ঢাকা ০৪:৫৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ৪ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo নারীর ক্ষমতায়ন ও ন্যায়বিচার নিশ্চিত করতে বাংলাদেশ অঙ্গীকারবদ্ধ…ড. খলিলুর রহমান Logo এনায়েতপুর যুবসমাজের উদ্যোগে ব্যতিক্রমী আয়োজন: শিশু কিশোরদের কুরআন তেলওয়াত প্রতিযোগিতা অনুষ্ঠিত  Logo ভিয়েনায় স্বরাষ্ট্রমন্ত্রী ও ব্রিটিশ স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর দ্বিপাক্ষিক বৈঠক: পুলিশ সংস্কার ও রোহিঙ্গা ইস্যুতে যুক্তরাজ্যের সহযোগিতা কামনা Logo কিশোরগঞ্জে নিহত রেমিট্যান্স যোদ্ধা বাচ্চু মিয়ার পরিবারের পাশে প্রবাসী কল্যাণ মন্ত্রী আর্থিক সহায়তা প্রদান ও বাসস্থানের ঘোষণা Logo জনগুরুত্ব বিবেচনা করে প্রকল্প বাস্তবায়ন করবে সরকার – সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী শেখ রবিউল আলম Logo স্বাস্থ্যমন্ত্রী ঘোষিত ২৪ ঘন্টা সময়ের মধ্যেই চালু হলো সংক্রামক ব্যাধি হাসপাতালের আইসিইউ  Logo মধ্যনগরের বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম এর দাফন রাষ্ট্রীয় মর্যাদায় সম্পন্ন। Logo প্রধানমন্ত্রীর ঈদ বোনাস পেলেন ডিএনসিসির ৩ হাজার ৩২ জন পরিচ্ছন্নতাকর্মী Logo গাবতলি বাস টার্মিনালে নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন করলেন আইজিপি ও ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার Logo বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য নিয়োগ ও শিক্ষা ব্যবস্থায় গুরুত্বপূর্ণ সংস্কার ঘোষণা

মাননীয় প্রধান উপদেষ্টার সাবেক সহকর্মী পরিচয়ে অভিনব প্রতারণা ও চাঁদাবাজি; এক পেশাদার প্রতারক গ্রেফতার

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৬:৫৩:২১ অপরাহ্ন, রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫
  • ৫৮৩ বার পড়া হয়েছে
নিজেকে কখনো মাননীয় প্রধান উপদেষ্টার সাবেক সহকর্মী, কখনো সাংবাদিক আবার কখনো গুরুত্বপূর্ণ রাজনৈতিক ব্যক্তি পরিচয় দিয়ে পুলিশ কর্মকর্তাসহ বিভিন্ন মানুষের সাথে অভিনব উপায়ে প্রতারণা ও চাঁদাবাজি করে আসছিলো এক প্রতারক। এমন এক পেশাদার প্রতারককে প্রতারণা ও চাঁদাবাজির অভিযোগে গ্রেফতার করেছে ডিএমপির ডেমরা থানা পুলিশ ।
গ্রেফতারকৃত প্রতারকের নাম- কামাল খান ওরফে শাহ কামাল খান (৪৬)।
গতকাল শনিবার (১৮ জানুয়ারি ২০২৫ খ্রি.) দুপুর ১২:৩৫ ঘটিকায় ট্রাফিক ডেমরা জোন পুলিশের সহায়তায় তাকে গ্রেফতার করা হয়।
ডেমরা থানা সূত্রে জানা যায়, পুলিশ পরিদর্শক (শহর ও যান) জি এম মুসা কালিমুল্লাহ ট্রাফিক ডেমরা জোনে কর্মরত। তিনি গত ১৬ জানুয়ারি ২০২৫ খ্রি. দুপুর ১২:৫১ ঘটিকায় ডেমরা থানার রাণীমহল এলাকায় সরকারি দায়িত্ব পালন করছিলেন। ঐ সময় গ্রেফতারকৃত কামাল তার মোবাইল নম্বরে ফোন করে নিজেকে মাননীয় প্রধান উপদেষ্টার সাবেক সহকর্মী, সাংবাদিক ও রাজনৈতিক ব্যক্তি পরিচয় দিয়ে তার নিকট ১০ হাজার টাকা চাঁদা দাবি করে। দাবিকৃত টাকা না দিলে তার বিরুদ্ধে আইজিপি কমপ্লেইন সেল, মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা সহ অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তার কাছে অভিযোগ দিয়ে হয়রানি করবে বলে বিভিন্ন ধরনের ভয়ভীতিসহ হুমকি প্রদান করেন। পুলিশ কর্মকর্তা তার সহকর্মীদের সাথে এই বিষয়ে কথা বলে জানতে পারে উক্ত ব্যক্তি অন্যান্য পুলিশ সদস্যদের কাছেও উক্ত পরিচয়ে বিভিন্ন সময় চাঁদা দাবি করে আসছে। পরবর্তীতে গত ১৮ জানুয়ারি ২০২৫ খ্রি. দুপুর ১২:৩৫ ঘটিকায় ডেমরা ট্রাফিক জোন পুলিশের সহায়তায় প্রতারক কামালকে কৌশলে ডেমরা থানার মাতুয়াইল ইউলুপ এলাকায় নিয়ে আসা হয় এবং তাকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় পুলিশ পরিদর্শক ( শহর ও যান) জি এম মুসা কালিমুল্লাহ বাদী হয়ে গ্রেফতারকৃত কামালের বিরুদ্ধে ডেমরা থানায় একটি প্রতারণা ও চাঁদাবাজির মামলা রুজু করেন।
ডেমরা থানা সূত্রে আরও জানা যায়, কামাল একজন পেশাদার প্রতারক। সে নিজেকে মাননীয় প্রধান উপদেষ্টার সাবেক সহকর্মী, বিভিন্ন স্বনামধন্য পত্রিকার সাংবাদিক ও প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিত্ব পরিচয় দিয়ে পুলিশ কর্মকর্তাসহ বিভিন্ন মানুষের সাথে প্রতারণা ও চাঁদাবাজি করে আসছে মর্মে প্রাথমিক জিজ্ঞাসাদে স্বীকার করেছে।
গ্রেফতারকৃতকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। মামলার সুষ্ঠু তদন্ত অব্যাহত রয়েছে।
ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নারীর ক্ষমতায়ন ও ন্যায়বিচার নিশ্চিত করতে বাংলাদেশ অঙ্গীকারবদ্ধ…ড. খলিলুর রহমান

মাননীয় প্রধান উপদেষ্টার সাবেক সহকর্মী পরিচয়ে অভিনব প্রতারণা ও চাঁদাবাজি; এক পেশাদার প্রতারক গ্রেফতার

আপডেট সময় ০৬:৫৩:২১ অপরাহ্ন, রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫