ঢাকা ০১:২৬ পূর্বাহ্ন, বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১০ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo এবার সিলেটের আরেক হাসপাতালে স্বাস্থ্য প্রতিমন্ত্রীর ঝটিকা সফর! ভিডিও কলেই হাজিরা খাতা তলব Logo “মধ্যনগরে পুলিশের বিশেষ অভিযানে চোরাচালান ও ছিনতাই মামলার এজারভুক্ত আসামি গ্রেফতার”। Logo বর্ণবাদ নির্মূলে বৈশ্বিক ঐক্যের আহ্বান জানালো বাংলাদেশ Logo পঙ্গু হাসপাতালের দালাল দুলাল মিয়া নিজেই ডাক্তার নিজেই মালিক হাতেনাতে ধরলেন স্বাস্থ্যমন্ত্রী Logo পাকিস্তান দিবসে পতাকা উত্তোলন অনুষ্ঠান অনুষ্ঠিত Logo মধ্যনগরের মাঝের ছড়ায় রহস্যজনক অগ্নিকাণ্ড, দোকানের সব মালামাল পুড়ে ছাই। Logo নেএকোনার কলমাকান্দায় স্বেচ্ছাসেবীদের প্রাণবন্ত মিলনমেলা, মানবিক কাজে এগিয়ে যাওয়ার আহ্বান। Logo হঠাৎ সিলেটের জকিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্য প্রতিমন্ত্রী! Logo বাস্তব জীবনে নারীর শিক্ষা এবং মা-বাবা ছাড়া মূলত আসলে কিছুই নাই Logo মধ্যনগরের রামপুরে ঈদ উপলক্ষে ফুটবল টুর্নামেন্ট মাঠে উচ্ছ্বাসে মেতেছে তরুণ সমাজ।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর রাতের অগ্নিসংযোগ; পুলিশের ছায়া তদন্তে মূল আসামী সনাক্ত ও গ্রেফতার।

লক্ষ্মীপুর জেলা নির্বাচন অফিসে আগুন: দুষ্কৃতিকারী গ্রেফতার, পরিকল্পনাকারীদের অনুসন্ধান চলছে

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৬:২৯:৪২ পূর্বাহ্ন, শনিবার, ২৭ ডিসেম্বর ২০২৫
  • ৫৫৪ বার পড়া হয়েছে

লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার প্রেক্ষিতে ১৩/১২/২০২৫ খ্রিঃ রাত ০৩:৫৮ ঘটিকার সময় লক্ষ্মীপুর জেলা নির্বাচন অফিসে দুষ্কৃতিকারীর দ্বারা অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এ ঘটনায় সদর মডেল থানায় সন্ত্রাস বিরোধী আইন, ২০০৯ এর ৬(২) ধারায় মামলা নং-৩৪ রুজু হয়।

লক্ষ্মীপুর জেলা পুলিশ, সদর থানা পুলিশ ও জেলা গোয়েন্দা শাখার (ডিবি) সমন্বয়ে একটি টিম গঠন করে ছায়া তদন্ত পরিচালনা করে। ঘটনাস্থল ও আশপাশের বিভিন্ন প্রতিষ্ঠানের সিসিটিভি ফুটেজ সংগ্রহের মাধ্যমে আসামী মোঃ রুবেল (৪১) সনাক্ত করা হয় এবং ২৫/১২/২০২৫ খ্রিঃ সন্ধ্যা ০৭:০০ ঘটিকায় তার বাড়ি থেকে গ্রেফতার করা হয়। তার নিকট থেকে একটি স্মার্ট ফোন জব্দ করা হয়, যা থেকে ঘটনার সময় তোলা স্থিরচিত্র উদ্ধার করা হয়েছে।

জিজ্ঞাসাবাদে আসামী স্বীকার করে যে, বিদ্যুৎ অফিসে ড্রাইভার থাকার সুবাদে তার পরিচিত শ্যামল চক্রবর্তী তাকে ১০,০০০/- টাকার বিনিময়ে নির্বাচন অফিসে আগুন লাগানোর প্রস্তাব দেয়। ১৩/১২/২০২৫ খ্রিঃ রাত ০৩:২৭ মিনিটে আসামী মাস্ক পরিহিত অবস্থায় পেট্রল বোতল নিয়ে নির্বাচন অফিসে ঢুকে আগুন ধরিয়ে দেন এবং ঘটনার ছবি তার মোবাইলে ধারণ করেন। এরপর দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন।

গ্রেফতারের পর আসামী স্বীকার করে যে, শ্যামল চক্রবর্তী তাকে আরও ৮,০০০/- টাকা পাঠান। নির্বাচনী ভবনের বাউন্ডারি প্রাচীরের কাছে ব্যবহার করা পেট্রল বোতল উদ্ধার করা হয় এবং বিকাশ নাম্বারগুলোর সনাক্তকরণ করা হয়েছে। আইনগত ব্যবস্থা অন্যান্য সহযোগীদের বিরুদ্ধে চলমান রয়েছে।

২৬ ডিসেম্বর ২০২৫ খ্রিঃ সাংবাদিকদের সাথে প্রেস ব্রিফিংয়ে এই তথ্য প্রদান করেন লক্ষ্মীপুর জেলা পুলিশ সুপার মোঃ আবু তারেক। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ রেজাউল হক, জেলা গোয়েন্দা শাখার ইনচার্জ মোঃ সাহাদাত হোসেন টিটো, সদর মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ ওয়াহিদ পারভেজ এবং অন্যান্য ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা ও মিডিয়া প্রতিনিধি।

জনপ্রিয় সংবাদ

এবার সিলেটের আরেক হাসপাতালে স্বাস্থ্য প্রতিমন্ত্রীর ঝটিকা সফর! ভিডিও কলেই হাজিরা খাতা তলব

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর রাতের অগ্নিসংযোগ; পুলিশের ছায়া তদন্তে মূল আসামী সনাক্ত ও গ্রেফতার।

লক্ষ্মীপুর জেলা নির্বাচন অফিসে আগুন: দুষ্কৃতিকারী গ্রেফতার, পরিকল্পনাকারীদের অনুসন্ধান চলছে

আপডেট সময় ০৬:২৯:৪২ পূর্বাহ্ন, শনিবার, ২৭ ডিসেম্বর ২০২৫