ঢাকা ১১:০২ পূর্বাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত ও পেশাদার ছিনতাইকারী সাদ্দামকে গ্রেফতার করেছে যাত্রাবাড়ী থানা পুলিশ Logo সততা, দায়িত্ববোধ ও সমন্বিত প্রচেষ্টায় জনগণের প্রত্যাশা পূরণ করতে হবে — মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী Logo কোরবানির হাটের বর্জ্য অপসারণ শেষে তেজগাঁওয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন Logo ডেঙ্গু মোকাবিলায় সরকার প্রস্তুত…স্বাস্থ্যমন্ত্রী Logo দুধ উৎপাদন বাড়িয়ে আমদানি নির্ভরতা কমাতে হবে – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী Logo মধ্যনগরে ১০২ হাফেজকে সংবর্ধনা দিল ইসলামি ছাত্র পরিষদ Logo হরিপুরে দগ্ধ নারীর মরদেহ উদ্ধার, আতঙ্কিত এলাকাবাসী Logo পদ্মা ও যমুনা সেতুতে আধুনিক ইটিসি প্রযুক্তির সুফল : ঈদুল আযহার ঈদযাত্রায় ঘরমুখো মানুষের যাত্রা ছিল নিরাপদ ও নির্বিঘ্ন Logo লিবিয়া থেকে ১৭৪ জন বাংলাদেশি দেশে ফিরেছেন Logo কর্মস্থলে ফেরা যাত্রীদের খোঁজ নিতে ঝটিকা সফরে ভোলায় নৌপরিবহন প্রতিমন্ত্রী
প্রশাসনিক সেবার মানোন্নয়ন ও সমন্বয় জোরদারে সভায় দিকনির্দেশনা দেন সিনিয়র সচিব, উপস্থিত পুলিশ সুপারসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা

জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিবের সঙ্গে জেলা প্রশাসনের কর্মকর্তাদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৪:০৮:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ৯ জানুয়ারী ২০২৬
  • ৫৮৯ বার পড়া হয়েছে

লক্ষ্মীপুর প্রতিনিধি : জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব জনাব মোঃ এহছানুল হক-এর সঙ্গে জেলা প্রশাসনের সকল কর্মকর্তাদের এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

অদ্য ০৮ জানুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ তারিখে আয়োজিত এ সভায় প্রশাসনিক কার্যক্রমকে আরও গতিশীল, জবাবদিহিমূলক ও জনবান্ধব করার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। সিনিয়র সচিব মহোদয় প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়ের মাধ্যমে মাঠপর্যায়ের বাস্তব অভিজ্ঞতা, চ্যালেঞ্জ ও সম্ভাবনা সম্পর্কে অবহিত হন।

সভায় তিনি সরকারি সেবা কার্যক্রমে স্বচ্ছতা, দক্ষতা ও সময়ানুবর্তিতা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে জনগণের দোরগোড়ায় দ্রুত ও মানসম্মত সেবা পৌঁছে দিতে জেলা প্রশাসনের কর্মকর্তাদের আরও সক্রিয় ও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।

মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোঃ আবু তারেক। তিনি আইনশৃঙ্খলা রক্ষা ও প্রশাসনের সঙ্গে সমন্বিতভাবে কাজ করার গুরুত্ব তুলে ধরেন।

এসময় জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা ছাড়াও বিভিন্ন পর্যায়ের প্রশাসনিক কর্মকর্তাবৃন্দ সভায় অংশগ্রহণ করেন। সভাটি পারস্পরিক সহযোগিতা ও প্রশাসনিক দক্ষতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।

জনপ্রিয় সংবাদ

হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত ও পেশাদার ছিনতাইকারী সাদ্দামকে গ্রেফতার করেছে যাত্রাবাড়ী থানা পুলিশ

প্রশাসনিক সেবার মানোন্নয়ন ও সমন্বয় জোরদারে সভায় দিকনির্দেশনা দেন সিনিয়র সচিব, উপস্থিত পুলিশ সুপারসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা

জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিবের সঙ্গে জেলা প্রশাসনের কর্মকর্তাদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

আপডেট সময় ০৪:০৮:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ৯ জানুয়ারী ২০২৬