ঢাকা ১০:৪০ অপরাহ্ন, বুধবার, ১৮ মার্চ ২০২৬, ৪ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo নারীর ক্ষমতায়ন ও ন্যায়বিচার নিশ্চিত করতে বাংলাদেশ অঙ্গীকারবদ্ধ…ড. খলিলুর রহমান Logo এনায়েতপুর যুবসমাজের উদ্যোগে ব্যতিক্রমী আয়োজন: শিশু কিশোরদের কুরআন তেলওয়াত প্রতিযোগিতা অনুষ্ঠিত  Logo ভিয়েনায় স্বরাষ্ট্রমন্ত্রী ও ব্রিটিশ স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর দ্বিপাক্ষিক বৈঠক: পুলিশ সংস্কার ও রোহিঙ্গা ইস্যুতে যুক্তরাজ্যের সহযোগিতা কামনা Logo কিশোরগঞ্জে নিহত রেমিট্যান্স যোদ্ধা বাচ্চু মিয়ার পরিবারের পাশে প্রবাসী কল্যাণ মন্ত্রী আর্থিক সহায়তা প্রদান ও বাসস্থানের ঘোষণা Logo জনগুরুত্ব বিবেচনা করে প্রকল্প বাস্তবায়ন করবে সরকার – সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী শেখ রবিউল আলম Logo স্বাস্থ্যমন্ত্রী ঘোষিত ২৪ ঘন্টা সময়ের মধ্যেই চালু হলো সংক্রামক ব্যাধি হাসপাতালের আইসিইউ  Logo মধ্যনগরের বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম এর দাফন রাষ্ট্রীয় মর্যাদায় সম্পন্ন। Logo প্রধানমন্ত্রীর ঈদ বোনাস পেলেন ডিএনসিসির ৩ হাজার ৩২ জন পরিচ্ছন্নতাকর্মী Logo গাবতলি বাস টার্মিনালে নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন করলেন আইজিপি ও ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার Logo বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য নিয়োগ ও শিক্ষা ব্যবস্থায় গুরুত্বপূর্ণ সংস্কার ঘোষণা
২০২৫–২৬ অর্থবছরে পানি উন্নয়ন বোর্ডের বাস্তবায়নে কাইলানি হাওরে শুরু হলো বাঁধ সংস্কার কার্যক্রম

সুনামগঞ্জের মধ্যনগরে হাওরের ফসল রক্ষা বাঁধ মেরামত ও সংস্কার কাজের আনুষ্ঠানিক উদ্বোধন।

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৩:০৩:৫৭ অপরাহ্ন, সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫
  • ৫৫৫ বার পড়া হয়েছে
কাইয়ুম বাদশাহ, মধ্যনগর (সুনামগঞ্জ) : সুনামগঞ্জের মধ্যনগর উপজেলায় বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের বাস্তবায়নে ২০২৫–২০২৬ অর্থবছরের হাওরাঞ্চলের ফসল রক্ষা বাঁধের মেরামত ও সংস্কার কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।
সোমবার (১৫ ডিসেম্বর) চামারদানি ইউনিয়নের ৯নং ওয়ার্ডের কাইলানি হাওরে পিআইসি নং–১২ এর আওতাভুক্ত প্রকল্পের কাজের উদ্বোধন করেন সংশ্লিষ্ট কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উজ্জ্বল রায়।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের মধ্যনগর উপজেলার দায়িত্বপ্রাপ্ত উপসহকারী প্রকৌশলী ও পিআইসি কমিটির সদস্য সচিব মোঃ নূর আলম। এ ছাড়া কাবিটা উপজেলা মনিটরিং কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা মোঃ ইউনুস মিয়া, কৃষি সদস্য এনামুল হক, মৎস্যজীবী প্রতিনিধি মনোয়ার হোসেন, মধ্যনগর থানার প্রতিনিধি আশরাফুল, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও সাংবাদিক প্রতিনিধি মোঃ আল আমিন, ধর্মপাশা ও মধ্যনগর উপজেলা প্রথম আলোর প্রতিনিধি সালেহ আহমেদ, সাংবাদিক আতাউর রহমান বাশার, হাওর রক্ষা উপজেলা কমিটির সদস্য সচিব মোঃ আশরাফ উদ্দিন হিল্লোল সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
এ সময় পিআইসি নং–১২ এর সভাপতি সেলিম আহমদ ও সদস্য সচিব আ. সালামসহ স্থানীয় কৃষক ও সাধারণ মানুষের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়।
অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে পানি উন্নয়ন বোর্ডের উপসহকারী প্রকৌশলী মোঃ নূর আলম বলেন, সম্ভাব্যভাবে মধ্যনগর উপজেলায় প্রায় ৪০টি পিআইসি গঠন করা হতে পারে। এরই ধারাবাহিকতায় কাইলানি হাওরপাড়ে পিআইসি নং–১২ এর কাজ উদ্বোধন করা হলো। এ প্রকল্পে মোট ২২ লাখ ৭৯ হাজার ২৫২ দশমিক ৪৯ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে কাজ সম্পন্ন করতে সংশ্লিষ্ট সকলকে আন্তরিকভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা উজ্জ্বল রায় বলেন, চামারদানি ইউনিয়নের ৯নং ওয়ার্ডে পিআইসি নং–১২ এর কাজের মাধ্যমে হাওর এলাকার ফসল রক্ষা কার্যক্রমের শুভ সূচনা হলো। অতি দ্রুত সময়ের মধ্যে মধ্যনগর উপজেলার সব পিআইসি কমিটি ঘোষণা করে প্রকৃত কৃষকদের মাধ্যমেই কাজ বাস্তবায়ন করা হবে। তিনি কাজের সুষ্ঠু, স্বচ্ছ ও সময়োপযোগী বাস্তবায়নে এলাকাবাসীর সার্বিক সহযোগিতা কামনা করেন।
উদ্বোধনী অনুষ্ঠান শেষে প্রকল্পের সফল বাস্তবায়ন ও এলাকার সার্বিক কল্যাণ কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়।
জনপ্রিয় সংবাদ

নারীর ক্ষমতায়ন ও ন্যায়বিচার নিশ্চিত করতে বাংলাদেশ অঙ্গীকারবদ্ধ…ড. খলিলুর রহমান

২০২৫–২৬ অর্থবছরে পানি উন্নয়ন বোর্ডের বাস্তবায়নে কাইলানি হাওরে শুরু হলো বাঁধ সংস্কার কার্যক্রম

সুনামগঞ্জের মধ্যনগরে হাওরের ফসল রক্ষা বাঁধ মেরামত ও সংস্কার কাজের আনুষ্ঠানিক উদ্বোধন।

আপডেট সময় ০৩:০৩:৫৭ অপরাহ্ন, সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫