ঢাকা ০৫:৩৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ৫ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo ঈদুল ফিতরে দেশবাসীর প্রতি মুক্তিযোদ্ধা সন্তান সংসদের শুভেচ্ছা ও শান্তির আহ্বান। Logo নজরখালী বাঁধ নির্মাণ না হওয়ায় টাঙ্গুয়ার হাওরে পানি প্রবেশ, হুমকিতে হাজারো কৃষকের বোরো ফসল। Logo ঈদযাত্রায় জনভোগান্তি কমাতে সর্বোচ্চ প্রস্তুতি নেওয়া হয়েছে – প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু Logo মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতি অবস্থায় প্রবাসীদের কল্যাণ নিশ্চিতকল্পে ঈদের ছুটিতেও চালু থাকছে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণ কক্ষ Logo কৃষকদের ফসল সুরক্ষায় ইনসুরেন্স চালুর উদ্যোগ নেওয়া হবে – খাদ্য, মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষি মন্ত্রী Logo উত্তর সিটির কেন্দ্রীয় ঈদ জামাতে স্বাচ্ছন্দ্যে ঈদের নামাজ আদায়ের সব ধরনের ব্যবস্থা রাখা হচ্ছে — ডিএনসিসি প্রশাসক মো: শফিকুল ইসলাম খান Logo ঈদযাত্রায় স্বস্তি: নির্ধারিত ভাড়ায় চলাচল, অনিয়মে কঠোর ব্যবস্থা—গাবতলীতে সড়ক মন্ত্রীর পরিদর্শন Logo সৌদি আরবে ক্ষেপণাস্ত্র আঘাতে প্রবাসী বাংলাদেশীর মৃত্যু: প্রবাসী কল্যাণ মন্ত্রীর শোক প্রকাশ Logo পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন সময়ের বুলেটিনের প্রতিনিধি কাইয়ুম বাদশাহ। Logo ১০ বছর বয়সী মাদ্রাসা-পড়ুয়া শিশু ধর্ষণের ঘটনায় তীব্র নিন্দা মানুষের জন্য ফাউন্ডেশনের

নাজিরপুরে বৃদ্ধাকে হাত-পা বেঁধে হত্যা, জমি নিয়ে বিরোধের অভিযোগ

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০১:৩২:৪৯ অপরাহ্ন, শনিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৫
  • ৫৯৪ বার পড়া হয়েছে
ফেরদৌস ওয়াহিদ রাসেল, পিরোজপুর প্রতিনিধি: পিরোজপুর জেলার নাজিরপুর উপজেলার শেখমাটিয়া ইউনিয়নের মৌখালী গ্রামে লক্ষ্মী রানী ভক্ত (৭৫) নামে এক বৃদ্ধাকে হাত-পা বেঁধে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার (৭ ফেব্রুয়ারি) ভোরে সিঁধ কেটে ঘরে ঢুকে তাকে হত্যা করা হয়।
নিহতের ছেলে, পিরোজপুর জেলা জজ আদালতের আইনজীবী তাপস কুমার ভক্ত জানান, তাদের পার্শ্ববর্তী কয়েকজনের সঙ্গে জমি সংক্রান্ত দীর্ঘদিনের বিরোধ চলছিল। তার ধারণা, এই বিরোধের জের ধরেই দুর্বৃত্তরা তার মাকে হত্যা করেছে।
এ ঘটনায় পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এবং সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেছে। পিরোজপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) নাসরিন জাহান বলেন, “আমরা ঘটনাটি তদন্ত করছি। এখনো পর্যন্ত কোনো মামলা হয়নি এবং কেউ গ্রেপ্তার হয়নি। তদন্তের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
এলাকাবাসীর মতে, নিহত লক্ষ্মী রানী ভক্ত একজন শান্ত স্বভাবের মানুষ ছিলেন। তবে জমি নিয়ে বিরোধের কারণে তিনি কয়েকবার হুমকির সম্মুখীন হয়েছিলেন।
পুলিশ বলছে, তারা অপরাধীদের শনাক্তের চেষ্টা করছে এবং মামলার প্রস্তুতি চলছে। নিহতের পরিবার ন্যায়বিচারের দাবি জানিয়েছে।
ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ঈদুল ফিতরে দেশবাসীর প্রতি মুক্তিযোদ্ধা সন্তান সংসদের শুভেচ্ছা ও শান্তির আহ্বান।

নাজিরপুরে বৃদ্ধাকে হাত-পা বেঁধে হত্যা, জমি নিয়ে বিরোধের অভিযোগ

আপডেট সময় ০১:৩২:৪৯ অপরাহ্ন, শনিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৫