ঢাকা ০২:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ২২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo মধ্যনগরে বোরো ধান সংগ্রহ শুরু, কৃষকের ন্যায্য মূল্য নিশ্চিতে সরকারি উদ্যোগ। Logo বাংলাদেশ–যুক্তরাষ্ট্র বাণিজ্য চুক্তি পারস্পরিক স্বার্থে ব্যবহারে জোর: উদ্বেগের কিছু নেই বললেন বাণিজ্যমন্ত্রী Logo সুনামগঞ্জে বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষে নিহত ৫ জন Logo চলচ্চিত্র মানুষের মনোজগৎ গঠনের শক্তিশালী মাধ্যম: তথ্য ও সম্প্রচার মন্ত্রী Logo প্রধানমন্ত্রী তারেক রহমান আজ সিলেটের সদর উপজেলায় বাইশা নদী পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করেন Logo বিএনপির সরকার জনগণের সরকার , নির্বাচনী প্রতিশ্রুতির ওয়াদা বাস্তবায়নে জনগণের কল্যাণে আমরা কাজ করে যাবো-সমাজকল্যাণ মন্ত্রাল Logo কেরানীগঞ্জ মডেল থানার নতুন ওসির সাথে আসক ফাউন্ডেশনের সৌজন্য সাক্ষাৎ Logo মিরপুরস্থ প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে সংঘটিত অগ্নিকাণ্ডের ঘটনাস্থল সরেজমিন পরিদর্শন করেন – মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন Logo অসুস্থ হজযাত্রীর খোঁজ নিতে রাতে কুর্মিটোলা হাসপাতালে ধর্মমন্ত্রী কায়কোবাদ Logo অপহরণ মামলার মূল আসামি গ্রেপ্তার, কিশোরী উদ্ধার — বাবার কাছ থেকে ছিনিয়ে নেওয়ার দৃশ্য সিসিটিভিতে।

বিশেষ কায়দায় শাড়ির প্যাকেটে রাখা ১২ কেজি গাঁজাসহ এক নারী মাদক কারবারিকে গ্রেফতার

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৩:৫৮:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ মার্চ ২০২৫
  • ৫৮২ বার পড়া হয়েছে

আলী আহসান রবি: ঢাকা, ০৪ মার্চ ২০২৫ খ্রি. রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে বিশেষ কায়দায় শাড়ির প্যাকেটে রাখা ১২ কেজি গাঁজাসহ নারী মাদক কারবারি মোছাঃ ময়না বেগম ওরফে আখিঁ (২১) কে গ্রেফতার করেছে ডিএমপির ডিবি-উত্তরা বিভাগ। সোমবার (৩ মার্চ ২০২৫খ্রি.) বিকেল ০৪:৩০ ঘটিকায় মোহাম্মদপুরের বাবর রোড থেকে গাঁজাসহ তাকে গ্রেফতার করে ডিবি-উত্তরা বিভাগের অবৈধ অস্ত্র উদ্ধার ও মাদক নিয়ন্ত্রণ টিম। ডিবি-উত্তরা বিভাগ সূত্রে জানা যায়, সোমবার ডিবি-উত্তরা বিভাগের অবৈধ অস্ত্র উদ্ধার ও মাদক নিয়ন্ত্রণ টিম গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, কুমিল্লা জেলা হতে কতিপয় মাদক কারবারি অবৈধ মাদকদ্রব্য গাঁজা বিক্রয়ের উদ্দেশে মোহাম্মদপুর থানা এলাকার দিকে আসছে।

এমন সংবাদের ভিত্তিতে ডিবির টিম মোহাম্মদপুর থানাধীন বাবর রোডস্থ অনুরাগ রেস্তোরার সামনে অবস্থান নেয়। বিকেল আনুমানিক ৪:০০ঘটিকায় ময়না বেগম উক্ত এলাকায় পৌছঁলে পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে গ্রেফতার করা হয়। এ সময় তার সাথে থাকা একটি প্লাস্টিকের সাদা বস্তায় শাড়ির ২৪টি প্যাকেটের ভেতরে রাখা ১২ কেজি গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত গাঁজার আনুমানিক মূল্য দুই লক্ষ ৪০ হাজার টাকা। এ ঘটনায় মোহাম্মদপুর থানায় একটি মামলা রুজু করা হয়েছে। ডিবি সূত্র আরও জানায়, গ্রেফতারকৃত ময়না বেগম মাদক কারবারি চক্রের সক্রিয় সদস্য। সে উদ্ধারকৃত গাঁজা বিক্রয়ের জন্য কুমিল্লা থেকে নিয়ে এসেছে মর্মে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে। গ্রেফতারকৃতের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মধ্যনগরে বোরো ধান সংগ্রহ শুরু, কৃষকের ন্যায্য মূল্য নিশ্চিতে সরকারি উদ্যোগ।

বিশেষ কায়দায় শাড়ির প্যাকেটে রাখা ১২ কেজি গাঁজাসহ এক নারী মাদক কারবারিকে গ্রেফতার

আপডেট সময় ০৩:৫৮:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ মার্চ ২০২৫