ঢাকা ১০:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ১৭ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo মিরপুর-১০ হতে তালতলা পর্যন্ত সড়ক ও নর্দমা উন্নয়ন কাজের উদ্বোধন করলেন ডিএনসিসি প্রশাসক মোঃ শফিকুল ইসলাম খান। Logo যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর সাথে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ Logo প্রকল্পে অনিয়ম-দুর্নীতি হলে কাউকে ছাড় নয়: কৃষি মন্ত্রী Logo প্রধানমন্ত্রীর সংহতিপত্র হস্তান্তর ও কাতারের নেতৃস্থানীয়দের সঙ্গে পররাষ্ট্র উপদেষ্টার বৈঠক Logo প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনায় আরবিইউ মডেল ও কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার শুরু করেছে বিপিসিএল Logo দেশের প্রতিটি মানুষের দোরগোড়ায় মানসম্মত চিকিৎসা পৌঁছে দিতে সরকার বদ্ধপরিকর: মন্ত্রী এজেডএম জাহিদ হোসেন Logo নির্বাহী প্রকৌশলীদের সশরীরে উপস্থিত হয়ে চলমান সব কাজ যাচাই করার নির্দেশ ডিএনসিসি প্রশাসকের Logo রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তি, প্রশাসন ও  ঊর্ধ্বতন কর্মকর্তাদের ছবি-নাম ব্যবহার করে ফেসবুকে ভুয়া আইডি তৈরি করে প্রতারণার সঙ্গে জড়িত এক প্রতারক গ্রেফতার Logo সৌদি হজ ও উমরাহ মন্ত্রীর সাথে ধর্মমন্ত্রী কায়কোবাদের দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত: বাংলাদেশীদের জন্য হজ ও উমরাহ সেবায় নতুন গতি Logo জ্বালানী তেল মজুদ ও পাচার প্রতিরোধে লালমনিরহাট সীমান্তে কার্যক্রম জোরদার করেছে তিস্তা ব্যাটালিয়ন (৬১ বিজিবি)

রাষ্ট্রে সকল বৈষম্য দূর করে প্রকৃত গণতন্ত্র ও ঐক্য প্রতিষ্ঠায় কাজ করতে হবে- পরিবেশ উপদেষ্টা

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ১০:৩৩:০৯ পূর্বাহ্ন, শুক্রবার, ৭ মার্চ ২০২৫
  • ৫৭৪ বার পড়া হয়েছে

আলী আহসান রবি।। রাষ্ট্রে সকল প্রকার বৈষম্য দূর করে প্রকৃত গণতন্ত্র ও ঐক্য প্রতিষ্ঠায় কাজ করতে হবে- বলেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। তিনি বলেন, দেশ গড়তে সবাইকে সংযমী হতে হবে। ভোগবাদী জীবন ত্যাগ করতে হবে। সংকীর্ণতা দূর করে ভালো কাজ করতে হবে। অন্যের দোষ না খুঁজে নিজের ভুল খোঁজার অভ্যাস গড়তে হবে। ঐক্যের প্রশ্নে আপোষের সুযোগ নেই। তিনি বৃহস্পতিবার সন্ধ্যায় শ্রীরামকৃষ্ণদেবের ১৯০তম জন্মতিথি ও স্বামী বিবেকানন্দের বাংলাদেশে আগমনের ১২৫তম বার্ষিকী উপলক্ষে রামকৃষ্ণ মঠ ও মিশন, ঢাকায় আয়োজিত “শ্রীমা সারদাদেবী ও বিশ্বজনীন ঐক্য” শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, পরিবেশ সংকট মোকাবিলায় আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। পরিবেশ দূষণ ও জলবায়ু পরিবর্তন রোধে সচেতনতা বাড়ানো জরুরি। তিনি বলেন, সকল ধর্ম ও মতের মূল শিক্ষা মানবকল্যাণ—এই চেতনায় আমাদের এগিয়ে যেতে হবে। তিনি শ্রী সারদাদেবীর আদর্শের কথা উল্লেখ করে বলেন, তিনি ছিলেন মানবতার প্রতীক। তিনি ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে ভালোবাসার শিক্ষা দিয়েছেন, যা আজকের বিশ্বে খুবই গুরুত্বপূর্ণ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রামকৃষ্ণ মঠ ও মিশনের অধ্যক্ষ ও সম্পাদক স্বামী পূর্ণাত্মানন্দ। বিশেষ অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ড. জমিলা এ চৌধুরী এবং উন্নয়ন অধ্যয়ন বিভাগের সহকারী অধ্যাপক সোনম সাহা। বক্তব্য রাখেন রামকৃষ্ণ মিশনের স্বামী ধ্যানানন্দ। বক্তারা সারদাদেবীর শিক্ষা ও দর্শনের আলোকে বিশ্বজনীন ঐক্যের গুরুত্ব তুলে ধরেন। তাঁরা পরিবেশ ও মানবতার কল্যাণে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান। পরে উপদেষ্টা বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মিরপুর-১০ হতে তালতলা পর্যন্ত সড়ক ও নর্দমা উন্নয়ন কাজের উদ্বোধন করলেন ডিএনসিসি প্রশাসক মোঃ শফিকুল ইসলাম খান।

রাষ্ট্রে সকল বৈষম্য দূর করে প্রকৃত গণতন্ত্র ও ঐক্য প্রতিষ্ঠায় কাজ করতে হবে- পরিবেশ উপদেষ্টা

আপডেট সময় ১০:৩৩:০৯ পূর্বাহ্ন, শুক্রবার, ৭ মার্চ ২০২৫