ঢাকা ১১:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo জনগুরুত্ব বিবেচনা করে প্রকল্প বাস্তবায়ন করবে সরকার – সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী শেখ রবিউল আলম Logo স্বাস্থ্যমন্ত্রী ঘোষিত ২৪ ঘন্টা সময়ের মধ্যেই চালু হলো সংক্রামক ব্যাধি হাসপাতালের আইসিইউ  Logo মধ্যনগরের বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম এর দাফন রাষ্ট্রীয় মর্যাদায় সম্পন্ন। Logo প্রধানমন্ত্রীর ঈদ বোনাস পেলেন ডিএনসিসির ৩ হাজার ৩২ জন পরিচ্ছন্নতাকর্মী Logo গাবতলি বাস টার্মিনালে নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন করলেন আইজিপি ও ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার Logo বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য নিয়োগ ও শিক্ষা ব্যবস্থায় গুরুত্বপূর্ণ সংস্কার ঘোষণা Logo বাংলাদেশ-ফ্রান্স গভীর ও গতিশীল অংশীদারিত্ব গড়ে তোলার প্রতিশ্রুতি পুনর্নবীকরণ করেছে Logo পরিচ্ছন্নতাকর্মীদের কাছে প্রধানমন্ত্রীর ঈদ অনুদান ও ইমাম-মুয়াজ্জিনদের কাছে ডিএসসিসির ঈদ অনুদান হস্তান্তর করলেন ডিএসসিসি প্রশাসক  Logo উত্তরখানে ঈদগাহ্ ও খেলার মাঠ উদ্বোধন করলেন ডিএনসিসি প্রশাসক Logo মধ্যনগরের বংশীকুন্ডা দক্ষিণ ইউনিয়নে অসহায় হতদরিদ্র লোকদের মাঝে ভিজিএফ চাল বিতরণ।

আইনশৃঙ্খলার উন্নয়নে অপারেশন আরো জোরদার করা হচ্ছে- স্বরাষ্ট্র উপদেষ্টা

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৩:৫৯:৫৯ অপরাহ্ন, সোমবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৫
  • ৫৮৩ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক: আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে আজ সন্ধ্যার পর থেকে অপারেশন আরো জোরদার করা হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.)। উপদেষ্টা আজ বিকালে বাংলাদেশ সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সভা শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে এ কথা বলেন। উপদেষ্টা বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে সংশ্লিষ্ট বাহিনীগুলো নির্দেশনা দেয়া হয়েছে। সন্ধ্যার পর থেকে অপারেশন আরো জোরদার করা হবে। অপরাধপ্রবণ এলাকাগুলোতে আরো টহল বাড়ানো হবে, চেকপোস্ট বসিয়ে তল্লাশি করা হবে। লেফটেন্যান্ট জেনারেল মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.) বলেন, আজকের সভায় আইনশৃঙ্খলার সার্বিক পরিস্থিতি উন্নয়ন বিষয়ে কথা হয়েছে এবং এ সংক্রান্ত বাহিনীগুলোকে প্রয়োজনীয় নির্দেশনা দেয়া হয়েছে৷ তিনি বলেন, স্বাধীনতার এই ৫৩ বছরে আমাদের কোন সাংবাদিক লেখেননি যে আইন-শৃঙ্খলার পরিস্থিতি খুবই ভালো৷ আমি বলবো আইনশৃঙ্খলা পরিস্থিতি সন্তোষজনক। তবে আরো উন্নতি করার অবকাশ রয়েছে৷ উপদেষ্টা বলেন, বনশ্রীর ঘটনাটি দুঃখজনক। আগে এ ধরনের ঘটনা জানতে দুই দিনও সময় লেগে যেতো। তথ্যপ্রযুক্তির কল্যাণে এখন মানুষ সাথে সাথে এটি জেনে যাচ্ছে। এরকম ছোটখাটো ঘটনা আগেও ঘটেছে৷ তবে ভবিষ্যতে যাতে আর না ঘটে সে বিষয়ে করণীয় নিয়ে আলোচনা হয়েছে। আমরা চাইনা এ ধরনের ঘটনা আর ঘটুক৷ অপারেশন ডেভিল হান্ট চলা অবস্থায় এমন পরিস্থিতি কেন জানতে চাইলে উপদেষ্টা বলেন, ডেভিল হান্ট অপারেশন চালু করা হয়েছে যাতে এই ধরনের ঘটনা ঘটলে দ্রুত পদক্ষেপ নেয়া যায়৷ তিনি বলেন, রাজশাহীর ঘটনায় সাথে সাথে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে৷ যেসব ওসিরা মামলা নিতে গড়িমসি করেছে তাদেরকে আইনের আওতায় আনা হয়েছে, বরখাস্তও করা হয়েছে। অন্য সময় হলে এটা কিন্তু হতো না৷ তিনি আরো বলেন, সাংবাদিকদের অনুসন্ধানী রিপোর্টের ওপর ভিত্তি করে পুলিশের অনেক সিনিয়র অফিসারকে ক্লোজ করা হয়েছে৷ সাংবাদিকদের অনুরোধ জানিয়ে উপদেষ্টা বলেন, আপনারা সত্য ঘটনা প্রকাশ করুন। বিদেশি মিডিয়া যখন আমাদের নিয়ে অপপ্রচার চালিয়েছে তখন আপনারা সত্য ঘটনা প্রকাশ করে দায়িত্বশীল ভূমিকা পালন করেছেন৷

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জনগুরুত্ব বিবেচনা করে প্রকল্প বাস্তবায়ন করবে সরকার – সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী শেখ রবিউল আলম

আইনশৃঙ্খলার উন্নয়নে অপারেশন আরো জোরদার করা হচ্ছে- স্বরাষ্ট্র উপদেষ্টা

আপডেট সময় ০৩:৫৯:৫৯ অপরাহ্ন, সোমবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৫