ঢাকা ০৩:০৪ অপরাহ্ন, রবিবার, ২৯ মার্চ ২০২৬, ১৫ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo আইপিএল সম্প্রচার নিষেধাজ্ঞা প্রত্যাহার হয়নি: তথ্য মন্ত্রণালয়ের প্রতিবাদ Logo ছুটির দিনে মন্ত্রণালয়ের ফাইল খুলে ‘ভুয়া ডাক্তার তৈরির কারখানা’ দেখে যা বললেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী! Logo আকাঙ্ক্ষা অনুযায়ী সংবিধান সংস্কার করা হবে: – স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ Logo জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমেদের স্ত্রীর মৃত্যুতে তথ্য প্রতিমন্ত্রী শোক Logo জনবান্ধব ও সংস্কারমুখী পুলিশ বাহিনী গড়তে নবীন কর্মকর্তাদের প্রতি স্বরাষ্ট্রমন্ত্রীর আহ্বান Logo ৫৩৬টি শিক্ষা প্রতিষ্ঠানে বিশেষ মশক নিধন অভিযান শুরু করলো ডিএনসিসি Logo ইন্টারন্যাশনাল স্ট্র্যাটেজিক কমিউনিকেশন সামিটে অংশ নিতে তুরস্কের উদ্দেশ্য ঢাকা ত‍্যাগ তথ্যমন্ত্রীর Logo পদ্মায় বাসডুবি: রাত ১টা পর্যন্ত ১৬ মরদেহ উদ্ধার, অভিযান অব্যাহত: নৌপরিবহন প্রতিমন্ত্রী Logo সময়মতো আয়কর রিটার্ন না দিলে কী ঝুঁকি? Logo এবার সিলেটের আরেক হাসপাতালে স্বাস্থ্য প্রতিমন্ত্রীর ঝটিকা সফর! ভিডিও কলেই হাজিরা খাতা তলব

সড়ক দুর্ঘটনায় আহত সাংবাদিক মাসুমা মারা গেছেন

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ১২:৪৮:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৫
  • ৫৭৯ বার পড়া হয়েছে

এখন টেলিভিশনের রাজশাহী ব্যুরোর রিপোর্টার মাসুমা ইসলাম মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) ভোরে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মাসুমার গ্রামের বাড়ি নাটোরের গুরুদাসপুরের নারায়নপুরে। বাবা-মায়ের দুই সন্তানের মধ্যে তিনি একমাত্র মেয়ে। জানা যায়, গত ১৪ ফেব্রুয়ারি কুমিল্লায় শ্বশুরবাড়িতে স্বামীসহ বেড়াতে যাচ্ছিলেন তিনি। এসময় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নূরজাহান হোটেলের উল্টোদিকে বাস থেকে নেমে সিএনজি ঠিক করার সময় দ্রুতগামী একটি বাস তাদের ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে সিএনজি চালক, মাসুমা আক্তার ও তার স্বামী গুরুতর আহত হন। তাদের প্রথমে কুমিল্লা সদর হাসপাতালে এবং পরে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেলে স্থানান্তর করা হয়। চিকিৎসায় উন্নতি না হলে মাসুমাকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। মঙ্গলবার ভোর ৪টার কিছু সময় পর তিনি না ফেরার দেশে পাড়ি জমান। জানা গেছে, মাসুমার মরদেহ রাজধানীর বাবর রোডে মারকাজুল ইসলামে আনুমানিক সাড়ে ১০টায় প্রথম জানাজা শেষে নাটোরের গুরুদাসপুরে নিয়ে যাওয়া হবে। সেখানে জানাজা শেষে তাকে দাফন করা হবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আইপিএল সম্প্রচার নিষেধাজ্ঞা প্রত্যাহার হয়নি: তথ্য মন্ত্রণালয়ের প্রতিবাদ

সড়ক দুর্ঘটনায় আহত সাংবাদিক মাসুমা মারা গেছেন

আপডেট সময় ১২:৪৮:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৫