ঢাকা ১১:৪৮ পূর্বাহ্ন, বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ২৯ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo খাতে নীতি সংস্কার ও ভবিষ্যৎ রূপরেখা প্রণয়নে কমিটির অবদানকে কৃতজ্ঞতাশিক্ষা জানালেন শিক্ষা উপদেষ্টা Logo ফরিদপুর ও মুন্সীগঞ্জে নির্বাচনী বেইজ ক্যাম্প পরিদর্শন করলেন বিজিবি মহাপরিচালক Logo ফরিদপুর ও মুন্সীগঞ্জে নির্বাচনী বেইজ ক্যাম্প পরিদর্শন করলেন বিজিবি মহাপরিচালক Logo ভোটকেন্দ্রে অনিয়ম হলে কঠোর পদক্ষেপ গ্রহণের হুঁশিয়ারি স্বরাষ্ট্র উপদেষ্টার Logo হাতিরঝিলে সেনাবাহিনীর নেতৃত্বে যৌথ অভিযান: বিদেশি রিভলবার, গুলি ও বিপুল পরিমাণ মাদক উদ্ধার। Logo গাজায় ইসরায়েলি হামলায় নিহত ৭ জন Logo ২০২৬ সালে হজযাত্রীরা তিন কোটির বেশি টাকা ফেরত পাবেন – প্রেস ব্রিফিংয়ে ধর্ম উপদেষ্টা Logo সহিংসতা প্রতিরোধ, নতুন আইন ও ভাতা বৃদ্ধি: ১৬ মাসের হিসাব দিলেন শারমীন এস মুরশিদ Logo দিনের ভোট দিনে ঝুঁকি নয়, খুঁজুন আস্থার পথ Logo সংসদ সদস্য প্রার্থীদের কাছে সাতক্ষীরা উন্নয়ন দাবি
ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) অভিযান চালিয়ে বিদেশি মদ ও নগদ অর্থসহ গ্রেফতার করে।

বিভিন্ন মডেলের ৩৬৩টি আইফোন, আইফোনের খুচরা যন্ত্রাংশ, বিদেশি মদ ও নগদ অর্থসহ তিন চাইনিজ নাগরিককে গ্রেফতার

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ১২:৫৩:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ জানুয়ারী ২০২৬
  • ৫৫৪ বার পড়া হয়েছে

আলী আহসান রবি : রাজধানীর উত্তরা ও খিলক্ষেত এলাকায় অভিযান পরিচালনা করে বিভিন্ন মডেলের ৩৬৩টি আইফোন, আইফোনের খুচরা যন্ত্রাংশ, বিদেশি মদ ও নগদ অর্থসহ তিন চাইনিজ নাগরিককে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

গ্রেফতারকৃতরা হলো-১। তান জিয়ান (TAN JIAN) ২। উ জুন (WU JUN) ও ৩। ডং হংওয়েই (DONG HONGWEI)।

ডিবি মিরপুর বিভাগ সূত্রে জানা যায়, বুধবার (৭ জানুয়ারি) বিকাল আনুমানিক ০৩:৩০ ঘটিকায় গোপন সূত্রের ভিত্তিতে ডিবি মিরপুর বিভাগের সংঘবদ্ধ অপরাধ, গাড়ী চুরি প্রতিরোধ ও উদ্ধার টিম উত্তরা পশ্চিম থানাধীন ১৩ নম্বর সেক্টর এলাকার একটি বাসায় অভিযান পরিচালনা করে চীনা নাগরিক তান জিয়ানকে ৫৮টি আইফোনসহ গ্রেফতার করে। পরবর্তীতে একই তারিখ আনুমানিক ০৫:৩০ ঘটিকায় খিলক্ষেত থানাধীন নিকুঞ্জ-১ এলাকার একটি বাসায় অভিযান পরিচালনা করে উ জুন ও ডং হংওয়েইকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের হেফাজত হতে আরও ৩০৫টি আইফোন, আইফোনের খুচরা যন্ত্রাংশ, নগদ ২৬ হাজার টাকা ও আট বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়।

প্রাথমিকভাবে জানা যায়, গ্রেফতারকৃতরা দামি ব্রান্ডের মোবাইল ফোনের খুচরা যন্ত্রাংশ নানা উপায়ে বাংলাদেশে নিয়ে আসে এবং সংযুক্ত করে স্থানীয় খুচরা ব্যবসায়ীদের নিকট বিক্রয় করে। এই চক্রের সাথে স্থানীয় কিছু অসাধু মোবাইল ফোন ব্যবসায়ীরাও জড়িত রয়েছে। তাদেরও সনাক্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

জনপ্রিয় সংবাদ

খাতে নীতি সংস্কার ও ভবিষ্যৎ রূপরেখা প্রণয়নে কমিটির অবদানকে কৃতজ্ঞতাশিক্ষা জানালেন শিক্ষা উপদেষ্টা

ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) অভিযান চালিয়ে বিদেশি মদ ও নগদ অর্থসহ গ্রেফতার করে।

বিভিন্ন মডেলের ৩৬৩টি আইফোন, আইফোনের খুচরা যন্ত্রাংশ, বিদেশি মদ ও নগদ অর্থসহ তিন চাইনিজ নাগরিককে গ্রেফতার

আপডেট সময় ১২:৫৩:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ জানুয়ারী ২০২৬