ঢাকা ০৩:১৮ অপরাহ্ন, বুধবার, ১৮ মার্চ ২০২৬, ৪ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo নারীর ক্ষমতায়ন ও ন্যায়বিচার নিশ্চিত করতে বাংলাদেশ অঙ্গীকারবদ্ধ…ড. খলিলুর রহমান Logo এনায়েতপুর যুবসমাজের উদ্যোগে ব্যতিক্রমী আয়োজন: শিশু কিশোরদের কুরআন তেলওয়াত প্রতিযোগিতা অনুষ্ঠিত  Logo ভিয়েনায় স্বরাষ্ট্রমন্ত্রী ও ব্রিটিশ স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর দ্বিপাক্ষিক বৈঠক: পুলিশ সংস্কার ও রোহিঙ্গা ইস্যুতে যুক্তরাজ্যের সহযোগিতা কামনা Logo কিশোরগঞ্জে নিহত রেমিট্যান্স যোদ্ধা বাচ্চু মিয়ার পরিবারের পাশে প্রবাসী কল্যাণ মন্ত্রী আর্থিক সহায়তা প্রদান ও বাসস্থানের ঘোষণা Logo জনগুরুত্ব বিবেচনা করে প্রকল্প বাস্তবায়ন করবে সরকার – সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী শেখ রবিউল আলম Logo স্বাস্থ্যমন্ত্রী ঘোষিত ২৪ ঘন্টা সময়ের মধ্যেই চালু হলো সংক্রামক ব্যাধি হাসপাতালের আইসিইউ  Logo মধ্যনগরের বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম এর দাফন রাষ্ট্রীয় মর্যাদায় সম্পন্ন। Logo প্রধানমন্ত্রীর ঈদ বোনাস পেলেন ডিএনসিসির ৩ হাজার ৩২ জন পরিচ্ছন্নতাকর্মী Logo গাবতলি বাস টার্মিনালে নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন করলেন আইজিপি ও ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার Logo বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য নিয়োগ ও শিক্ষা ব্যবস্থায় গুরুত্বপূর্ণ সংস্কার ঘোষণা
প্রশাসনিক দক্ষতা বৃদ্ধি ও জনসেবার মান উন্নয়নে দিকনির্দেশনা প্রদান করেন সিনিয়র সচিব মো. এহছানুল হক।

জনপ্রশাসন সচিবের সঙ্গে লক্ষ্মীপুর জেলা প্রশাসনের কর্মকর্তাদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৫:৩৮:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ জানুয়ারী ২০২৬
  • ৫৬২ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার | লক্ষ্মীপুর : জনপ্রশাসনের দক্ষতা বৃদ্ধি, সেবার মানোন্নয়ন এবং মাঠপর্যায়ের প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল করার লক্ষ্যে সিনিয়র সচিব, জনপ্রশাসন মন্ত্রণালয় জনাব মো. এহছানুল হকের সঙ্গে লক্ষ্মীপুর জেলা প্রশাসনের সকল কর্মকর্তাদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

অদ্য বৃহস্পতিবার (০৮ জানুয়ারি ২০২৬) জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় জেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত থেকে প্রশাসনিক কার্যক্রম, জনসেবা প্রদান, শৃঙ্খলা রক্ষা এবং সমন্বিতভাবে কাজ করার বিষয়ে গুরুত্বপূর্ণ মতামত ও অভিজ্ঞতা তুলে ধরেন।

মতবিনিময় সভায় সিনিয়র সচিব মো. এহছানুল হক বলেন, একটি দক্ষ, স্বচ্ছ ও জবাবদিহিমূলক প্রশাসন গড়ে তুলতে মাঠপর্যায়ের কর্মকর্তাদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি জনগণের প্রতি দায়িত্বশীলতা, সেবামুখী মনোভাব এবং পেশাদারিত্ব বজায় রেখে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি সরকারি নীতিমালা যথাযথভাবে বাস্তবায়নে জেলা প্রশাসনের কর্মকর্তাদের আরও সক্রিয় হওয়ার আহ্বান জানান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মো. আবু তারেক। তিনি জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের মধ্যে সমন্বয় জোরদার করে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং জননিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে গুরুত্বারোপ করেন।

সভা শেষে প্রশাসনিক কার্যক্রমে পারস্পরিক সহযোগিতা ও সমন্বয়ের মাধ্যমে জেলার সার্বিক উন্নয়ন ত্বরান্বিত করার প্রত্যয় ব্যক্ত করা হয়।

জনপ্রিয় সংবাদ

নারীর ক্ষমতায়ন ও ন্যায়বিচার নিশ্চিত করতে বাংলাদেশ অঙ্গীকারবদ্ধ…ড. খলিলুর রহমান

প্রশাসনিক দক্ষতা বৃদ্ধি ও জনসেবার মান উন্নয়নে দিকনির্দেশনা প্রদান করেন সিনিয়র সচিব মো. এহছানুল হক।

জনপ্রশাসন সচিবের সঙ্গে লক্ষ্মীপুর জেলা প্রশাসনের কর্মকর্তাদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

আপডেট সময় ০৫:৩৮:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ জানুয়ারী ২০২৬