ঢাকা ০১:৫২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ৪ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo নারীর ক্ষমতায়ন ও ন্যায়বিচার নিশ্চিত করতে বাংলাদেশ অঙ্গীকারবদ্ধ…ড. খলিলুর রহমান Logo এনায়েতপুর যুবসমাজের উদ্যোগে ব্যতিক্রমী আয়োজন: শিশু কিশোরদের কুরআন তেলওয়াত প্রতিযোগিতা অনুষ্ঠিত  Logo ভিয়েনায় স্বরাষ্ট্রমন্ত্রী ও ব্রিটিশ স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর দ্বিপাক্ষিক বৈঠক: পুলিশ সংস্কার ও রোহিঙ্গা ইস্যুতে যুক্তরাজ্যের সহযোগিতা কামনা Logo কিশোরগঞ্জে নিহত রেমিট্যান্স যোদ্ধা বাচ্চু মিয়ার পরিবারের পাশে প্রবাসী কল্যাণ মন্ত্রী আর্থিক সহায়তা প্রদান ও বাসস্থানের ঘোষণা Logo জনগুরুত্ব বিবেচনা করে প্রকল্প বাস্তবায়ন করবে সরকার – সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী শেখ রবিউল আলম Logo স্বাস্থ্যমন্ত্রী ঘোষিত ২৪ ঘন্টা সময়ের মধ্যেই চালু হলো সংক্রামক ব্যাধি হাসপাতালের আইসিইউ  Logo মধ্যনগরের বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম এর দাফন রাষ্ট্রীয় মর্যাদায় সম্পন্ন। Logo প্রধানমন্ত্রীর ঈদ বোনাস পেলেন ডিএনসিসির ৩ হাজার ৩২ জন পরিচ্ছন্নতাকর্মী Logo গাবতলি বাস টার্মিনালে নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন করলেন আইজিপি ও ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার Logo বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য নিয়োগ ও শিক্ষা ব্যবস্থায় গুরুত্বপূর্ণ সংস্কার ঘোষণা

সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওরের নজরখালী বাঁধ ভেঙ্গে পানি ঢুকে পড়েছে

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৬:৩৯:৫১ পূর্বাহ্ন, রবিবার, ২৭ এপ্রিল ২০২৫
  • ৫৭৬ বার পড়া হয়েছে

মো:শফিকুল ইসলাম।। সুনামগঞ্জের মধ্যনগর ও তাহিরপুর উপজেলার মধ্যবর্তী নজরখালী বাঁধ ভেঙে হাওরের পানি ঢুকছে। শনিবার (২৬ এপ্রিল) দুপুরে উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে পাটলাই নদীর পানি বেড়ে যায়। এতে উপজেলার টাঙ্গুয়ার হাওরের নজরখালী বাঁধটি ভেঙে পড়ে।

জানা যায়, নজরখালী বাঁধ এলাকায় তাহিরপুর ও মধ্যনগরসহ এ দুই উপজেলার চারটি ইউনিয়নের ৮২টি গ্রামের কৃষক ১০ হাজার একর বোরো ধান চাষাবাদ করেন। রামসার সাইট হিসেবে অন্তর্ভুক্ত থাকায় এ বাঁধটি বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের আওতাভুক্ত নয় কিংবা বাঁধ নির্মাণে সরকারিভাবে কোনো উদ্যোগ নেওয়া হয় না। তাই গ্রামের কৃষকরা বাঁধটি (অস্থায়ী) নিজ উদ্যোগে প্রতি বছর নির্মাণ এবং আগাম জাতের ধান চাষাবাদ করেন।

স্থানীয়রা জানান, পাহাড়ি ঢলে বাঁধটি ভেঙে গেলেও ফসলি জমির ক্ষতির শঙ্কা নেই। কেননা হাওরে যে পরিমাণ ধান কৃষকরা রোপণ করেছিলেন তা কেটে ঘরে তুলেছেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নারীর ক্ষমতায়ন ও ন্যায়বিচার নিশ্চিত করতে বাংলাদেশ অঙ্গীকারবদ্ধ…ড. খলিলুর রহমান

সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওরের নজরখালী বাঁধ ভেঙ্গে পানি ঢুকে পড়েছে

আপডেট সময় ০৬:৩৯:৫১ পূর্বাহ্ন, রবিবার, ২৭ এপ্রিল ২০২৫