ঢাকা ০৭:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo মধ্যনগরের বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম এর দাফন রাষ্ট্রীয় মর্যাদায় সম্পন্ন। Logo প্রধানমন্ত্রীর ঈদ বোনাস পেলেন ডিএনসিসির ৩ হাজার ৩২ জন পরিচ্ছন্নতাকর্মী Logo গাবতলি বাস টার্মিনালে নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন করলেন আইজিপি ও ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার Logo বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য নিয়োগ ও শিক্ষা ব্যবস্থায় গুরুত্বপূর্ণ সংস্কার ঘোষণা Logo বাংলাদেশ-ফ্রান্স গভীর ও গতিশীল অংশীদারিত্ব গড়ে তোলার প্রতিশ্রুতি পুনর্নবীকরণ করেছে Logo পরিচ্ছন্নতাকর্মীদের কাছে প্রধানমন্ত্রীর ঈদ অনুদান ও ইমাম-মুয়াজ্জিনদের কাছে ডিএসসিসির ঈদ অনুদান হস্তান্তর করলেন ডিএসসিসি প্রশাসক  Logo উত্তরখানে ঈদগাহ্ ও খেলার মাঠ উদ্বোধন করলেন ডিএনসিসি প্রশাসক Logo মধ্যনগরের বংশীকুন্ডা দক্ষিণ ইউনিয়নে অসহায় হতদরিদ্র লোকদের মাঝে ভিজিএফ চাল বিতরণ। Logo খাল খনন প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে কৃষি, পরিবেশ ও স্থানীয় অর্থনীতিতে ব্যপক ইতিবাচক প্রভাব পড়বে – আমির খসরু মাহমুদ চৌধুরী Logo ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্প এলাকা পরিদর্শন করলেন সেতু সচিব

নাজিরপুরে কালবৈশাখী ঝড়ে উড়ে গেছে ঘর, তৈরি করে দিলেন ইউএনও

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ১২:২৬:১০ অপরাহ্ন, শুক্রবার, ২৩ মে ২০২৫
  • ৫৬৫ বার পড়া হয়েছে
বিশেষ প্রতিনিধি: পিরোজপুরের নাজিরপুর উপজেলার  মাটিভাঙ্গা ইউনিয়নের চরমাটিভাঙ্গা গ্রামের বাসিন্দা অসহায় পঙ্গু মোয়াজ্জিম মিয়া( ৭৫)। গত সোমবার( ২০ মে)হঠাৎ কালবৈশাখী ঝড়ে গাছ পড়ে শেষ সম্বল ঘরটি সম্পূর্ণ ভাবে ভেঙ্গে যায় তার ।
বিষয়টি জেলা প্রশাসক জনাব মোহাম্মদ আশরাফুল আলম খান এর নজরে আসা মাত্রই তিনি রাতেই নাজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও)  মোঃ ফজলে রাব্বিকে জানালে ইউএনও রাত ১০ ঘটিকায় ওই বৃদ্ধার বাড়িটি পরিদর্শন করে তার ঘরটি বাসযোগ্য করার উদ্যোগ নেন। মাত্র  ৪৮ ঘণ্টার মধ্যে ৩৪০ স্কয়ার ফুটের দোচালা টিনের ঘর তৈরী করে দেন। এ দিকে নতুন ঘর পেয়ে আনন্দে আত্মহারা বৃদ্ধা মুয়াজ্জিম দম্পতি।
তারা বলেন,নতুন ঘর পেয়ে আমরা অনেক খুশি। এখন শীত কিংবা বর্ষাতে আর কষ্ট করতে হবে না। কখনও ভাবিনি আমাদের থাকার জন্য নতুন ঘর হবে। এত তাড়াতাড়ি ঘর পেয়ে তিনি সহযোগীদের জন্য দোয়া করেন। এই খবর ছড়িয়ে গেলে পুরো উপজেলা জুড়ে প্রশাংসায় ভাসছেন মানবিক ইউএনও মোঃ ফজলে রাব্বি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ফজলে রাব্বি বলেন, বিষয়টি জেলা প্রশাসকের নজরে আসলে স্যার ঘরটি পরিদর্শন করে ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেন। তাৎক্ষণিক অসহায় পঙ্গু মুয়াজ্জিম মিয়ার বাড়িটি পরিদর্শন করে  বসবাসের উপযুক্ত টিনের ঘর তৈরি করে দেওয়া হয়েছে। এ ছাড়াও তিনি সরকারি সব সুযোগ সুবিধা ঠিকমত পায় তা নিশ্চিত করা হয়েছে।
ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মধ্যনগরের বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম এর দাফন রাষ্ট্রীয় মর্যাদায় সম্পন্ন।

নাজিরপুরে কালবৈশাখী ঝড়ে উড়ে গেছে ঘর, তৈরি করে দিলেন ইউএনও

আপডেট সময় ১২:২৬:১০ অপরাহ্ন, শুক্রবার, ২৩ মে ২০২৫