ঢাকা ১১:৩৮ অপরাহ্ন, বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ২৫ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo যাত্রাবাড়ী থানার অভিযানে গত ২৪ ঘণ্টায় বিভিন্ন অপরাধে জড়িত ১৬ জন গ্রেফতার Logo কক্সবাজারের শীলখালীতে মাছ বোঝাই পিকআপে ইয়াবা পাচারকালে ১,৭১,২০০ পিস ইয়াবাসহ ০২ জনকে আটক করেছে বিজিবি Logo ব্যাডমিন্টন এশিয়া সাউথ এশিয়ান রিজিওনাল চ্যাম্পিয়নশিপে স্বর্ণপদক জয়ে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন Logo পদ্মা সেতুর উভয় প্রান্তে ইটিসি রেজিষ্ট্রেশন শুরু; দ্রুত ও নিরবচ্ছিন্ন যাতায়াতে উন্মোচিত হচ্ছে নতুন দিগন্ত Logo দায়িত্বশীল ও গণতান্ত্রিক সরকারের অন্যতম অঙ্গীকার হলো নীতিনির্ধারণে স্বচ্ছতা, জবাবদিহিতা এবং প্রমাণনির্ভরতা নিশ্চিত করা। Logo পানিসম্পদ মন্ত্রীর সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ, সহযোগিতা বাড়ানোর আগ্রহ Logo বাউফলে জমি বিরোধে নিহত উজ্জল নিরপরাধ—স্থানীয়দের অভিযোগ Logo মৎস্যজীবী থেকে ভোক্তা-সবাইকে জাটকা সংরক্ষণে এগিয়ে আসতে হবে – মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষি মন্ত্রী Logo সমাজসেবা অধিদপ্তর পরিদর্শন করলেন সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডাঃ এ জেড এম জাহিদ হোসেন, এমপি। Logo জার্মান সংসদ (Bundestag)-এর পরিবেশ কমিটির প্রতিনিধিদলের সাথে পরিবেশ মন্ত্রীর বৈঠক

“এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই”

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৩:৪৭:১৫ অপরাহ্ন, রবিবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৫
  • ৫৮৪ বার পড়া হয়েছে

ফেরদৌস ওয়াহিদ রাসেল, পিরোজপুর জেলা প্রতিনিধি: “এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই” প্রতিপাদ্যকে সামনে রেখে পিরোজপুর জেলায় উদযাপিত হচ্ছে তারুণ্যের উৎসব ২০২৫। উৎসবের অংশ হিসাবে অদ্য ২৩/০২/২৫ ইং তারিখে জেলা প্রশাসন, পিরোজপুর এর  উদ্যোগে জুলাই আগস্ট গণঅভ্যুত্থানে অংশগ্রহণকারী শহিদ ও আহতদের পরিবারের কর্মসংস্থানের লক্ষ্যে সহায়তা প্রদান অনুষ্ঠান  আয়োজিত হয়। উক্ত  অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব), বরিশাল জনাব মো: রায়হান কাওছার মহোদয়। আরো উপস্থিত ছিলেন শহিদ ও আহত পরিবারের সদস্যবৃন্দ, ছাত্রপ্রতিনিধি এবং ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ। অনুষ্ঠানে প্রধান অতিথি তার বক্তব্যে নতুন বাংলাদেশ বিনির্মাণে ছাত্র সমাজকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে উদ্বুদ্ধ করেন। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক, পিরোজপুর। অনুষ্ঠানে  তিনি এই জেলার শহিদ ও আহতদের আত্মত্যাগকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এবং শহিদ ও আহত পরিবারের সবাইকে সার্বিক সহায়তা করার আশ্বাস প্রদান করেন।অনুষ্ঠান শেষে  শহিদ ও আহত পরিবারের কর্মসংস্থানের লক্ষ্যে দোকান ঘরের প্রতিকী চাবি হস্তান্তর ও নগদ অর্থ প্রদান করেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

যাত্রাবাড়ী থানার অভিযানে গত ২৪ ঘণ্টায় বিভিন্ন অপরাধে জড়িত ১৬ জন গ্রেফতার

“এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই”

আপডেট সময় ০৩:৪৭:১৫ অপরাহ্ন, রবিবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৫