ঢাকা ০৪:১৩ অপরাহ্ন, শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ২৮ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo ক্ষমতার স্বাদ পেয়ে বিএনপি জনগণের কথা ভুলে গেছে: নাহিদ ইসলাম Logo খাগড়াছড়ির পানছড়িতে বিজিবির বিশেষ অভিযানে ১,৪০০ রাউন্ড গোলাবারুদ জব্দ Logo সুনামগঞ্জে নৌ পুলিশের অভিযানে ২৫৪ বোতল ভারতীয় মদসহ নৌকা ও ৩ চোরাকারবারি আটক Logo সেচ ব্যবস্থার উন্নয়ন, খাল পুনঃখনন ও কৃষক কার্ড চালুর মাধ্যমে কৃষিতে আসবে নতুন বিপ্লব: বাণিজ্যমন্ত্রী Logo সিলেটে ‘কৃষকের হাট’ উদ্বোধন: কৃষক-ভোক্তার সরাসরি সংযোগে বাজারে আসবে স্বস্তি – বাণিজ্যমন্ত্রী Logo বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তে আইইডি ও অ্যান্টি-পার্সোনেল মাইন শনাক্ত এবং দাহ্য রাসায়নিক পদার্থ জব্দ Logo ঢাকার মোহাম্মদপুর ভূমি অফিস  পরিদর্শন করেন – ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এ এস এম সালেহ আহমেদ Logo আগামী পাঁচ বছরে ৩ লক্ষ বৃক্ষরোপণ করবে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন Logo রানীশংকৈলে সংবাদকর্মীদের নামে মামলা ও গ্রেপ্তার প্রতিবাদে উত্তাল সাংবাদিক সমাজের তীব্র নিন্দা Logo শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রীর অনুরোধে জাতীয় সংসদের গ্যালারিতে শিক্ষার্থীদের জন্য ১৫০ আসন বরাদ্দ

অপারেশন ডেভিল হান্টে বাউফলে ইউপি চেয়ারম্যান ও আ.লীগ নেতাসহ গ্রেপ্তার ৭

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ১২:৪৬:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৫
  • ৬১৮ বার পড়া হয়েছে

মো: খলিলুর রহমান, বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি : পটুয়াখালীর বাউফলে যৌথ বাহিনীর বিশেষ অভিযান ‘অপারেশন ডেভিল হান্টে’ ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান, আওয়ামী লীগ, শ্রমিকলীগ ও ছাত্রলীগের সাবেক নেতাসহ সাত ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাতে তাঁদেরকে গ্রেপ্তার করা হয়। গতকাল শুক্রবার তাঁদেরকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।
গ্রেপ্তারকৃত ব্যক্তিরা হলেন মো. মনজুরুল আলম মনজু হাওলাদার (৫৮)। তিনি আদাবাড়িয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও একই ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি। বাউফল উপজেলা সদর ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি ও উত্তর দাসপাড়া দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক মো. সোহাগ সিকদার (২৮), চন্দ্রপাড়া গ্রামের বাসিন্দা মো. ইসমাইল খান (৭৮) ও মো. জাহিদ খান (৭৫) এবং পাশের দশমিনা উপজেলা শ্রমিক লীগের সহসভাপতি কেএম মিজানুর রহমান (৫০) , একই উপজেলার বাঁশবাড়িয়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. হারুন খান (৪৫)।
মোছা. রুনু বেগম (৩৮) নামে এক নারীকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ধারায় ছয় মাসের বিনাশ্রম কারাদন্ড দিয়ে জেলা কারাগারে পাঠানো হয়েছে। ভ্রাম্যমান আদালতের বিচারক ও উপজেলা সহকারী কমিশনার প্রতীক কুমার কুন্ডু এই সাজা দেন।
বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন,‘ বিষ্ফোরক আইনের ধারায় দায়ের করা মামলার (বাউফল থানার মামলা নম্বর-১, তারিখ ১৩/০১/২০২৫) এজাহারভুক্ত আসামি হলেন মনজু হাওলাদার। একই মামলায় সোহাগকে মিজানুর ও হারুণ খানকে গ্রেপ্তার দেখানো হয়েছে। ইসমাইল খান ও মো. জাহিদ খানকে পারিবারিক বিরোধে দায়ের করা মারামারির মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।’

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ক্ষমতার স্বাদ পেয়ে বিএনপি জনগণের কথা ভুলে গেছে: নাহিদ ইসলাম

অপারেশন ডেভিল হান্টে বাউফলে ইউপি চেয়ারম্যান ও আ.লীগ নেতাসহ গ্রেপ্তার ৭

আপডেট সময় ১২:৪৬:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৫