ঢাকা ০৬:৪৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo সরকারের ভাবমূর্তি যেন ক্ষুন্ন না হয় সেদিকে খেয়াল রাখবেন – হজ টিমের সদস্যদের প্রতি  ধর্মমন্ত্রী। Logo কক্সবাজারের রামুতে সিএনজিতে তল্লাশি চালিয়ে ৪০ হাজার পিস ইয়াবাসহ চালককে আটক করেছে বিজিবি Logo ডিএসসিসির উদ্যোগে ফুলে ভরে উঠলো ঢাকা মেডিকেল কলেজের সামনের ফুটপাত; দীর্ঘমেয়াদি সংরক্ষণে সকলের সহযোগিতা চাইলেন প্রশাসক Logo সংস্কৃতি হলো একটি জাতির আত্মা’ — সংস্কৃতি বিষয়ক মন্ত্রী জনাব নিতাই রায় চৌধুরী Logo কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) ভিত্তিক প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন করলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী Logo ৪০ লক্ষ টাকার জাল নোটসহ একজনকে গ্রেফতার করেছে ডিএমপির কোতয়ালী থানা পুলিশ Logo ফ্যাসিবাদ একটি মানসিক রোগ’ — তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন Logo দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধিতে সাতক্ষীরার উন্নয়ন: জনগণের প্রত্যাশা ও বাস্তবতা Logo পেট্রোল অকটেনের যে মজুদ আছে আগামী দুই মাসেও সমস্যা হবে না : জ্বালানি মুখপাত্র Logo কর্ণফুলী টানেলের আয় বৃদ্ধি ও প্রযুক্তিগত সুরক্ষা নিশ্চিতে সেতু সচিবের মতবিনিময় ও বিভিন্ন কার্যক্রম পরিদর্শন
মহিলা বিএনপি আয়োজিত অনুষ্ঠানে দেশনেত্রীর আত্মার শান্তি ও দেশের কল্যাণের জন্য বিশেষ মোনাজাত

বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় তাহিরপুরে মহিলা বিএনপির দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত।

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ১০:১২:৪৪ পূর্বাহ্ন, শুক্রবার, ৯ জানুয়ারী ২০২৬
  • ৫৭৩ বার পড়া হয়েছে
কাইয়ুম বাদশাহ, সুনামগঞ্জ : বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী, বিএনপির চেয়ারপার্সন ও দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৯ জানুয়ারি) তাহিরপুর সদর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডে বিএনপি মহিলা নেতৃবৃন্দের উদ্যোগে আয়োজিত এ দোয়া ও মিলাদ মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ–১ আসনে বিএনপির মনোনীত এমপি প্রার্থী এবং বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক আনিসুল হক।
অনুষ্ঠানে তাহিরপুর উপজেলা বিএনপিসহ দলটির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। দোয়া মাহফিলে মরহুমা বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনার পাশাপাশি দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
এ সময় বক্তারা বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া আজীবন গণতন্ত্র, মানুষের ভোটাধিকার ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় আপোষহীন ভূমিকা পালন করেছেন। তাঁর রাজনৈতিক আদর্শ ও সংগ্রামী জীবন নতুন প্রজন্মের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে।
দোয়া ও মিলাদ মাহফিলে স্থানীয় বিএনপি নেতাকর্মীসহ ধর্মপ্রাণ মুসল্লিরা অংশগ্রহণ করেন।
জনপ্রিয় সংবাদ

সরকারের ভাবমূর্তি যেন ক্ষুন্ন না হয় সেদিকে খেয়াল রাখবেন – হজ টিমের সদস্যদের প্রতি  ধর্মমন্ত্রী।

মহিলা বিএনপি আয়োজিত অনুষ্ঠানে দেশনেত্রীর আত্মার শান্তি ও দেশের কল্যাণের জন্য বিশেষ মোনাজাত

বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় তাহিরপুরে মহিলা বিএনপির দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত।

আপডেট সময় ১০:১২:৪৪ পূর্বাহ্ন, শুক্রবার, ৯ জানুয়ারী ২০২৬