ঢাকা ০৭:৪৮ পূর্বাহ্ন, রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত ও পেশাদার ছিনতাইকারী সাদ্দামকে গ্রেফতার করেছে যাত্রাবাড়ী থানা পুলিশ Logo সততা, দায়িত্ববোধ ও সমন্বিত প্রচেষ্টায় জনগণের প্রত্যাশা পূরণ করতে হবে — মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী Logo কোরবানির হাটের বর্জ্য অপসারণ শেষে তেজগাঁওয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন Logo ডেঙ্গু মোকাবিলায় সরকার প্রস্তুত…স্বাস্থ্যমন্ত্রী Logo দুধ উৎপাদন বাড়িয়ে আমদানি নির্ভরতা কমাতে হবে – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী Logo মধ্যনগরে ১০২ হাফেজকে সংবর্ধনা দিল ইসলামি ছাত্র পরিষদ Logo হরিপুরে দগ্ধ নারীর মরদেহ উদ্ধার, আতঙ্কিত এলাকাবাসী Logo পদ্মা ও যমুনা সেতুতে আধুনিক ইটিসি প্রযুক্তির সুফল : ঈদুল আযহার ঈদযাত্রায় ঘরমুখো মানুষের যাত্রা ছিল নিরাপদ ও নির্বিঘ্ন Logo লিবিয়া থেকে ১৭৪ জন বাংলাদেশি দেশে ফিরেছেন Logo কর্মস্থলে ফেরা যাত্রীদের খোঁজ নিতে ঝটিকা সফরে ভোলায় নৌপরিবহন প্রতিমন্ত্রী
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসনের ইন্তেকালে উপজেলা বিএনপির উদ্যোগে বিপুল নেতাকর্মীর অংশগ্রহণে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত।

ধর্মপাশায় বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ১২:৩৯:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ জানুয়ারী ২০২৬
  • ৬০২ বার পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশের সাবেক তিনবারের প্রধানমন্ত্রী, ‘মাদার অব ডেমোক্রেসি’ এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারপারসন, আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মহাপ্রয়াণে তাঁর রুহের মাগফিরাত কামনায় সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলা বিএনপির উদ্যোগে খতমে কুরআন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৮ জানুয়ারি) ধর্মপাশা পূর্ব বাজার সংলগ্ন মাঠে এ খতমে কুরআন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ-১ আসনের বিএনপির মনোনীত এমপি প্রার্থী এবং বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক আলহাজ্ব আনিসুল হক।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মো. আবুল কালাম। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ধর্মপাশা উপজেলা বিএনপির আহ্বায়ক মোঃ লিয়াকত আলী, প্রথম যুগ্ম-আহ্বায়ক মোঃ আব্দুল হক, যুগ্ম-আহ্বায়ক এস এম রহমত এবং যুগ্ম-আহ্বায়ক জুলফিকার আলী ভুট্টু।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ধর্মপাশা উপজেলা যুবদলের আহ্বায়ক শওকত আলী ব্যাপারী, যুগ্ম-আহ্বায়ক হাজী ইকবাল হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত আহ্বায়ক নুরে আলম এবং সদস্য সচিব তোফায়েল আহমেদ সোহাগ।
এছাড়াও ধর্মপাশা উপজেলা কৃষকদলের আহ্বায়ক মো. ফারুক আহমেদ ও সদস্য সচিব মিলন মজুমদার কবিরসহ বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
দোয়া মাহফিলে ধর্মপাশা উপজেলা ছাত্রদল, ধর্মপাশা সরকারি কলেজ ছাত্রদল, বাদশাগঞ্জ ডিগ্রি কলেজ ছাত্রদলের নেতাকর্মীসহ উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড থেকে আগত বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়। একই সঙ্গে দেশের শান্তি, গণতন্ত্র ও জনগণের সার্বিক কল্যাণ কামনা করা হয়।
জনপ্রিয় সংবাদ

হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত ও পেশাদার ছিনতাইকারী সাদ্দামকে গ্রেফতার করেছে যাত্রাবাড়ী থানা পুলিশ

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসনের ইন্তেকালে উপজেলা বিএনপির উদ্যোগে বিপুল নেতাকর্মীর অংশগ্রহণে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত।

ধর্মপাশায় বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত

আপডেট সময় ১২:৩৯:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ জানুয়ারী ২০২৬