ঢাকা ০২:১৯ পূর্বাহ্ন, রবিবার, ০৮ মার্চ ২০২৬, ২৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo গণমাধ্যমের সমস্যার সমাধানে নিয়মিত সাংবাদিকদের সাথে মতবিনিময় করবেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী  জহির উদ্দিন স্বপন। Logo সংঘের সঙ্গী সৎ হইলে স্বর্গে বাস, অসৎ হইলে সর্বনাশ Logo বাউফলে অগ্নিকাণ্ডে তিনটি বসতঘর ভস্মিভূত Logo শেখ হাসিনা দেশে ফেরার আগেই দেয়ালের জঙ্গিবাদী গ্রাফিতি মুছে ফেলার ঘোষণা এম বি কানিজের Logo আইএসডিই এর উদ্যোগে কিং সালমান মানবিক সহায়তায় ৬০ হাজার পরিবারে খাবার প্যাকেট বিতরণ হবে Logo লিবিয়া থেকে দেশে ফিরেছে ১৬৫ বাংলাদেশি নাগরিক Logo মতিঝিল স্টেশনে নতুন নিয়ম মেট্রোরেলে সিট দখল ঠেকাতে Logo তথ্যপ্রযুক্তির এই যুগে সঠিক, নির্ভুল ও দায়িত্বশীল তথ্য পরিবেশন নিশ্চিত করতে হবে – তথ্য ও সম্প্রচার মন্ত্রী Logo নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে দায়ীদের  বিরুদ্ধে শাস্তি মূলক ব্যবস্থা গ্রহণ Logo নিরাপদ ঈদযাত্রায় সর্বোচ্চ প্রস্তুতি, চাঁদাবাজি ও অতিরিক্ত ভাড়া রোধে কঠোর পদক্ষেপ
এফডিআই কার্যকরভাবে আনতে বিনিয়োগ সংশ্লিষ্ট দপ্তরগুলোর সমন্বিত সক্ষমতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ।

বিনিয়োগ আকর্ষণে সরকারের কর্মকর্তাদের দক্ষতা বাড়াতে বিডায় দিনব্যাপী লার্নিং সেশন

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ১২:২৫:৫৫ অপরাহ্ন, বুধবার, ৭ জানুয়ারী ২০২৬
  • ৫৫৬ বার পড়া হয়েছে

আলী আহসান রবি : বাংলাদেশে বৈদেশিক বিনিয়োগ (এফডিআই) আরও কার্যকরভাবে আকর্ষণের লক্ষ্যে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা)-এর উদ্যোগে, “FDI & Investment Promotion Competencies” শীর্ষক দিনব্যাপী এক লার্নিং সেশন আয়োজন হয়।

আজ মঙ্গলবার (৬ জানুয়ারি ২০২৬) সকাল সাড়ে ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিডার মাল্টিপারপাস হলে অনুষ্ঠিত লার্নিং সেশনে বিডা, বেজা, বেপজা, পিপিপিএ, মিডা, জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ও বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা অংশগ্রহণ করেন।

কর্মশালায় বিভিন্ন দেশের বৈদেশিক বিনিয়োগ প্রস্তাবের ওপর কেস স্টাডি উপস্থাপন, সম্ভাব্য সমস্যা চিহ্নিতকরণ এবং সমাধান প্রক্রিয়া নিয়ে আলোচনা করা হয়। এ সময় বিডার হেড অব বিজনেস নাহিয়ান রহমান রোচি বিনিয়োগকারীদের কাছে বাংলাদেশকে কার্যকরভাবে উপস্থাপনের কৌশল ও দিকনির্দেশনা তুলে ধরেন।

কর্মশালায় সভাপতিত্ব করেন বিডার নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী। তিনি বলেন, বিনিয়োগ আকর্ষণ একটি ধারাবাহিক প্রক্রিয়া। বৈদেশিক বিনিয়োগ আকর্ষণে সংশ্লিষ্ট দপ্তরগুলোর কর্মকর্তাদের সমন্বিত ও ফলপ্রসূ ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ ক্ষেত্রে দ্রুত ও কার্যকরভাবে দেশকে উপস্থাপন করা অত্যন্ত জরুরি।

তিনি জানান, বিডা বেজা, মিডা, পিপিপিএ কর্মকর্তাদের জন্য নর্থ সাউথ ইউনিভার্সিটির সহযোগীতায় আগামী ২৬ জানুয়ারি একটি চীনা ভাষা কোর্স চালু করা হবে, যাতে দেশীয় কর্মকর্তারা চীনা বিনিয়োগকারীদের সঙ্গে আরও সহজে ও কার্যকরভাবে যোগাযোগ করতে পারেন। পরবর্তীতে অন্যান্য আইপিএর কর্মকর্তাদেরও এই কোর্সে অন্তর্ভুক্ত করার পরিকল্পনা রয়েছে।

লার্নিং সেশনে আরও বক্তব্য দেন লাইটক্যাসল পার্টনার্সের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) বিজন ইসলাম এবং ইস্টার্ন ব্যাংক পিএলসির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক আহমেদ শাহীন।

জনপ্রিয় সংবাদ

গণমাধ্যমের সমস্যার সমাধানে নিয়মিত সাংবাদিকদের সাথে মতবিনিময় করবেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী  জহির উদ্দিন স্বপন।

এফডিআই কার্যকরভাবে আনতে বিনিয়োগ সংশ্লিষ্ট দপ্তরগুলোর সমন্বিত সক্ষমতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ।

বিনিয়োগ আকর্ষণে সরকারের কর্মকর্তাদের দক্ষতা বাড়াতে বিডায় দিনব্যাপী লার্নিং সেশন

আপডেট সময় ১২:২৫:৫৫ অপরাহ্ন, বুধবার, ৭ জানুয়ারী ২০২৬