ঢাকা ০৭:৪৯ পূর্বাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত ও পেশাদার ছিনতাইকারী সাদ্দামকে গ্রেফতার করেছে যাত্রাবাড়ী থানা পুলিশ Logo সততা, দায়িত্ববোধ ও সমন্বিত প্রচেষ্টায় জনগণের প্রত্যাশা পূরণ করতে হবে — মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী Logo কোরবানির হাটের বর্জ্য অপসারণ শেষে তেজগাঁওয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন Logo ডেঙ্গু মোকাবিলায় সরকার প্রস্তুত…স্বাস্থ্যমন্ত্রী Logo দুধ উৎপাদন বাড়িয়ে আমদানি নির্ভরতা কমাতে হবে – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী Logo মধ্যনগরে ১০২ হাফেজকে সংবর্ধনা দিল ইসলামি ছাত্র পরিষদ Logo হরিপুরে দগ্ধ নারীর মরদেহ উদ্ধার, আতঙ্কিত এলাকাবাসী Logo পদ্মা ও যমুনা সেতুতে আধুনিক ইটিসি প্রযুক্তির সুফল : ঈদুল আযহার ঈদযাত্রায় ঘরমুখো মানুষের যাত্রা ছিল নিরাপদ ও নির্বিঘ্ন Logo লিবিয়া থেকে ১৭৪ জন বাংলাদেশি দেশে ফিরেছেন Logo কর্মস্থলে ফেরা যাত্রীদের খোঁজ নিতে ঝটিকা সফরে ভোলায় নৌপরিবহন প্রতিমন্ত্রী

গরমে যা দেখে বুঝবেন শরীরে পানির ঘাটতি রয়েছে

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৬:৩৮:২৬ পূর্বাহ্ন, রবিবার, ২৭ এপ্রিল ২০২৫
  • ৬৩২ বার পড়া হয়েছে

গরমে শরীরের পানিশূন্যতা ভয়াবহ রূপ নিতে পারে। বিশেষ করে যাদের রোদে বের হতে হয়, অফিসে দীর্ঘ সময় কাটাতে হয় বা যারা খুব ব্যস্ত জীবনযাপন করেন, তাদের অজান্তেই শরীর পানিশূন্য হয়ে পড়ছে।অনেকেই ভাবেন, তৃষ্ণা লাগলেই পানি পান করতে হবে। তবে চিকিৎসকরা বলছেন, তৃষ্ণা লাগা মানেই আপনি ইতোমধ্যেই হালকা ‘ডিহাইড্রেইশন’ বা পানিশূন্যতার শিকার হয়েছেন। তাই শুধু তৃষ্ণা নয়, পানিশূন্যতার আরও কিছু শারীরিক ও মানসিক লক্ষণ জেনে রাখা দরকার।

পানি কেন এত জরুরি?

যুক্তরাষ্ট্রভিত্তিক ‘আনলিমিটেড হেল্থ ইন্সটিটিউট-এর প্রতিষ্ঠাতা ও চিকিৎসক তামিকা হেনরি বলেন, “পানি শরীরের ভেতরে কোষ, টিস্যু ও অঙ্গপ্রত্যঙ্গকে সজীব রাখে, তাপমাত্রা নিয়ন্ত্রণ করে, হজমে সহায়তা করে এবং অক্সিজেন পরিবহন করে।” এছাড়া ঘাম, প্রস্রাব ও নিঃশ্বাসের মাধ্যমে প্রতিনিয়ত শরীর পানি হারায়, যেটা প্রতিপূর্ণ না করলে দেখা দেয় পানিশূন্যতা- রিয়েলসিম্পল ডটকম’য়ে প্রকাশিত প্রতিবেদনে জানান ডা. হেনরি। ডিহাইড্রেইশন বা পানিশূন্যতার নানান লক্ষণের মধ্যে রয়েছে-

মুখে দুর্গন্ধ

অস্ট্রেলিয়া-ভিত্তিক ‘ওয়ান টু ওয়ান কনসালটিং’-এর পরিচালক ও পুষ্টিবিদ ড. শ্যামলা বিষ্ণুমোহন একই প্রতিবেদনে বলেন, “পানিশূন্যতা হলে লালার পরিমাণ কমে যায়, আর এতে মুখে দুর্গন্ধ হয়।

অযথা খিদে লাগা

শরীরে পানি কমে গেলে হয়ত মনে হয় খিদে পেয়েছে, কিন্তু অনেক সময় সেটা আসলে পানির চাহিদা। বিশেষ করে লবণাক্ত খাবার খেতে ইচ্ছা হলে সেটি ‘ডিহাইড্রেইশন’য়ের লক্ষণ হতে পারে। ডা. হেনরি বলেন, “যখন নিজেকে ক্ষুধার্ত মনে করছেন অথচ সদ্য খেয়েছেন, তখন এক গ্লাস পানি পান করে ১৫ মিনিট অপেক্ষা করতে হবে। আর বুঝতে হবে এটি সত্যিকারের খিদে নাকি তৃষ্ণা।”

মাথাব্যথা

পানিশূন্যতা থেকে মাথাব্যথা একটি সাধারণ কিন্তু উপেক্ষিত কারণ।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত ও পেশাদার ছিনতাইকারী সাদ্দামকে গ্রেফতার করেছে যাত্রাবাড়ী থানা পুলিশ

গরমে যা দেখে বুঝবেন শরীরে পানির ঘাটতি রয়েছে

আপডেট সময় ০৬:৩৮:২৬ পূর্বাহ্ন, রবিবার, ২৭ এপ্রিল ২০২৫