ঢাকা ০৪:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo বাংলাদেশ-ফ্রান্স গভীর ও গতিশীল অংশীদারিত্ব গড়ে তোলার প্রতিশ্রুতি পুনর্নবীকরণ করেছে Logo পরিচ্ছন্নতাকর্মীদের কাছে প্রধানমন্ত্রীর ঈদ অনুদান ও ইমাম-মুয়াজ্জিনদের কাছে ডিএসসিসির ঈদ অনুদান হস্তান্তর করলেন ডিএসসিসি প্রশাসক  Logo উত্তরখানে ঈদগাহ্ ও খেলার মাঠ উদ্বোধন করলেন ডিএনসিসি প্রশাসক Logo মধ্যনগরের বংশীকুন্ডা দক্ষিণ ইউনিয়নে অসহায় হতদরিদ্র লোকদের মাঝে ভিজিএফ চাল বিতরণ। Logo খাল খনন প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে কৃষি, পরিবেশ ও স্থানীয় অর্থনীতিতে ব্যপক ইতিবাচক প্রভাব পড়বে – আমির খসরু মাহমুদ চৌধুরী Logo ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্প এলাকা পরিদর্শন করলেন সেতু সচিব Logo মধ্যনগরের সূর্যসন্তান বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলামের চিরবিদায়। Logo জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে বদলে যাবে ভাগ্য: মৌলভীবাজারে কাটাগাং খাল খননকাজে শ্রমমন্ত্রী আরিফুল হক চৌধুরী Logo কালিগঞ্জে সাংবাদিক সমিতি আয়োজনে   ইফতার ও দোয়া  অনুষ্ঠিত হয়েছে Logo কালিগঞ্জে তেল মজুদের দায়ে দুই ব্যবসায়ীকে জরিমানা ও তেল জব্দ
মিরপুর মডেল থানা পুলিশের অভিযানে মাদকদ্রব্য ও মোবাইল ফোন জব্দ, মামলা রুজু।

৯০ বোতল ফেন্সিডিলসহ একজন মাদক কারবারিকে গ্রেফতার করেছে মিরপুর মডেল থানা পুলিশ

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৩:১৫:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ জানুয়ারী ২০২৬
  • ৫৭২ বার পড়া হয়েছে

আলী আহসান রবি : রাজধানীর মিরপুর এলাকায় অভিযান পরিচালনা করে ৯০ বোতল ফেন্সিডিলসহ একজন মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিরপুর মডেল থানা পুলিশ। গ্রেফতারকৃতের নাম- মাসুদ রানা ওরফে সাগর (২৭)।

বুধবার (৭ জানুয়ারি) ভোর আনুমানিক ৫:৩০ ঘটিকায় মিরপুর মডেল থানাধীন সেকশন-২, লাভ রোড এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়।

মিরপুর মডেল থানা সূত্রে জানা যায়, বুধবার ভোরে মিরপুর মডেল থানাধীন সেকশন-২, লাভ রোড এলাকার মিরপুর কেন্দ্রীয় মন্দিরের সামনে কতিপয় মাদক কারবারি অবস্থান করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে উক্ত অভিযান পরিচালনা করে মিরপুর মডেল থানা পুলিশের টহল টিম। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় ৯০ বোতল ফেন্সিডিলসহ তাকে গ্রেফতার করা হয়। যার আনুমানিক মূল্য ২ লক্ষ ৭০ হাজার টাকা। এসময় মাদককাজে ব্যবহৃত একটি মোবাইল ফোন জব্দ করা হয়। এ ঘটনায় গ্রেফতারকৃতের বিরুদ্ধে মিরপুর মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসায় জানা যায়, গ্রেফতারকৃত মাসুদ রানা পেশাদার মাদক কারবারির সদস্য। সে দেশের বিভিন্ন স্থান হতে মাদকদ্রব্য সংগ্রহ করে রাজধানীর মিরপুর এলাকায় বিক্রি করতো মর্মে জানা যায়।

গ্রেফতারকৃতের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

জনপ্রিয় সংবাদ

বাংলাদেশ-ফ্রান্স গভীর ও গতিশীল অংশীদারিত্ব গড়ে তোলার প্রতিশ্রুতি পুনর্নবীকরণ করেছে

মিরপুর মডেল থানা পুলিশের অভিযানে মাদকদ্রব্য ও মোবাইল ফোন জব্দ, মামলা রুজু।

৯০ বোতল ফেন্সিডিলসহ একজন মাদক কারবারিকে গ্রেফতার করেছে মিরপুর মডেল থানা পুলিশ

আপডেট সময় ০৩:১৫:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ জানুয়ারী ২০২৬