ঢাকা ০৫:২৫ অপরাহ্ন, বুধবার, ১৮ মার্চ ২০২৬, ৪ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo নারীর ক্ষমতায়ন ও ন্যায়বিচার নিশ্চিত করতে বাংলাদেশ অঙ্গীকারবদ্ধ…ড. খলিলুর রহমান Logo এনায়েতপুর যুবসমাজের উদ্যোগে ব্যতিক্রমী আয়োজন: শিশু কিশোরদের কুরআন তেলওয়াত প্রতিযোগিতা অনুষ্ঠিত  Logo ভিয়েনায় স্বরাষ্ট্রমন্ত্রী ও ব্রিটিশ স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর দ্বিপাক্ষিক বৈঠক: পুলিশ সংস্কার ও রোহিঙ্গা ইস্যুতে যুক্তরাজ্যের সহযোগিতা কামনা Logo কিশোরগঞ্জে নিহত রেমিট্যান্স যোদ্ধা বাচ্চু মিয়ার পরিবারের পাশে প্রবাসী কল্যাণ মন্ত্রী আর্থিক সহায়তা প্রদান ও বাসস্থানের ঘোষণা Logo জনগুরুত্ব বিবেচনা করে প্রকল্প বাস্তবায়ন করবে সরকার – সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী শেখ রবিউল আলম Logo স্বাস্থ্যমন্ত্রী ঘোষিত ২৪ ঘন্টা সময়ের মধ্যেই চালু হলো সংক্রামক ব্যাধি হাসপাতালের আইসিইউ  Logo মধ্যনগরের বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম এর দাফন রাষ্ট্রীয় মর্যাদায় সম্পন্ন। Logo প্রধানমন্ত্রীর ঈদ বোনাস পেলেন ডিএনসিসির ৩ হাজার ৩২ জন পরিচ্ছন্নতাকর্মী Logo গাবতলি বাস টার্মিনালে নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন করলেন আইজিপি ও ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার Logo বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য নিয়োগ ও শিক্ষা ব্যবস্থায় গুরুত্বপূর্ণ সংস্কার ঘোষণা

নারী ও শিশু নির্যাতন মামলায় পলাতক আসামি গ্রেফতার, মধ্যনগর থানার সফল অভিযান

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৩:১৩:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ জুন ২০২৫
  • ৫৬৭ বার পড়া হয়েছে

মোঃ কাইয়ুম বাদশাহ, মধ্যনগর (সুনামগঞ্জ): সুনামগঞ্জের মধ্যনগর থানা পুলিশের অভিযানে নারী ও শিশু নির্যাতন মামলার এক পলাতক ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ জুন ২০২৫) দুপুর ২টা ৫০ মিনিটে মধ্যনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মনিবুর রহমান এর দিকনির্দেশনায় এসআই মোঃ ইউছুব আলী ও এএসআই আব্দুর রউফ সঙ্গীয় ফোর্সসহ অভিযানে অংশ নেন। অভিযানে ২নং দঃ বংশীকুন্ডা ইউনিয়নের রৌহা গ্রাম থেকে গ্রেফতার করা হয় শাহ আলম নামে এক পলাতক আসামিকে। তিনি একই এলাকার বাসিন্দা এবং তার পিতার নাম জহুর আলী। জানা যায়, শাহ আলম নারী ও শিশু নির্যাতনের একটি মামলায় দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন এবং তার বিরুদ্ধে আদালতের গ্রেফতারি পরোয়ানা জারি ছিল।

গ্রেফতারের পর তাকে থানায় এনে আইনি প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে পাঠানো হয়। এ বিষয়ে ওসি মোঃ মনিবুর রহমান বলেন, “আইনের চোখে কেউই ধরাছোঁয়ার বাইরে নয়। আমরা নিয়মিতভাবে পলাতক ওয়ারেন্টভুক্ত আসামিদের গ্রেফতারে অভিযান চালাচ্ছি। এই কার্যক্রম ভবিষ্যতেও চলবে।”

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নারীর ক্ষমতায়ন ও ন্যায়বিচার নিশ্চিত করতে বাংলাদেশ অঙ্গীকারবদ্ধ…ড. খলিলুর রহমান

নারী ও শিশু নির্যাতন মামলায় পলাতক আসামি গ্রেফতার, মধ্যনগর থানার সফল অভিযান

আপডেট সময় ০৩:১৩:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ জুন ২০২৫