ঢাকা ০৭:০২ পূর্বাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত ও পেশাদার ছিনতাইকারী সাদ্দামকে গ্রেফতার করেছে যাত্রাবাড়ী থানা পুলিশ Logo সততা, দায়িত্ববোধ ও সমন্বিত প্রচেষ্টায় জনগণের প্রত্যাশা পূরণ করতে হবে — মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী Logo কোরবানির হাটের বর্জ্য অপসারণ শেষে তেজগাঁওয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন Logo ডেঙ্গু মোকাবিলায় সরকার প্রস্তুত…স্বাস্থ্যমন্ত্রী Logo দুধ উৎপাদন বাড়িয়ে আমদানি নির্ভরতা কমাতে হবে – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী Logo মধ্যনগরে ১০২ হাফেজকে সংবর্ধনা দিল ইসলামি ছাত্র পরিষদ Logo হরিপুরে দগ্ধ নারীর মরদেহ উদ্ধার, আতঙ্কিত এলাকাবাসী Logo পদ্মা ও যমুনা সেতুতে আধুনিক ইটিসি প্রযুক্তির সুফল : ঈদুল আযহার ঈদযাত্রায় ঘরমুখো মানুষের যাত্রা ছিল নিরাপদ ও নির্বিঘ্ন Logo লিবিয়া থেকে ১৭৪ জন বাংলাদেশি দেশে ফিরেছেন Logo কর্মস্থলে ফেরা যাত্রীদের খোঁজ নিতে ঝটিকা সফরে ভোলায় নৌপরিবহন প্রতিমন্ত্রী

অপারেশন ডেভিল হান্ট বাউফলে তিনজন গ্রেফতার

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ১১:০২:৩৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী ২০২৫
  • ৬২৮ বার পড়া হয়েছে

মো: খলিলুর রহমান, বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালীর বাউফল উপজেলায় অপারেশন ডেভিল হান্টে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা আওয়ামীলীগ ও তার সহযোগী সংগঠনের কর্মী। সোমবার রাতভর অভিযান চালিয়ে বাউফলের বিভিন্ন এলাকা থেকে এদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন-উপজেলার দাশপাড়া ইউনিয়নের আওয়ামী লীগের কর্মী মো. আবু তাহের (২৭), সদর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি জাহাঙ্গীর হোসেন খান (৩৫) ও দশমিনার বেতাগী সানকিপুর গ্রামের আবু জাফর তালুকদার (২৯)। এদের মধ্যে আবু তাহের মাদকসহ একাধিক মামলার আসামী।
বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন জানান, ‘অপারেশন ডেভিল হান্ট’ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়েছে। ২০১৩ সালের ২৫ অক্টোবর বিএনপির কেন্দ্রীয় ঘোষিত অবরোধ কর্মসূচিতে হামলা, ভাঙচুরের ঘটনায় দায়ের করা মামলায় তাদের গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত ও পেশাদার ছিনতাইকারী সাদ্দামকে গ্রেফতার করেছে যাত্রাবাড়ী থানা পুলিশ

অপারেশন ডেভিল হান্ট বাউফলে তিনজন গ্রেফতার

আপডেট সময় ১১:০২:৩৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী ২০২৫