ঢাকা ০৮:০৮ অপরাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo ফ্যাসিবাদ, নতুন স্বৈরতন্ত্র, পুরোনো স্বৈরতন্ত্র টিকিয়ে রাখার চেষ্টা হলে জনগণ আবারও সংগঠিত হবে: নাহিদ ইসলাম Logo কামরাঙ্গীরচরে চাঞ্চল্যকর ম্যাটাডোর কর্মচারী ইয়াকুব হত্যাকাণ্ডে জড়িত মূল হোতাকে ২৪ ঘণ্টার মধ্যেই গ্রেফতার Logo একটি সিএনজিসহ প্রতারক চক্রের এক সদস্যকে গ্রেফতার করেছে ডিবি Logo ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী Logo উপসাগরীয় সংঘাতের শান্তিপূর্ণ সমাধানের আহ্বান জানিয়েছে বাংলাদেশ ও ওমান Logo ঢাকার আগারগাঁওয়ে প্রত্নতাত্ত্বিক জাদুঘর উদ্বোধন করলেন সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরী Logo সরকারের এক ইঞ্চি জমির রাজস্ব ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না: ভূমি প্রতিমন্ত্রী Logo এবছর ৬টি পাটকল লীজে দেওয়া হবে, বাড়াবে কর্মসংস্থান – বস্ত্র ও পাট মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির Logo লিবিয়া থেকে মানবপাচারের শিকার ১৭৪ বাংলাদেশি দেশে ফিরলেন Logo অনলাইনে ইনকামের লোভ দেখিয়ে প্রায় ৪০ লাখ টাকা আত্মসাৎ: সিআইডির অভিযানে দুই প্রতারক গ্রেফতার

চিকিৎসা শেষে দেশে ফিরেছেন খোকন চন্দ্র বর্মন

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৫:২০:৩৯ অপরাহ্ন, বুধবার, ৭ মে ২০২৫
  • ৬০৭ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক: বৈষম্যবিরোধী আন্দোলনে গুরুতর আহত খোকন চন্দ্র বর্মণ রাশিয়ায় তার চিকিৎসার প্রথম ধাপ শেষ করে দেশে ফিরে এসেছেন। আজ ৭ মে, বুধবার সকালে কাতার এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তিনি এবং স্বাস্থ্য উপদেষ্টার ব্যক্তিগত কর্মকর্তা ডা. মাহমুদুল হাসান ঢাকা পৌঁছান। উল্লেখ্য ৫ই আগস্ট ছাত্র জনতার গণঅভ্যুত্থানে আহত খোকন চন্দ্র বর্মনের মুখের রিকনস্ট্রাকশন সার্জারির প্রথম ধাপের জন্য সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের পক্ষ থেকে তাকে রাশিয়ায় পাঠানো হয়েছিল। খোকনকে চিকিৎসার বিষয়ে রাশিয়ায় প্রশিক্ষিত ডা. মাহমুদুল হাসান জানান, গত ২২ এপ্রিলে রাশিয়ার স্থানীয় একটি হাসপাতালে খোকন চন্দ্র বর্মনের প্রথম ধাপের অস্ত্রোপচার সফলভাবে সম্পন্ন হয়। খোকনের মুখের রিকনস্ট্রাকশন সার্জারি লক্ষ্যে প্রথমে তার মুখের 3D মডেল তৈরি করা হয় এবং পরবর্তীতে তার নিচের চোয়ালে (mandible) টাইটেনিয়ামের পাত বসানো এবং অস্টিওসিন্থেসিস করা হয়েছে।

অপারেশনের সময় তার মুখ থেকে তিন থেকে চারটি বুলেটের (ছররা বুলেটের) অংশ বের করা হয়। দ্বিতীয় ধাপের অপারেশনে উপরের চোয়াল (ম্যাক্সিলা) রিকনস্ট্রাকশন নিয়ে কাজ করা হবে। পুরো অপারেশনের দ্বিতীয় ধাপটি হবে সবচেয়ে জটিল কঠিন অপারেশন। যার উপরে খোকনের মুখের অবয়ব নির্ধারিত হবে। এই জটিল অপারেশনটি রাশিয়ার একজন জাতীয় অধ্যাপক ও ২ জন প্রফেসর করবেন বলে প্রাথমিকভাবে জানিয়েছেন ডা. মাহমুদুল হাসান। তিনি আরো জানান, সম্ভাব্য জুলাই মাসের প্রথমে সেই অপারেশন করা হবে। সাথে তার বাম চোখের এনুক্লেশন করা হবে। (একটি অস্ত্রোপচার পদ্ধতি যার মধ্যে চোখ (চোখের বল) এবং এর বিষয়বস্তু সম্পূর্ণ অপসারণ করা হয়) এবং তৃতীয় ধাপে খোকনের নাকের রিকনস্ট্রাকশন সার্জারি করা হবে। এটাতে বুকের পাঁজরের হাড় থেকে নাক তৈরি করা হবে। সর্বশেষ ধাপের অপারেশন হতে পারে চলতি বছরের সেপ্টেম্বর অক্টোবর মাসে। মাননীয় স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম ও মাননীয় বিশেষ সহকারী অধ্যাপক ডা. মো. সায়েদুর রহমান অপারেশনের পর খোকনের সার্বিক খোঁজখবর নিয়েছেন। খোকন চন্দ্র বর্মন তার জন্য দেশবাসীর নিকট দোয়া চেয়েছেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদ, নতুন স্বৈরতন্ত্র, পুরোনো স্বৈরতন্ত্র টিকিয়ে রাখার চেষ্টা হলে জনগণ আবারও সংগঠিত হবে: নাহিদ ইসলাম

চিকিৎসা শেষে দেশে ফিরেছেন খোকন চন্দ্র বর্মন

আপডেট সময় ০৫:২০:৩৯ অপরাহ্ন, বুধবার, ৭ মে ২০২৫