ঢাকা ০৫:২৬ পূর্বাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo বাংলা একাডেমির যৌথ উদ্যোগে সাত দিনব্যাপী ‘বৈশাখী মেলা ১৪৩৩’-এর উদ্বোধন Logo মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক ‘কৃষক কার্ড’ বিতরণ কর্মসূচির উদ্বোধন উপলক্ষে বিভিন্ন অনুষ্ঠানস্থলের নিরাপত্তায় বিজিবি মোতায়েন Logo বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজধানী ঢাকায় বৈশাখী শোভাযাত্রার আয়োজন করেছে। Logo ঐতিহাসিক আহসান মঞ্জিলে ডিএসসিসির বর্ণাঢ্য বর্ষবরণ: পরিচ্ছন্ন ও তিলোত্তমা ঢাকা গড়ার অঙ্গীকার Logo শিশু বিকাশে জেলা পর্যায় পর্যন্ত শিশু একাডেমি সম্প্রসারণের কৃতিত্ব জিয়াউর রহমানের: মন্ত্রী জাহিদ হোসেন Logo ঐক্য চাই বিভেদ চাই না, ঐক্যের মাধ্যমেই বিশ্বের দরবারে মাথা তুলে দাড়াতে চাই’-মাননীয় সংস্কৃতি বিষয়ক মন্ত্রী। Logo বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে সার্বিক নিরাপত্তা নিশ্চতে ঢাকা মহানগরীর গুরুত্বপূর্ণ স্থানে ২০ প্লাটুন বিজিবি মোতায়েন Logo বনভূমি উদ্ধার ও বৃক্ষরোপণ জোরদারে পরিবেশ মন্ত্রীর নির্দেশনা Logo সকল প্রাথমিক স্কুলের শিক্ষার্থীদের বিনামূল্যে ইউনিফর্ম দেবে সরকার: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ Logo রাজধানীর বনানীতে বিদেশি মদসহ একজনকে গ্রেফতার করেছে বনানী থানা পুলিশ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে প্রশাসনের নিরপেক্ষ ভূমিকার আশ্বাস; গণভোটে ‘হ্যাঁ’ ভোট দিতে জনগণের প্রতি আহ্বান।

জনগণের রায়ে নির্বাচিত সরকারের হাতেই ক্ষমতা দিয়ে বিদায় নেব: আলী ইমাম মজুমদার

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ১০:২৫:৫৮ পূর্বাহ্ন, বুধবার, ২১ জানুয়ারী ২০২৬
  • ৫৬৫ বার পড়া হয়েছে

আলী আহসান রবি : খাদ্য ও ভূমি উপদেষ্টা আলী ইমাম মজুমদার বলেছেন,  দেশের প্রকৃত মালিক জনগণ এবং দেশ পরিচালনার ব্যবস্থাপক নির্বাচন করার অধিকারও তাদের হাতে ন্যাস্ত। এবারের নির্বাচনে প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সম্পূর্ণ নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করবে। জনগণ যাকে চান, তাকে ভোট দিয়ে নির্বাচিত করবেন। নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা দিয়ে আমরা বিদায় নেব।

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটারা দুটি ব্যালোট পেপারে ভোট প্রদান করবে। একটি সংসদ সদস্য নির্বাচনের জন্য এবং অন্যটি গণভোটের জন্য।
তিনি আজ (মঙ্গলবার) বিকালে নগরীর শহিদ হাদিস পার্কে গণভোট বিষয়ে জনসচেতনামূলক সভায় প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।

উপদেষ্টা বলেন, জুলাই গণঅভ্যুত্থানে আত্মত্যাগকারীদের অবদান অনিস্বীকার্য। প্রচলিত ধারার বাহিরে গিয়ে দেশকে নতুন ভাবে পরিচালনার স্বপ্নই  ছিলো জুলাই যোদ্ধাদের আকাঙ্খা। সেই আলোকে দেশের বিদ্যমান রাজনৈতিক সংস্কৃতি পরিবর্তনের লক্ষ্যে বিভিন্ন সংস্কার কমিশনের প্রস্তাবসমূহ সমন্বয় করে প্রণীত হয়েছে জুলাই জাতীয় সনদ ২০২৫। এ সনদের স্বীকৃতি ও নতুন বাংলাদেশ বিনির্মাণে অগ্রসর হতে গণভোটে ” হ্যাঁ ” ভোট প্রদানের জন্য তিনি জনগণকে আহবান জানান।

বিভাগীয় কমিশনার মোঃ মোখতার আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন খুলনা রেঞ্জ ডিআইজি মোঃ রেজাউল হক, পুলিশ সুপার মোহাম্মদ মাহবুবুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপারেশন্স) মোহম্মদ রাশিদুল ইসলাম খান। অনুষ্ঠানে স্বাগত বক্তৃতা করেন খুলনা বিভাগীয় জেলা তথ্য অফিসের সহকারী তথ্য অফিসার তরুণ কুমার মন্ডল।

এসময় জনসচেতনামূলক সভায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের প্রচারে নিয়োজিত ভোটের গাড়ির মাধ্যমে উদ্বুদ্ধকরণ ভিডিও চিত্র প্রদর্শন করা হয়।

জনপ্রিয় সংবাদ

বাংলা একাডেমির যৌথ উদ্যোগে সাত দিনব্যাপী ‘বৈশাখী মেলা ১৪৩৩’-এর উদ্বোধন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে প্রশাসনের নিরপেক্ষ ভূমিকার আশ্বাস; গণভোটে ‘হ্যাঁ’ ভোট দিতে জনগণের প্রতি আহ্বান।

জনগণের রায়ে নির্বাচিত সরকারের হাতেই ক্ষমতা দিয়ে বিদায় নেব: আলী ইমাম মজুমদার

আপডেট সময় ১০:২৫:৫৮ পূর্বাহ্ন, বুধবার, ২১ জানুয়ারী ২০২৬