ঢাকা ০১:৩৮ পূর্বাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo ১৪ কেজি গাঁজাসহ দুই নারী মাদক কারবারিকে গ্রেফতার করেছে ডিবি Logo কুমিল্লায় ১৪৫৮ কৃষকের মাঝে ‘কৃষক কার্ড’ বিতরণ করলেন কৃষি মন্ত্রী Logo বাণিজ্য সচিব মাহবুবুর রহমান এর  জানাযা সম্পন্ন Logo বৃত্তি পরীক্ষায় বেসরকারি স্কুলের শিক্ষার্থীদের প্রতি কোনো বৈষম্য নেই: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ  Logo হজযাত্রীদের সেবায় গাফিলতি নয়—হজক্যাম্পে ধর্মমন্ত্রীর আকস্মিক পরিদর্শন Logo বাউফলে ছাত্রদল নেতা সৈকতের মৃত্যুতে ড. শফিকুল ইসলাম মাসুদ এমপির শোক Logo মুজিবনগর দিবস উদযাপনে নেই সরকারি কোন আয়োজন Logo বাণিজ্য সচিব মাহবুবুর রহমানের মৃত্যুতে শোক প্রকাশ বাণিজ্যমন্ত্রীর Logo মোহাম্মদপুরে হত্যাচেষ্টা মামলায় দুইজন গ্রেপ্তার করেছে র‌্যাব-২, আরও আসামি ধরতে অভিযান চলছে Logo হজ ফ্লাইটের আগে হজক্যাম্পে আকস্মিক পরিদর্শনে ধর্মমন্ত্রী, সেবার মান নিশ্চিতের নির্দেশ
মেঘনা নদীতে গভীর কুয়াশার কারণে সংঘটিত দুর্ঘটনায় ৪ জন নিহত, আহতদের সুচিকিৎসা নিশ্চিত করা হবে

নিহতদের পরিবারকে আর্থিক সহায়তা প্রদান এবং আহতদের সুচিকিৎসা নিশ্চিত করা হবে – নৌপরিবহন উপদেষ্টা

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৪:০৩:২৩ অপরাহ্ন, শুক্রবার, ২৬ ডিসেম্বর ২০২৫
  • ৫৮২ বার পড়া হয়েছে

আলী আহসান রবি : ২৫ ডিসেম্বর ২০২৫ তারিখে যাত্রীবাহী লঞ্চ এডভেঞ্চার-৯ ঢাকা থেকে ঝালকাঠির উদ্দেশ্যে ছেড়ে যায়। অপরদিকে ঘোষের হাট থেকে ঢাকাগামী যাত্রীবাহী লঞ্চ এমভি জাকির সম্রাট-৩ চাঁদপুর জেলার হাইমচর থানাধীন মেঘনা নদী এলাকায় পৌঁছালে গভীর কুয়াশার কারণে রাত আনুমানিক আড়াইটার দিকে উভয় লঞ্চের মধ্যে সংঘর্ষ ঘটে।

দুর্ঘটনায় এমভি জাকির সম্রাট-৩ লঞ্চটি ক্ষতিগ্রস্হ হয়। এ ঘটনায় লঞ্চটির ৪ (চার) জন যাত্রী নিহত এবং বেশ কয়েক জন যাত্রী আহত হন।

দুর্ঘটনার খবর পেয়ে নৌপরিবহন এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব:) ড. এম. সাখাওয়াত হোসেন আজ সকালে রাজধানীর সদরঘাটে দুর্ঘটনা কবলিত লঞ্চ এমভি জাকির সম্রাট-৩ পরিদর্শন করেন। তিনি সেখানে নিহত ও আহত পরিবারের সদস্যদের সাথে কথা বলেন। তিনি গত রাতে সংঘটিত লঞ্চ দুর্ঘটনায় গভীর দুঃখ ও শোক প্রকাশ করেন। তিনি দুর্ঘটনায় নিহত ও আহত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

নৌপরিবহন উপদেষ্টা মন্ত্রণালয়ের পক্ষ থেকে দুর্ঘটনায় নিহতদের পরিবারকে তাৎক্ষণিকভাবে ১,৫০,০০০ টাকা এবং আহতদের চিকিৎসায় ৫০,০০০ টাকা প্রদান করা হচ্ছে বলে জানান। এছাড়াও লঞ্চ দুটির মালিক পক্ষকে ডাকার নির্দেশ দেন। দায়ী মালিক পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত পরিবারসমূহকে ক্ষতিপূরণ প্রদান করা হবে বলে জানান।

উপদেষ্টা বলেন, সংঘটিত লঞ্চ দুর্ঘটনা তদন্তে নৌপরিবহন মন্ত্রণালয় কর্তৃক ইতোমধ্যে ৮ (আট) সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। উক্ত তদন্ত কমিটিকে আগামী ৭ কর্মদিবসের মধ্যে তদন্ত রিপোর্ট জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে।

উক্ত লঞ্চ দুর্ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়ে নৌপরিবহন উপদেষ্টা বলেন, লঞ্চ এডভেঞ্চার-৯ এর ৫ জন স্টাফকে ইতিমধ্যে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। এছাড়াও তদন্ত কমিটির প্রতিবেদন সাপেক্ষে দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ সময় উপদেষ্টা ঘন কুয়াশার মধ্যে লঞ্চ না চালানোর নির্দেশনা প্রদান করেন। প্রত্যেক লঞ্চের ফগ লাইট ও সাইড লাইট নিশ্চিত করতে হবে। নৌপরিবহন উপদেষ্টা প্রত্যেক লঞ্চের ফিটনেস ও লাইসেন্স তদারকির জন্য নৌপরিবহন অধিদপ্তরকে নির্দেশ প্রদান করেন। তিনি সংশ্লিষ্ট সকলকে আরো বেশি দায়িত্বশীল হওয়ার নির্দেশ প্রদান করেন।

পরিদর্শনকালে নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব ড. নূরুন্নাহার চৌধুরী, এনডিসি, বিআইডব্লিউটিএর চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল আরিফ আহমেদ মোস্তফাসহ মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

জনপ্রিয় সংবাদ

১৪ কেজি গাঁজাসহ দুই নারী মাদক কারবারিকে গ্রেফতার করেছে ডিবি

মেঘনা নদীতে গভীর কুয়াশার কারণে সংঘটিত দুর্ঘটনায় ৪ জন নিহত, আহতদের সুচিকিৎসা নিশ্চিত করা হবে

নিহতদের পরিবারকে আর্থিক সহায়তা প্রদান এবং আহতদের সুচিকিৎসা নিশ্চিত করা হবে – নৌপরিবহন উপদেষ্টা

আপডেট সময় ০৪:০৩:২৩ অপরাহ্ন, শুক্রবার, ২৬ ডিসেম্বর ২০২৫