ঢাকা ০২:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo ঐক্য চাই বিভেদ চাই না, ঐক্যের মাধ্যমেই বিশ্বের দরবারে মাথা তুলে দাড়াতে চাই’-মাননীয় সংস্কৃতি বিষয়ক মন্ত্রী। Logo বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে সার্বিক নিরাপত্তা নিশ্চতে ঢাকা মহানগরীর গুরুত্বপূর্ণ স্থানে ২০ প্লাটুন বিজিবি মোতায়েন Logo বনভূমি উদ্ধার ও বৃক্ষরোপণ জোরদারে পরিবেশ মন্ত্রীর নির্দেশনা Logo সকল প্রাথমিক স্কুলের শিক্ষার্থীদের বিনামূল্যে ইউনিফর্ম দেবে সরকার: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ Logo রাজধানীর বনানীতে বিদেশি মদসহ একজনকে গ্রেফতার করেছে বনানী থানা পুলিশ Logo স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইইউ রাষ্ট্রদূতের বৈঠক: পুলিশ সংস্কার ও সহযোগিতা জোরদারে আলোচনা Logo মধ্যনগরের বংশীকুন্ডা দক্ষিণ ইউনিয়নে চেয়ারম্যান পদ নিয়ে আলোচনা সমালোচনা, ষড়যন্ত্রের অভিযোগ ভারপ্রাপ্ত চেয়ারম্যানের। Logo প্রকল্পের সংখ্যার চেয়ে কাজের মানে বেশি গুরুত্ব দিতে হবে: সিলেটে শ্রমমন্ত্রী Logo তৃণমূলের ক্ষুদ্র উদ্যোগেই গড়ে উঠবে স্বনির্ভর বাংলাদেশ – মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী Logo সব জাতিসত্তার ঐক্যে গড়ে উঠবে নতুন বাংলাদেশ: মন্ত্রী দীপেন দেওয়ান

কৃষিবিদ ইনস্টিটিউশন এবং বিজয় রাকিন সিটিতে ঘটে যাওয়া অনাকাঙ্ক্ষিত ঘটনা পরিদর্শনে উপদেষ্টা শারমীন এস মুরশিদ

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ১১:৪১:৫৪ পূর্বাহ্ন, রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫
  • ৬০০ বার পড়া হয়েছে

সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশিদ আজ সকালে কৃষিবিদ ইনস্টিটিউশনে গিয়ে উপস্থিত কর্মকর্তা-কর্মচারীদের সাথে সাম্প্রতিক ঘটে যাওয়া অনাকাঙ্ক্ষিত ঘটনা সম্পর্কে অবহিত হন। সেখানে কর্মরত কর্মকর্তা ও কর্মচারীদের তিনি বলেন, স্বনামধন্য এ প্রতিষ্ঠানে কোনো প্রকার বিশৃঙ্খলা কাম্য নয়। তিনি সতর্ক করে বলেন, এ ধরনের ঘটনা যাতে ভবিষ্যতে না ঘটে সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে। এ সময় স্থানীয় পুলিশ প্রশাসনকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে নির্দেশ দেন। সম্প্রতি মিরপুর বিজয় রাকিন সিটিতে বিভিন্ন গ্রুপের অন্তকন্দোলে আবাসিক এলাকার শান্তি বিঘ্নিত হচ্ছিল মর্মে উপদেষ্টার কাছে অভিযোগ আসে। তারই পরিপ্রেক্ষিতে খবর পেয়ে উপদেষ্টা সরজমিনে গিয়ে অভিযোগকারীদের অভিযোগের কথা শোনেন। তিনি তাদেরকে অভিযোগ নিরসনে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন এবং স্থানীয় পুলিশ প্রশাসনকে তদন্ত সাপেক্ষে সহায়তার নির্দেশ প্রদান করেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ঐক্য চাই বিভেদ চাই না, ঐক্যের মাধ্যমেই বিশ্বের দরবারে মাথা তুলে দাড়াতে চাই’-মাননীয় সংস্কৃতি বিষয়ক মন্ত্রী।

কৃষিবিদ ইনস্টিটিউশন এবং বিজয় রাকিন সিটিতে ঘটে যাওয়া অনাকাঙ্ক্ষিত ঘটনা পরিদর্শনে উপদেষ্টা শারমীন এস মুরশিদ

আপডেট সময় ১১:৪১:৫৪ পূর্বাহ্ন, রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫