ঢাকা ০৪:০১ অপরাহ্ন, বুধবার, ১৮ মার্চ ২০২৬, ৪ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo নারীর ক্ষমতায়ন ও ন্যায়বিচার নিশ্চিত করতে বাংলাদেশ অঙ্গীকারবদ্ধ…ড. খলিলুর রহমান Logo এনায়েতপুর যুবসমাজের উদ্যোগে ব্যতিক্রমী আয়োজন: শিশু কিশোরদের কুরআন তেলওয়াত প্রতিযোগিতা অনুষ্ঠিত  Logo ভিয়েনায় স্বরাষ্ট্রমন্ত্রী ও ব্রিটিশ স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর দ্বিপাক্ষিক বৈঠক: পুলিশ সংস্কার ও রোহিঙ্গা ইস্যুতে যুক্তরাজ্যের সহযোগিতা কামনা Logo কিশোরগঞ্জে নিহত রেমিট্যান্স যোদ্ধা বাচ্চু মিয়ার পরিবারের পাশে প্রবাসী কল্যাণ মন্ত্রী আর্থিক সহায়তা প্রদান ও বাসস্থানের ঘোষণা Logo জনগুরুত্ব বিবেচনা করে প্রকল্প বাস্তবায়ন করবে সরকার – সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী শেখ রবিউল আলম Logo স্বাস্থ্যমন্ত্রী ঘোষিত ২৪ ঘন্টা সময়ের মধ্যেই চালু হলো সংক্রামক ব্যাধি হাসপাতালের আইসিইউ  Logo মধ্যনগরের বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম এর দাফন রাষ্ট্রীয় মর্যাদায় সম্পন্ন। Logo প্রধানমন্ত্রীর ঈদ বোনাস পেলেন ডিএনসিসির ৩ হাজার ৩২ জন পরিচ্ছন্নতাকর্মী Logo গাবতলি বাস টার্মিনালে নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন করলেন আইজিপি ও ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার Logo বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য নিয়োগ ও শিক্ষা ব্যবস্থায় গুরুত্বপূর্ণ সংস্কার ঘোষণা

নওগাঁয় ট্রাকচাপায় প্রাণ গেলো স্বামী-স্ত্রীর

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৯:১৭:৪৩ পূর্বাহ্ন, বুধবার, ১২ মার্চ ২০২৫
  • ৫৯০ বার পড়া হয়েছে

মোঃ আরাফাত আলী (নওগাঁ জেলা প্রতিনিধি): নওগাঁয় ট্রাকচাপায় পিষ্ট হয়ে মোটরসাইকেল আরোহী স্বামী-স্ত্রীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১১ মার্চ) দুপুর দেড়টার দিকে শহরের নওগাঁ-রাজশাহী আঞ্চলিক মহাসড়কের খলিশাকুড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন বগুড়ার আদমদিঘী উপজেলার ছাতিয়ানগ্রাম ইউনিয়নের কোলা পালসা গ্রামের আফাজ উদ্দিন (৫৫) ও তার স্ত্রী বিলকিস বানু (৫০)। প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, দুপুরে আফাজ উদ্দিন তার স্ত্রী বিলকিসকে নিয়ে নওগাঁ শহর বাইবাস হয়ে মোটরসাইকেলযোগে পার্শ্ববর্তী বগুড়ার আদমদিঘী উপজেলায় নিজ বাড়িতে ফিরছিলেন। পথে নওগাঁ-রাজশাহী আঞ্চলিক মহাসড়কের খলিশাকুড়ি এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে দ্রুতগতিতে আসা একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ট্রাকের চাকায় পিষ্ট হয়ে দুজনের মৃত্যু হয়। নওগাঁ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম সিদ্দিকী বলেন, ট্রাকটি জব্দ করাসহ দুর্ঘটনাকবলিত মোটরসাইকেলটি উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নারীর ক্ষমতায়ন ও ন্যায়বিচার নিশ্চিত করতে বাংলাদেশ অঙ্গীকারবদ্ধ…ড. খলিলুর রহমান

নওগাঁয় ট্রাকচাপায় প্রাণ গেলো স্বামী-স্ত্রীর

আপডেট সময় ০৯:১৭:৪৩ পূর্বাহ্ন, বুধবার, ১২ মার্চ ২০২৫