ঢাকা ১২:৩০ অপরাহ্ন, বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ২৯ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo ভোটের গাড়ির প্রচারণায় “জনমত বাক্স”, সরাসরি মাননীয় প্রধান উপদেষ্টাকে মনের কথা লিখেছেন তারা Logo দীপু দাসকে সরকারের আর্থিক ও বাড়ি নির্মাণ সহায়তা প্রদান Logo খাতে নীতি সংস্কার ও ভবিষ্যৎ রূপরেখা প্রণয়নে কমিটির অবদানকে কৃতজ্ঞতাশিক্ষা জানালেন শিক্ষা উপদেষ্টা Logo ফরিদপুর ও মুন্সীগঞ্জে নির্বাচনী বেইজ ক্যাম্প পরিদর্শন করলেন বিজিবি মহাপরিচালক Logo ফরিদপুর ও মুন্সীগঞ্জে নির্বাচনী বেইজ ক্যাম্প পরিদর্শন করলেন বিজিবি মহাপরিচালক Logo ভোটকেন্দ্রে অনিয়ম হলে কঠোর পদক্ষেপ গ্রহণের হুঁশিয়ারি স্বরাষ্ট্র উপদেষ্টার Logo হাতিরঝিলে সেনাবাহিনীর নেতৃত্বে যৌথ অভিযান: বিদেশি রিভলবার, গুলি ও বিপুল পরিমাণ মাদক উদ্ধার। Logo গাজায় ইসরায়েলি হামলায় নিহত ৭ জন Logo ২০২৬ সালে হজযাত্রীরা তিন কোটির বেশি টাকা ফেরত পাবেন – প্রেস ব্রিফিংয়ে ধর্ম উপদেষ্টা Logo সহিংসতা প্রতিরোধ, নতুন আইন ও ভাতা বৃদ্ধি: ১৬ মাসের হিসাব দিলেন শারমীন এস মুরশিদ
বিদেশি পিস্তল, ৪৬ লক্ষাধিক টাকার হেরোইন ও গাঁজা উদ্ধার করেছে পল্লবী থানা পুলিশ

মাদক সম্রাজ্ঞী শাহজাদী বেগমসহ চারজন গ্রেফতার: বিদেশি পিস্তল, ৪৬ লক্ষাধিক টাকার হেরোইন-গাঁজা উদ্ধার করেছে পল্লবী থানা পুলিশ।

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০২:৩৯:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ৯ জানুয়ারী ২০২৬
  • ৫৫০ বার পড়া হয়েছে

আলী আহসান রবি : রাজধানীর পল্লবী থানা এলাকায় মাদক বিরোধী যৌথ অভিযানে মিরপুরের কুখ্যাত মাদক সম্রাজ্ঞী শাহজাদী বেগম (৪০) সহ চারজনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের পল্লবী থানা পুলিশ।

গ্রেফতারকৃতরা হলো- ১। শাহজাদী বেগম (৪০) ২। বেলি (৩২) ৩। মোঃ রনি (৪০) ও ৪। মোঃ ইসলাম (৪৫)। এ সময় তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, দুই রাউন্ড গুলি, ৪৬০ গ্রাম হেরোইন, ৫৮০ গ্রাম গাঁজা এবং পাঁচটি স্মার্ট ফোন উদ্ধার করা হয়।

শুক্রবার (৯ জানুয়ারি) রাত আনুমানিক ২.:৩০ থেকে ভোর ৫.০০ ঘটিকা পর্যন্ত পল্লবী থানা এলাকায় মাদক সম্রাজ্ঞী শাহজাদী বেগমের বাড়ীতেপল্লবী থানা পুলিশ ও সেনা বাহিনীসহ যৌথ অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার ও এসব উদ্ধার করা হয়।

পল্লবী থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ৯ জানুয়ারি মিরপুর ১২ নাম্বার সেকশনের ব্লক-ডি এর মাদক সম্রাজ্ঞী শাহজাদী বেগমের বাড়িতে রাত আনুমানিক ২.:৩০ থেকে ভোর ৫.০০ ঘটিকা পর্যন্ত পল্লবী থানা পুলিশ ও মিরপুর সেনাবাহিনী ক্যাম্পের সেনা সদস্য যৌথ অভিযান পরিচালনা করে। অভিযান পরিচালনাকালে দুইতলা বিশিষ্ট বাড়ির নিচতলা থেকে একটি বিদেশি পিস্তল, দুই রাউন্ড গুলি, ৪৬০ গ্রাম হেরোইন, ৫৮০ গ্রাম গাঁজা এবং পাঁচটি স্মার্ট ফোন উদ্ধার করা হয়। ৪৬০ গ্রাম হেরোইনের অবৈধ আনুমানিক বাজার মূল্য প্রায় ৪৬ লক্ষ টাকা। এ সময় শাহজাদী বেগম ছাড়াও তার সহযোগী মো. রনি, মো. ইসলাম ও বেলিকে গ্রেফতার করা হয়।

পল্লবী থানা সূত্রে আরও জানা যায়,শাহজাদী বেগম দীর্ঘদিন ধরে মিরপুর-পল্লবীসহ আশপাশের এলাকায় মাদকদ্রব্য বিক্রয়ের সঙ্গে জড়িত এবং এলাকায় ‘মাদক সম্রাজ্ঞী’ হিসেবে পরিচিত। তার বিরুদ্ধে পল্লবী থানায় একাধিক মাদক মামলা রয়েছে।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থাগ্রহন প্রক্রিয়াধীন রয়েছে।

জনপ্রিয় সংবাদ

ভোটের গাড়ির প্রচারণায় “জনমত বাক্স”, সরাসরি মাননীয় প্রধান উপদেষ্টাকে মনের কথা লিখেছেন তারা

বিদেশি পিস্তল, ৪৬ লক্ষাধিক টাকার হেরোইন ও গাঁজা উদ্ধার করেছে পল্লবী থানা পুলিশ

মাদক সম্রাজ্ঞী শাহজাদী বেগমসহ চারজন গ্রেফতার: বিদেশি পিস্তল, ৪৬ লক্ষাধিক টাকার হেরোইন-গাঁজা উদ্ধার করেছে পল্লবী থানা পুলিশ।

আপডেট সময় ০২:৩৯:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ৯ জানুয়ারী ২০২৬