিকে গ্রেফতার করেছে সিআইডি Logo হাম ও ডেঙ্গু মোকাবেলায় সরকার যথেষ্ট সক্ষম…স্বাস্থ্যমন্ত্রী সরদার মোঃ সাখাওয়াত হোসেন Logo বাউফলে বিনামূল্যে অসহায় মানুষের চক্ষু চিকিৎসা ক্যাম্পের আয়োজন Logo বাংলাদেশি জাতীয়তাবাদ একটি বহুত্ববাদী ও বৈচিত্র্যময় রাজনীতির কথা বলে – তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন Logo রাগবি সেভেনস চ্যাম্পিয়নশিপ ও  মিনি স্কুল হ্যান্ডবল প্রতিযোগিতার উদ্বোধন করলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোঃ আনিনুল হক Logo পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়নে সরকারের কার্যক্রম জাতিসংঘে তুলে ধরলেন পার্বত্য সচিব Logo ঢাকা শহরকে নিজের আঙিনার মতো করে সাজাতে চাই: ডিএসসিসি প্রশাসক Logo ঢাকা শহরের হকার ব্যবস্থাপনায় নতুন মাইলফলক: ডিএসসিসিতে আধুনিক হকার পুনর্বাসন কার্যক্রমের শুভ উদ্বোধন Logo পুলিশের চলমান বিভিন্ন অভিযানে বিপুল পরিমাণ নিষিদ্ধ ঘোষিত অবৈধ জাল, মাছ, মাছের পোনা ও জেলীযুক্ত চিংড়ি উদ্ধারসহ আটক ১২৫ জন।
বিবিসি প্রতিবেদনে তারেককে বাংলাদেশের পরবর্তী প্রধানমন্ত্রীর প্রধান দাবিদার হিসেবে চিহ্নিত করা হয়েছে।

তারেক রহমানকে নিয়ে বিবিসির প্রতিবেদন প্রকাশ

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০২:৪০:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর ২০২৫
  • ৫৬২ বার পড়া হয়েছে

আলী আহসান রবি : দীর্ঘ ১৭ বছর পর দেশের মাটি স্পর্শ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, এ সময় তার সঙ্গে ছিলেন স্ত্রী ডা. জুবাইদা রহমান ও মেয়ে ব্যারিস্টার জাইমা রহমান। তাকে বহনকারী বিমানটি বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) বেলা ১১টা ৪০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাওয়া ঐতিহাসিক ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মাত্র কয়েক সপ্তাহ আগে তার এই প্রত্যাবর্তন দেশের রাজনৈতিক পরিস্থিতিকে নতুন মাত্রা দিয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা তাদের মতে, তারেক রহমানের দেশে ফেরা নির্বাচনী সমীকরণে বড় ধরনের প্রভাব ফেলতে পারে।

ব্রিটিশ সংবাদ সংস্থা বিবিসি এক প্রতিবেদনে জানিয়েছে, বাংলাদেশের আগামী প্রধানমন্ত্রী পদে প্রধানতম দাবিদার হিসেবে আবির্ভূত হয়েছেন তারেক রহমান, বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) প্রকাশিত ওই প্রতিবেদনে বলা হয়, ১৭ বছরের নির্বাসন শেষে দেশে ফিরেছেন বাংলাদেশের পরবর্তী প্রধানমন্ত্রী পদের অন্যতম শক্তিশালী দাবিদার এই নেতা।

৬০ বছর বয়সী তারেক রহমান প্রভাবশালী জিয়া পরিবারের উত্তরাধিকারী এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জ্যেষ্ঠ সন্তান, তার নেতৃত্বাধীন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) আগামী নতুন বছরে অনুষ্ঠিতব্য জাতীয় নির্বাচনে জয়ী হয়ে পুনরায় ক্ষমতায় ফিরতে চায়।

২০০৮ সাল থেকে লন্ডনে অবস্থানরত তারেক রহমান, নির্বাচনে বিএনপি যদি বৃহত্তম দল হিসেবে আত্মপ্রকাশ করে তাহলে দেশের নতুন নেতা হতে পারেন বলে ধারণা করা হচ্ছে।
গত বছর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ক্ষমতাচ্যুত হওয়ার প্রেক্ষাপটেই তারেক রহমানের এই প্রত্যাবর্তন ঘটেছে, আওয়ামী লীগ সরকারের সময় তার বিরুদ্ধে একাধিক ফৌজদারি তদন্ত শুরু হলেও শেখ হাসিনার শাসনের পতনের পর তিনি সব অভিযোগ থেকে অব্যাহতি পান।

বর্তমানে শেখ হাসিনা ভারতে নির্বাসিত জীবনযাপন করছেন, তার নেতৃত্বাধীন আওয়ামী লীগের নির্বাচনে অংশ নেওয়ার সম্ভাবনাও ক্ষীণ বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা অনেকেই আসন্ন এই নির্বাচনকে বাংলাদেশের ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ নির্বাচন হিসেবে দেখছেন।
গত মাসে সরকারবিরোধী আন্দোলন দমনে ভূমিকার অভিযোগে শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। জাতিসংঘের তদন্তকারীদের মতে, ছাত্র-জনতার ওই অভ্যুত্থানে প্রায় ১ হাজার ৪০০ মানুষ প্রাণ হারান, যদিও অনুপস্থিতিতে বিচার হওয়া শেখ হাসিনা মানবতাবিরোধী অপরাধের অভিযোগ অস্বীকার করেছেন।

জনপ্রিয় সংবাদ

ডেমরায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত কারখানা পরিদর্শন করলেন শ্রমমন্ত্রী; তদন্ত কমিটি গঠন

বিবিসি প্রতিবেদনে তারেককে বাংলাদেশের পরবর্তী প্রধানমন্ত্রীর প্রধান দাবিদার হিসেবে চিহ্নিত করা হয়েছে।

তারেক রহমানকে নিয়ে বিবিসির প্রতিবেদন প্রকাশ

আপডেট সময় ০২:৪০:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর ২০২৫