ঢাকা ০১:২৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ৪ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo নারীর ক্ষমতায়ন ও ন্যায়বিচার নিশ্চিত করতে বাংলাদেশ অঙ্গীকারবদ্ধ…ড. খলিলুর রহমান Logo এনায়েতপুর যুবসমাজের উদ্যোগে ব্যতিক্রমী আয়োজন: শিশু কিশোরদের কুরআন তেলওয়াত প্রতিযোগিতা অনুষ্ঠিত  Logo ভিয়েনায় স্বরাষ্ট্রমন্ত্রী ও ব্রিটিশ স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর দ্বিপাক্ষিক বৈঠক: পুলিশ সংস্কার ও রোহিঙ্গা ইস্যুতে যুক্তরাজ্যের সহযোগিতা কামনা Logo কিশোরগঞ্জে নিহত রেমিট্যান্স যোদ্ধা বাচ্চু মিয়ার পরিবারের পাশে প্রবাসী কল্যাণ মন্ত্রী আর্থিক সহায়তা প্রদান ও বাসস্থানের ঘোষণা Logo জনগুরুত্ব বিবেচনা করে প্রকল্প বাস্তবায়ন করবে সরকার – সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী শেখ রবিউল আলম Logo স্বাস্থ্যমন্ত্রী ঘোষিত ২৪ ঘন্টা সময়ের মধ্যেই চালু হলো সংক্রামক ব্যাধি হাসপাতালের আইসিইউ  Logo মধ্যনগরের বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম এর দাফন রাষ্ট্রীয় মর্যাদায় সম্পন্ন। Logo প্রধানমন্ত্রীর ঈদ বোনাস পেলেন ডিএনসিসির ৩ হাজার ৩২ জন পরিচ্ছন্নতাকর্মী Logo গাবতলি বাস টার্মিনালে নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন করলেন আইজিপি ও ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার Logo বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য নিয়োগ ও শিক্ষা ব্যবস্থায় গুরুত্বপূর্ণ সংস্কার ঘোষণা
ভয়ভিত্তিক রাষ্ট্রব্যবস্থা ভেঙে ন্যায়, অধিকার ও জবাবদিহিতার বাংলাদেশ গড়তে গণভোটই একমাত্র গণতান্ত্রিক পথ—উপদেষ্টা শারমীন এস মুরশিদ।

নারীর অধিকার থেকে রাষ্ট্র সংস্কার—গণভোটে ‘হ্যাঁ’ মানে জনগণের হাতে রাষ্ট্রের মালিকানা ফিরিয়ে দেয়া – উপদেষ্টা শারমীন এস মুরশিদ

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ১১:৪৩:৩৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬
  • ৫৬৩ বার পড়া হয়েছে

আলী আহসান রবি : সমাজকল্যাণ এবং নারী ও শিশু মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশিদ বলেছেন, “মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়” থেকে “নারী ও শিশু মন্ত্রণালয়” নামকরণ রাষ্ট্রের একটি সুস্পষ্ট রাজনৈতিক ও নৈতিক অবস্থানকে প্রতিফলিত করে। এটি নারীদের করুণা বা দয়ার জায়গা থেকে বের করে অধিকারসম্পন্ন নাগরিক হিসেবে স্বীকৃতি দেওয়ার ঘোষণা।

একই সঙ্গে আসন্ন গণভোট প্রসঙ্গে তিনি বলেন, গত ১৭ বছরে দেশে নির্বাচন থাকলেও প্রকৃত অর্থে জনগণের ভোটাধিকার, বিচারব্যবস্থা ও মতপ্রকাশের স্বাধীনতা অনুপস্থিত ছিল। সাংবাদিক নির্যাতন, গুম-খুন, বিরোধী কণ্ঠ দমন, নারী নির্যাতন ও সহিংসতায় বিচারহীনতা এবং কৃষক-শ্রমিকদের প্রতি অবহেলা একটি ভয়ভিত্তিক রাষ্ট্রব্যবস্থার চিত্র তুলে ধরেন। এই বাস্তবতায় নতুন বাংলাদেশ পুনর্গঠনের লক্ষ্যে জনগণের সরাসরি মতামত গ্রহণের একমাত্র গণতান্ত্রিক পথ হলো গণভোট।

তিনি আজ নারী ও শিশু মন্ত্রণালয়ের সভাকক্ষে ” মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের” নাম পরিবর্তন করে “নারী ও শিশু মন্ত্রণালয়” নামকরণ করায় এবং গণতান্ত্রিক শক্তিশালী কাঠামো তৈরি করার স্বপ্নে গণভোট প্রচার ও উদ্বুদ্ধকরণ উপলক্ষ্যে সাংবাদিকদের সাথে প্রেস ব্রিফিংএ কথা বলেন। এ সময় নারী ও শিশু মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মমতাজ আহমেদ এনডিসি উপস্থিত ছিলেন।

উপদেষ্টা বলেন, গণভোটে “হ্যাঁ” মানে বিচার বিভাগের স্বাধীনতা, ভোটাধিকার পুনঃপ্রতিষ্ঠা, নারীর নিরাপত্তা, সাংবাদিকের কলমের স্বাধীনতা, কৃষক-শ্রমিকের ন্যায্য অধিকার এবং রাষ্ট্রীয় জবাবদিহিতা নিশ্চিত করার পথে অগ্রসর হওয়া।

উপদেষ্টা শারমীন এস মুরশিদ স্পষ্ট করে বলেন, এই গণভোট কোনো রাজনৈতিক দলের পক্ষে নয়; এটি একটি নৈতিক ও নাগরিক সিদ্ধান্ত। তিনি সকলকে ভয় নয়, মানুষের পক্ষে দাঁড়িয়ে আসন্ন গণভোটে “হ্যাঁ” ভোটের পক্ষে অবস্থান নেয়ার আহ্বান জানান।

জনপ্রিয় সংবাদ

নারীর ক্ষমতায়ন ও ন্যায়বিচার নিশ্চিত করতে বাংলাদেশ অঙ্গীকারবদ্ধ…ড. খলিলুর রহমান

ভয়ভিত্তিক রাষ্ট্রব্যবস্থা ভেঙে ন্যায়, অধিকার ও জবাবদিহিতার বাংলাদেশ গড়তে গণভোটই একমাত্র গণতান্ত্রিক পথ—উপদেষ্টা শারমীন এস মুরশিদ।

নারীর অধিকার থেকে রাষ্ট্র সংস্কার—গণভোটে ‘হ্যাঁ’ মানে জনগণের হাতে রাষ্ট্রের মালিকানা ফিরিয়ে দেয়া – উপদেষ্টা শারমীন এস মুরশিদ

আপডেট সময় ১১:৪৩:৩৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬