ঢাকা ০৬:৩৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo মধ্যনগরের সূর্যসন্তান বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলামের চিরবিদায়। Logo জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে বদলে যাবে ভাগ্য: মৌলভীবাজারে কাটাগাং খাল খননকাজে শ্রমমন্ত্রী আরিফুল হক চৌধুরী Logo কালিগঞ্জে সাংবাদিক সমিতি আয়োজনে   ইফতার ও দোয়া  অনুষ্ঠিত হয়েছে Logo কালিগঞ্জে তেল মজুদের দায়ে দুই ব্যবসায়ীকে জরিমানা ও তেল জব্দ Logo কালিগঞ্জে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত Logo চট্টগ্রামে ব্যবসায়িক পরিবেশ উন্নয়নে দ্রুত উদ্যোগের আশ্বাস বাণিজ্যমন্ত্রীর Logo চিফ হুইপ এর কাজ কি? Logo সংবিধান সংস্কার পরিষদের বাস্তবায়ন না হওয়ার পেছনে দায় প্রধানমন্ত্রীর – আখতার হোসেন Logo মধ্যনগরে গভীর রাতে কালবৈশাখী তাণ্ডব, শিলাবৃষ্টিতে বসতঘর ক্ষতিগ্রস্ত; ফসলের ক্ষতির আশঙ্কা। Logo ৩৭৮ কন্টেইনার পণ্য নিলামে তুলেছে কাস্টমস হাউস, চট্রগ্রাম
রমজানের পবিত্রতায় মানবিক উদ্যোগ; ব্যবসায়ী আতাউর রহমানের পক্ষ থেকে ১০০ অসহায় নারী–পুরুষকে সহায়তা।

মধ্যনগরে পবিত্র মাহে রমজানে অসহায়দের মাঝে ঈদ বস্ত্র ও খাদ্য সামগ্রী  বিতরণ করেন ব্যবসায়ী আতাউর রহমান।

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৫:০৬:১৭ পূর্বাহ্ন, শনিবার, ১৪ মার্চ ২০২৬
  • ৫৩১ বার পড়া হয়েছে
কাইয়ুম বাদশাহ, সুনামগঞ্জ (সিলেট) : পবিত্র মাহে রমজানের পবিত্রতা ও মানবিকতার বার্তা ছড়িয়ে দিতে সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার ১ নং উত্তর বংশীকুন্ডা ইউনিয়নের কলাছড়া গ্রামে অসহায় ও হতদরিদ্র পরিবারের মাঝে ঈদ বস্ত্র বিতরণ করা হয়েছে।
শুক্রবার রমজানের ২৩তম রোজায় কলাছড়া গ্রামের বাসিন্দা, ব্যবসায়ী আতাউর রহমান এবং তার পরিবারের পক্ষ থেকে এই মানবিক উদ্যোগের আয়োজন করা হয়। প্রতিবছরের মতো এবারও তিনি নিজ উদ্যোগে এলাকার সুবিধাবঞ্চিত নারী ও পুরুষদের হাতে নতুন কাপড়, লুঙ্গি, সেমাই, চিনি ও দুধ বিতরণ করেন। এতে ৮০ জন নারী এবং ২০ জন পুরুষ উপকারভোগী ছিলেন।
স্থানীয়রা জানান, আতাউর রহমান দীর্ঘদিন ধরে এলাকার অসহায় ও নিম্নআয়ের মানুষের পাশে দাঁড়িয়ে বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকাণ্ড পরিচালনা করে আসছেন। পবিত্র রমজান মাসে সুবিধাবঞ্চিত মানুষের মুখে হাসি ফোটানোর লক্ষ্যে তিনি এবং তার পরিবার এ উদ্যোগ গ্রহণ করেছেন।
আতাউর রহমান সময়ের বুলেটিন এর প্রতিনিধি কাইয়ুম বাদশাহ কে বলেন, “রমজানের পবিত্রতা আমাদের মনে করিয়ে দেয় যে, মানবতার সেবা ও অসহায়দের পাশে দাঁড়ানো প্রত্যেক সচেতন মানুষের দায়িত্ব। আজ আমরা ১০০ জন অসহায় নারী ও পুরুষকে নতুন কাপড়, লুঙ্গি, সেমাই, চিনি ও দুধ বিতরণ করেছি। প্রত্যেকের মুখে হাসি ফোটানোই আমাদের সবচেয়ে বড় প্রাপ্তি। আমি এবং আমার পরিবার সবার কাছে দোয়া চেয়েছি—আমাদের জন্য, আমাদের পরিবারের জন্য এবং সমাজের সকল অসহায় মানুষের জন্য। আশা করি, সমাজের সকল সচেতন মানুষ এগিয়ে এসে দরিদ্র মানুষের পাশে দাঁড়াবেন। আজকের এ আয়োজন শুধু সহায়তা নয়, বরং মানবিক দায়িত্ব ও সম্মানের দৃষ্টান্ত।”
বস্ত্র ও খাদ্য বিতরণ অনুষ্ঠানে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, স্থানীয় যুবসমাজ ও সাধারণ মানুষ উপস্থিত ছিলেন। উপকারভোগীরা কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, রমজানের এই সময়ে নতুন পোশাক ও খাদ্য সামগ্রী পাওয়ায় তাদের ঈদের আনন্দ দ্বিগুণ হয়েছে।
জনপ্রিয় সংবাদ

মধ্যনগরের সূর্যসন্তান বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলামের চিরবিদায়।

রমজানের পবিত্রতায় মানবিক উদ্যোগ; ব্যবসায়ী আতাউর রহমানের পক্ষ থেকে ১০০ অসহায় নারী–পুরুষকে সহায়তা।

মধ্যনগরে পবিত্র মাহে রমজানে অসহায়দের মাঝে ঈদ বস্ত্র ও খাদ্য সামগ্রী  বিতরণ করেন ব্যবসায়ী আতাউর রহমান।

আপডেট সময় ০৫:০৬:১৭ পূর্বাহ্ন, শনিবার, ১৪ মার্চ ২০২৬