ঢাকা ১০:৫৬ পূর্বাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত ও পেশাদার ছিনতাইকারী সাদ্দামকে গ্রেফতার করেছে যাত্রাবাড়ী থানা পুলিশ Logo সততা, দায়িত্ববোধ ও সমন্বিত প্রচেষ্টায় জনগণের প্রত্যাশা পূরণ করতে হবে — মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী Logo কোরবানির হাটের বর্জ্য অপসারণ শেষে তেজগাঁওয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন Logo ডেঙ্গু মোকাবিলায় সরকার প্রস্তুত…স্বাস্থ্যমন্ত্রী Logo দুধ উৎপাদন বাড়িয়ে আমদানি নির্ভরতা কমাতে হবে – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী Logo মধ্যনগরে ১০২ হাফেজকে সংবর্ধনা দিল ইসলামি ছাত্র পরিষদ Logo হরিপুরে দগ্ধ নারীর মরদেহ উদ্ধার, আতঙ্কিত এলাকাবাসী Logo পদ্মা ও যমুনা সেতুতে আধুনিক ইটিসি প্রযুক্তির সুফল : ঈদুল আযহার ঈদযাত্রায় ঘরমুখো মানুষের যাত্রা ছিল নিরাপদ ও নির্বিঘ্ন Logo লিবিয়া থেকে ১৭৪ জন বাংলাদেশি দেশে ফিরেছেন Logo কর্মস্থলে ফেরা যাত্রীদের খোঁজ নিতে ঝটিকা সফরে ভোলায় নৌপরিবহন প্রতিমন্ত্রী
শহীদ তারুণ্যের স্মরণে ঝালকাঠিতে ফলক উন্মোচন করলেন নৌপরিবহন উপদেষ্টা

ঝালকাঠি জেলার নলছিটি লঞ্চঘাটকে শহীদ শরিফ ওসমান হাদির নামে নামকরণ – নৌপরিবহন উপদেষ্টা

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৪:৫১:০৮ অপরাহ্ন, শুক্রবার, ২ জানুয়ারী ২০২৬
  • ৫৯৭ বার পড়া হয়েছে

আলী আহসান রবি : ঝালকাঠি জেলার ঐতিহ্যবাহী নলছিটি লঞ্চঘাটকে শহীদ শরিফ ওসমান হাদির নামে নামকরণ করেছেন নৌপরিবহন এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অবঃ) ড. এম. সাখাওয়াত হোসেন। এ উপলক্ষে আজ শুক্রবার (২ জানুয়ারি) দুপুরে ঝালকাঠির নলছিটিতে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে নামকরণের ফলক উন্মোচন করেন নৌপরিবহন উপদেষ্টা।

ফলক উন্মোচনকালে নৌপরিবহন উপদেষ্টা শহীদ ওসমান হাদির স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে বলেন,
“জুলাই গণঅভ্যুত্থানের সম্মুখভাগের অকুতোভয় যোদ্ধা, প্রতিবাদী তারুণ্যের প্রতীক এবং ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদির স্মরণে তাঁর নামে নলছিটির ঐতিহ্যবাহী লঞ্চঘাটটির নামকরণ করতে পেরে আমি গর্বিত। তিনি শুধু নলছিটির কৃতি সন্তানই নন, তিনি ছিলেন দেশ ও জনগণের জন্য আত্মত্যাগকারী এক সাহসী সন্তান। তাঁর নামানুসারে এই লঞ্চঘাটের নামকরণ ভবিষ্যৎ প্রজন্মকে দেশপ্রেম, সাহস ও দায়িত্ববোধে উদ্বুদ্ধ করবে।”

নৌপরিবহন উপদেষ্টা আরও বলেন, বর্তমান সরকার প্রান্তিক ও দুর্গম দ্বীপাঞ্চলের জনগণকে মূলধারার উন্নয়নের সঙ্গে সম্পৃক্ত করতে নৌযোগাযোগ অবকাঠামো উন্নয়নে বিশেষ গুরুত্ব দিচ্ছে। নদীমাতৃক বাংলাদেশের সম্ভাবনাকে কাজে লাগিয়ে দেশের প্রতিটি অঞ্চলে সমান উন্নয়ন নিশ্চিত করাই সরকারের লক্ষ্য।

তিনি বলেন, প্রান্তিক ও উপকূলীয় জনগণের জীবনমান উন্নয়নে এ ধরনের অবকাঠামোগত উন্নয়ন কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে। একই সঙ্গে নদীপথ ব্যবহারে নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখতে সংশ্লিষ্ট সকলকে আরও সচেতন হতে হবে।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) ইতোমধ্যে শহীদ ওসমান হাদি লঞ্চঘাটের সংস্কার ও আধুনিকায়ন কাজ সম্পন্ন করেছে।

নলছিটির কৃতি সন্তান শহীদ ওসমান হাদির নামে সাবেক নলছিটি লঞ্চঘাটের নামকরণ করার সিদ্ধান্তে স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ নৌপরিবহন উপদেষ্টার প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা বলেন, এটি নলছিটির ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ সংযোজন, যা তরুণ প্রজন্মকে ন্যায়বোধ, প্রতিবাদ এবং আধিপত্যবাদের বিরুদ্ধে নাগরিক অধিকার প্রতিষ্ঠায় আরও সচেতন করবে।

উল্লেখ্য, নৌপরিবহন উপদেষ্টার উদ্যোগে সমুদ্র উপকূলীয় মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিতকল্পে ভোলার মনপুরা উপজেলা প্রশাসনের নিকট “শহীদ ওসমান হাদি ওয়াটার অ্যাম্বুলেন্স” হস্তান্তর করা হয়েছিল।

এছাড়াও নৌপরিবহন উপদেষ্টা আজ সকালে বরিশালের বাকেরগঞ্জ উপজেলার দুর্গাপাশা ইউনিয়নে নবনির্মিত লঞ্চঘাটের উদ্বোধন করেন। তিনি বলেন, দুর্গাপাশা লঞ্চঘাট চালু হওয়ার ফলে এ এলাকার মানুষের যাতায়াত আরও সহজ, নিরাপদ ও সাশ্রয়ী হবে। পাশাপাশি কৃষি ও ব্যবসা-বাণিজ্যের প্রসারে এই লঞ্চঘাট গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি আশাপ্রকাশ করেন।

অনুষ্ঠানে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)-এর চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল আরিফ আহমেদ মোস্তফা, শহীদ শরিফ ওসমান হাদির স্বজনরাসহ নৌপরিবহন মন্ত্রণালয় ও বিআইডব্লিউটিএর সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ, জেলা ও উপজেলা প্রশাসনের কর্মকর্তাগণ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

জনপ্রিয় সংবাদ

হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত ও পেশাদার ছিনতাইকারী সাদ্দামকে গ্রেফতার করেছে যাত্রাবাড়ী থানা পুলিশ

শহীদ তারুণ্যের স্মরণে ঝালকাঠিতে ফলক উন্মোচন করলেন নৌপরিবহন উপদেষ্টা

ঝালকাঠি জেলার নলছিটি লঞ্চঘাটকে শহীদ শরিফ ওসমান হাদির নামে নামকরণ – নৌপরিবহন উপদেষ্টা

আপডেট সময় ০৪:৫১:০৮ অপরাহ্ন, শুক্রবার, ২ জানুয়ারী ২০২৬