ঢাকা ০৬:০৮ অপরাহ্ন, বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ২৫ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo পদ্মা সেতুর উভয় প্রান্তে ইটিসি রেজিষ্ট্রেশন শুরু; দ্রুত ও নিরবচ্ছিন্ন যাতায়াতে উন্মোচিত হচ্ছে নতুন দিগন্ত Logo দায়িত্বশীল ও গণতান্ত্রিক সরকারের অন্যতম অঙ্গীকার হলো নীতিনির্ধারণে স্বচ্ছতা, জবাবদিহিতা এবং প্রমাণনির্ভরতা নিশ্চিত করা। Logo পানিসম্পদ মন্ত্রীর সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ, সহযোগিতা বাড়ানোর আগ্রহ Logo বাউফলে জমি বিরোধে নিহত উজ্জল নিরপরাধ—স্থানীয়দের অভিযোগ Logo মৎস্যজীবী থেকে ভোক্তা-সবাইকে জাটকা সংরক্ষণে এগিয়ে আসতে হবে – মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষি মন্ত্রী Logo সমাজসেবা অধিদপ্তর পরিদর্শন করলেন সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডাঃ এ জেড এম জাহিদ হোসেন, এমপি। Logo জার্মান সংসদ (Bundestag)-এর পরিবেশ কমিটির প্রতিনিধিদলের সাথে পরিবেশ মন্ত্রীর বৈঠক Logo শিক্ষা সচিব বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীদের সঠিক সময়ে অফিসে উপস্থিতি নিশ্চিতের বিষয়ে খোঁজ খবর নেন Logo রাঙ্গামাটির দুর্গম বাঘাইছড়িতে বিজিবির অভিযানে অবৈধভাবে মজুদকৃত ৭৪ লিটার পেট্রোল জব্দ Logo কারওয়ান বাজার ও শান্তিনগরে বাণিজ্যমন্ত্রীর আকস্মিক বাজার পরিদর্শন

পলিথিনের ক্ষতিকর প্রভাব কমাতে পাটজাত পণ্যের ব্যবহার বাড়াতে হবে- পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৪:৫৪:৫৭ অপরাহ্ন, রবিবার, ৯ মার্চ ২০২৫
  • ৫৮৯ বার পড়া হয়েছে

আলী আহসান রবি ঢাকা, ৯ মার্চ ২০২৫: পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, পলিথিনের ক্ষতিকর প্রভাব কমাতে আমাদের পাটজাত পণ্যের ব্যবহার বাড়াতে হবে। টেকসই উন্নয়ন নিশ্চিত করতে পাটপণ্যের বহুমুখী ব্যবহার বাড়ানো অতীব জরুরি। তিনি বলেন, সাশ্রয়ী মূল্যে নিত্যপ্রয়োজনীয় পাটজাত পণ্য জনগণের কাছে সহজলভ্য করতে কাজ করছে সরকার। আজ পরিবেশবান্ধব ও টেকসই পাটপণ্য জনপ্রিয়করণের লক্ষ্যে জুট ডাইভারসিফিকেশন প্রমোশন সেন্টার, মনিপুরীপাড়া, ফার্মগেটে আয়োজিত “বহুমুখী পাটপণ্য মেলা ও তাত বস্ত্র মেলা-২০২৫”-এর স্টল পরিদর্শনকালে পরিবেশ উপদেষ্টা এসব কথা বলে। পরিবেশ উপদেষ্টা বলেন, পাট আমাদের ঐতিহ্যের প্রতীক এবং পরিবেশবান্ধব অর্থনীতির সম্ভাবনাময় খাত। সরকার পাটখাত পুনর্জীবিত করতে নীতি সহায়তা দিচ্ছে, তবে উদ্যোক্তাদেরও এগিয়ে আসতে হবে। উপদেষ্টা মেলার আয়োজকদের ধন্যবাদ জানান এবং পাটপণ্যের প্রসারে আরও উদ্ভাবনী উদ্যোগ নেওয়ার আহ্বান জানান। তিনি বলেন, স্থানীয় বাজারের পাশাপাশি আন্তর্জাতিক বাজারেও এসব পরিবেশবান্ধব পণ্য ছড়িয়ে দিতে হবে। বস্ত্র ও পাট মন্ত্রণালয় এবং বাণিজ্য মন্ত্রণালয়ের উপদেষ্টা শেখ বশিরউদ্দীন বলেন, পাটজাত পণ্যের ব্যবহার বাড়াতে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়সহ সরকারের সংশ্লিষ্ট অন্যান্য দপ্তর সংস্থা এবং বেসরকারি উদ্যোক্তাদের সাথে একসাথে কাজ করা হচ্ছে। উপদেষ্টাদ্বয় মেলায় বিভিন্ন স্টল ঘুরে দেখেন এবং দেশীয় পাটপণ্যের বহুমুখী ব্যবহারের প্রশংসা করেন। জুট ডাইভারসিফিকেশন প্রমোশন সেন্টার (জেডিপিসি) এর নির্বাহী পরিচালক (অতিরিক্ত সচিব) জিনাত আরাসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা এসময় উপস্থিত ছিলেন । মেলায় উদ্যোক্তারা বিভিন্ন ধরনের পাটপণ্য প্রদর্শন করেন, যার মধ্যে ছিল ব্যাগ, গৃহস্থালি সামগ্রী, ফ্যাশন পণ্য, জুতা ও আসবাবপত্র।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পদ্মা সেতুর উভয় প্রান্তে ইটিসি রেজিষ্ট্রেশন শুরু; দ্রুত ও নিরবচ্ছিন্ন যাতায়াতে উন্মোচিত হচ্ছে নতুন দিগন্ত

পলিথিনের ক্ষতিকর প্রভাব কমাতে পাটজাত পণ্যের ব্যবহার বাড়াতে হবে- পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান

আপডেট সময় ০৪:৫৪:৫৭ অপরাহ্ন, রবিবার, ৯ মার্চ ২০২৫