ঢাকা ১১:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo জনগুরুত্ব বিবেচনা করে প্রকল্প বাস্তবায়ন করবে সরকার – সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী শেখ রবিউল আলম Logo স্বাস্থ্যমন্ত্রী ঘোষিত ২৪ ঘন্টা সময়ের মধ্যেই চালু হলো সংক্রামক ব্যাধি হাসপাতালের আইসিইউ  Logo মধ্যনগরের বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম এর দাফন রাষ্ট্রীয় মর্যাদায় সম্পন্ন। Logo প্রধানমন্ত্রীর ঈদ বোনাস পেলেন ডিএনসিসির ৩ হাজার ৩২ জন পরিচ্ছন্নতাকর্মী Logo গাবতলি বাস টার্মিনালে নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন করলেন আইজিপি ও ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার Logo বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য নিয়োগ ও শিক্ষা ব্যবস্থায় গুরুত্বপূর্ণ সংস্কার ঘোষণা Logo বাংলাদেশ-ফ্রান্স গভীর ও গতিশীল অংশীদারিত্ব গড়ে তোলার প্রতিশ্রুতি পুনর্নবীকরণ করেছে Logo পরিচ্ছন্নতাকর্মীদের কাছে প্রধানমন্ত্রীর ঈদ অনুদান ও ইমাম-মুয়াজ্জিনদের কাছে ডিএসসিসির ঈদ অনুদান হস্তান্তর করলেন ডিএসসিসি প্রশাসক  Logo উত্তরখানে ঈদগাহ্ ও খেলার মাঠ উদ্বোধন করলেন ডিএনসিসি প্রশাসক Logo মধ্যনগরের বংশীকুন্ডা দক্ষিণ ইউনিয়নে অসহায় হতদরিদ্র লোকদের মাঝে ভিজিএফ চাল বিতরণ।
দুস্থ, এতিম ও প্রতিবন্ধীদের পাশে দাঁড়ানোর অঙ্গীকার রমজান উপলক্ষে চার শতাধিক মানুষের মাঝে খাদ্য ও কাপড় বিতরণ

পঁয়ত্রিশ বছরের ঐতিহ্য ধরে রেখেছেন নলতার দানবির আলহাজ্ব জাহিদুল হক

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৯:২২:৩৬ পূর্বাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬
  • ৫৩৬ বার পড়া হয়েছে

হাফিজুর রহমান শিমুল : মানুষ মানুষের জন্য জীবন জীবনের জন্য, একটু সহানুভূতি কি মানুষ পেতে পারেনা? পঁয়ত্রিশ বছর পারিবারিক ঐতিহ্য ধরে রেখেছেন সাতক্ষীরার নলতার আলহাজ্ব মোঃ জাহিদুল হক। তার পরিবার এলাকার জনসাধারণ, এতিম, প্রতিবন্ধী ও দুস্থদের মাঝে বিভিন্ন সময়ে কখনো শীত বস্ত্র, কখনো আর্থিক সহযোগিতা আবার কখনো ঈদের পোশাক, ইফতার সামগ্রী ও চাউল, ডাউল দিয়ে সাহায্য করে আসছেন। বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব মোঃ জাহিদুল হকের পূর্বপুরুষদের মধ্যে বাবা ও দাদা এটির প্রচলন করেন। বর্তমানে তিনি এটি আঁকড়ে ধরে সারা বছর অসহায়দের পাশে দাঁড়ানোর আপ্রাণ চেষ্টা করে চলেছেন।

তারই ধারাবাহিকতায় বুধবার (১১ মার্চ-২৬) বেলা ১২টায় নলতায় তার নিজস্ব মার্কেটে ক্যাম্পাসে চার শতাধিক মানুষের মাঝে বিতরণ অনুষ্ঠানে বিশিষ্ট সমাজসেবক আলাহাজ্ব জাহিদুল হকের সভাপতিত্বে ও কালিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চুর  সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন নলতা কেন্দ্রীয় আহসানিয়া মিশনের সহ-সভাপতি ও নলতা মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ ইউনুস আলী, কালিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু, যুগ্ম সম্পাদক এম হাফিজুর রহমান শিমুল, এটিএন নিউজ এর জেলা প্রতিনিধি জিল্লুর রহমান, কালিগঞ্জ উপজেলা প্রতিবন্ধী পুনর্বাসন কমিটির সভাপতি মোঃ ফজর আলী, কালিগঞ্জ থানার এস আই মোঃ শাহাদাত হোসেন প্রমুখ।

পবিত্র মাহে রমজান উপলক্ষে এলাকার সাড়ে চার শতাধিক  নারী পুরুষ প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে ১০ কেজি চাউল, ২ কেজি ডাউল,   ও ১টি করে শাড়ী কাপড় প্রদান করা হয়। জানা গেছে প্রায় ৩৫ বছর যাবত জাহিদুল হকের পিতা জনাব মাহফুজুল হক এই খাদ্য সামগ্রী বিতরণ করে আসছেন।তারই ধারাবাহিকতায় তার পুত্র আলহাজ্ব জাহিদুল হক রমজান মাসে খাদ্য সামগ্রী ও কাপড় বিতরণ করেন। ঈদের আগে অসহায় হতদরিদ্র নারী পুরুষ রোজার সামগ্রী ও  কাপড় পেয়ে সন্তোষ প্রকাশ করেছেন।

জনপ্রিয় সংবাদ

জনগুরুত্ব বিবেচনা করে প্রকল্প বাস্তবায়ন করবে সরকার – সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী শেখ রবিউল আলম

দুস্থ, এতিম ও প্রতিবন্ধীদের পাশে দাঁড়ানোর অঙ্গীকার রমজান উপলক্ষে চার শতাধিক মানুষের মাঝে খাদ্য ও কাপড় বিতরণ

পঁয়ত্রিশ বছরের ঐতিহ্য ধরে রেখেছেন নলতার দানবির আলহাজ্ব জাহিদুল হক

আপডেট সময় ০৯:২২:৩৬ পূর্বাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬