ঢাকা ০৮:৫৭ অপরাহ্ন, বুধবার, ১৮ মার্চ ২০২৬, ৪ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo নারীর ক্ষমতায়ন ও ন্যায়বিচার নিশ্চিত করতে বাংলাদেশ অঙ্গীকারবদ্ধ…ড. খলিলুর রহমান Logo এনায়েতপুর যুবসমাজের উদ্যোগে ব্যতিক্রমী আয়োজন: শিশু কিশোরদের কুরআন তেলওয়াত প্রতিযোগিতা অনুষ্ঠিত  Logo ভিয়েনায় স্বরাষ্ট্রমন্ত্রী ও ব্রিটিশ স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর দ্বিপাক্ষিক বৈঠক: পুলিশ সংস্কার ও রোহিঙ্গা ইস্যুতে যুক্তরাজ্যের সহযোগিতা কামনা Logo কিশোরগঞ্জে নিহত রেমিট্যান্স যোদ্ধা বাচ্চু মিয়ার পরিবারের পাশে প্রবাসী কল্যাণ মন্ত্রী আর্থিক সহায়তা প্রদান ও বাসস্থানের ঘোষণা Logo জনগুরুত্ব বিবেচনা করে প্রকল্প বাস্তবায়ন করবে সরকার – সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী শেখ রবিউল আলম Logo স্বাস্থ্যমন্ত্রী ঘোষিত ২৪ ঘন্টা সময়ের মধ্যেই চালু হলো সংক্রামক ব্যাধি হাসপাতালের আইসিইউ  Logo মধ্যনগরের বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম এর দাফন রাষ্ট্রীয় মর্যাদায় সম্পন্ন। Logo প্রধানমন্ত্রীর ঈদ বোনাস পেলেন ডিএনসিসির ৩ হাজার ৩২ জন পরিচ্ছন্নতাকর্মী Logo গাবতলি বাস টার্মিনালে নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন করলেন আইজিপি ও ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার Logo বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য নিয়োগ ও শিক্ষা ব্যবস্থায় গুরুত্বপূর্ণ সংস্কার ঘোষণা

১৬ ঘন্টায় উদ্ধার হয়নি বাউফলের অপহৃত ব্যবসায়ী শিবু বনিক – প্রতিবাদে ধর্মঘট

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৬:২৭:৩১ পূর্বাহ্ন, রবিবার, ৫ জানুয়ারী ২০২৫
  • ৬১১ বার পড়া হয়েছে

মো: খলিলুর রহমান, বাউফল (পটুয়াখালী ) প্রতিনিধি : পটুয়াখালীর বাউফল উপজেলার কালাইয়া বন্দরের মুদি মনোহরি ব্যবসায়ী শিবানন্দ রায় ওরফে শিবু বনিককে (৭৬) ১৬ ঘন্টায় উদ্ধার করতে পারেনি পুলিশ। এ নিয়ে পরিবারের মধ্যে দেখা দিয়েছে উৎকন্ঠা। অপহরনের প্রতিবাদে বন্দরের ৫শতাধিক ব্যবসায়ী আজ শনিবার সকাল থেকেই ধর্মঘট এর পাশাপাশি বিক্ষোভ মিছিল করছে।
এর আগে শুক্রবার রাত সোয়া দশটার দিকে একদল ডাকাত শিবু বনিকের প্রতিষ্ঠানে ঢুকে প্রায় ৫লক্ষাধিক টাকা লুট করে তাকে অপহরন করে নিয়ে যায়।
স্থানীয় ব্যবসায়ী ও দোকানের কর্মচারীদের সঙ্গে কথা বলে জানা গেছে, শিবানন্দ রায় বনিক ওই বন্দরের একজন বড় ব্যবসায়ী। তিনি চাল, ডাল, আটাসহ বিভিন্ন পণ্যের পাইকারি বিক্রেতা। শুক্রবার দোকানের সারা দিনের হিসাব বুঝে নিয়ে দোকান বন্ধ করার প্রস্তুতি নিচ্ছিলেন। রাত সোয়া ১০টার দিকে ৮-১০ জনের একটি মুখোশধারী দল দোকানে ঢুকে অস্ত্রের মুখে জিম্মি করে শিবানন্দ রায় বনিকসহ দোকান কর্মচারী শংকর (৩৪) ও তাপস (৩৫) নামে দুই জনকে বেঁধে ফেলে ডাকাতদল। পরে তারা দোকানের ক্যাশে থাকা পাঁচ লক্ষাধিক টাকা লুট করে নিয়ে যায়। একপর্যায়ে শিবানন্দকে বেঁধে ট্রলারে উঠিয়ে অপহরণ করে। এ খবর ছড়িয়ে পড়লে ওই বন্দরের পাঁচ শতাধিক ব্যবসায়ী আতঙ্কিত হয়ে পড়েন। তারা জড়ো হয়ে শিবাননন্দ বনিককে দ্রুত উদ্ধারের দাবি জানান।
বন্দরের মার্চেন্টপট্রি ব্যবসায়ী সমিতির সভাপতি মো. নুরুল আমীন বলেন, ঘটনা ঘটার কিছু সময় পড় ব্যবসায়ীরা নৌ পুলিশকে জানালে তারা বিষয়টি গুরুত্ব না দিয়ে দায়িত্বে অবহেলা করছে বলে আমি মনে করি।
নৌ পুলিশ সুপার (বরিশাল অঞ্চল) এসএম নাজমুল হক বলেন, অবহেলার বিষয়টি খতিয়ে দেখা হবে। অপহৃতকে উদ্ধারের জন্য নৌ পুলিশ ও থানা পুলিশের যৌথ অভিযান চলছে।
বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন বলেন, আজ শনিবার সকালে প্রশাসনের উচ্চ পর্যায়ের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। গত রাত থেকেই কয়েকটি টিম অপহৃত শিবানন্দকে উদ্ধারে জন্য কাজ করতেছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নারীর ক্ষমতায়ন ও ন্যায়বিচার নিশ্চিত করতে বাংলাদেশ অঙ্গীকারবদ্ধ…ড. খলিলুর রহমান

১৬ ঘন্টায় উদ্ধার হয়নি বাউফলের অপহৃত ব্যবসায়ী শিবু বনিক – প্রতিবাদে ধর্মঘট

আপডেট সময় ০৬:২৭:৩১ পূর্বাহ্ন, রবিবার, ৫ জানুয়ারী ২০২৫