ঢাকা ০৪:১৯ অপরাহ্ন, বুধবার, ১৮ মার্চ ২০২৬, ৪ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo নারীর ক্ষমতায়ন ও ন্যায়বিচার নিশ্চিত করতে বাংলাদেশ অঙ্গীকারবদ্ধ…ড. খলিলুর রহমান Logo এনায়েতপুর যুবসমাজের উদ্যোগে ব্যতিক্রমী আয়োজন: শিশু কিশোরদের কুরআন তেলওয়াত প্রতিযোগিতা অনুষ্ঠিত  Logo ভিয়েনায় স্বরাষ্ট্রমন্ত্রী ও ব্রিটিশ স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর দ্বিপাক্ষিক বৈঠক: পুলিশ সংস্কার ও রোহিঙ্গা ইস্যুতে যুক্তরাজ্যের সহযোগিতা কামনা Logo কিশোরগঞ্জে নিহত রেমিট্যান্স যোদ্ধা বাচ্চু মিয়ার পরিবারের পাশে প্রবাসী কল্যাণ মন্ত্রী আর্থিক সহায়তা প্রদান ও বাসস্থানের ঘোষণা Logo জনগুরুত্ব বিবেচনা করে প্রকল্প বাস্তবায়ন করবে সরকার – সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী শেখ রবিউল আলম Logo স্বাস্থ্যমন্ত্রী ঘোষিত ২৪ ঘন্টা সময়ের মধ্যেই চালু হলো সংক্রামক ব্যাধি হাসপাতালের আইসিইউ  Logo মধ্যনগরের বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম এর দাফন রাষ্ট্রীয় মর্যাদায় সম্পন্ন। Logo প্রধানমন্ত্রীর ঈদ বোনাস পেলেন ডিএনসিসির ৩ হাজার ৩২ জন পরিচ্ছন্নতাকর্মী Logo গাবতলি বাস টার্মিনালে নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন করলেন আইজিপি ও ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার Logo বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য নিয়োগ ও শিক্ষা ব্যবস্থায় গুরুত্বপূর্ণ সংস্কার ঘোষণা
সন্ধ্যার ব্যস্ত সময়ে রাজধানীর কাকরাইল মোড়ে চলন্ত মাইক্রোবাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে; চালকের তৎপরতায় চার নারী যাত্রীসহ সবাই নিরাপদে বেরিয়ে আসেন।

রাজধানীতে চলন্ত মাইক্রোবাসে আগুন

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৬:৪৪:২৬ পূর্বাহ্ন, সোমবার, ১২ জানুয়ারী ২০২৬
  • ৫৬৪ বার পড়া হয়েছে

আলী আহসান রবি : রাজধানীর ব্যস্ততম কাকরাইল মোড়ে চলন্ত একটি মাইক্রোবাসে হঠাৎ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রোববার(১১ জানুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে মাইক্রোবাসটি মোড় অতিক্রম করার সময় এর ইঞ্জিন থেকে ধোঁয়া বের হতে শুরু করে। মুহূর্তের মধ্যে আগুন দাউ দাউ করে পুরো গাড়িতে ছড়িয়ে পড়ে। চালকের দ্রুত তৎপরতায় গাড়িতে থাকা চার নারী যাত্রী এবং চালক নিজে অক্ষত অবস্থায় নেমে আসতে সক্ষম হন।

ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার মো. জীবন মিয়া জানান, খবর পেয়ে সন্ধ্যা ৭টা ২ মিনিটে দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করে। প্রায় ২০ মিনিটের চেষ্টায় ৭টা ২২ মিনিটে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসে।

চালক রাজু ইসলাম জানান, নারায়ণগঞ্জ থেকে মোহাম্মদপুরের বাসায় ফেরার পথে এই বিপত্তি ঘটে। গাড়িটির রেজিস্ট্রেশন এক বছরেরও কম ছিল, গ্যাস লিকেজ বা যান্ত্রিক গোলযোগ থেকে আগুনের সূত্রপাত বলে প্রাথমিক ধারণা করা হচ্ছে

জনপ্রিয় সংবাদ

নারীর ক্ষমতায়ন ও ন্যায়বিচার নিশ্চিত করতে বাংলাদেশ অঙ্গীকারবদ্ধ…ড. খলিলুর রহমান

সন্ধ্যার ব্যস্ত সময়ে রাজধানীর কাকরাইল মোড়ে চলন্ত মাইক্রোবাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে; চালকের তৎপরতায় চার নারী যাত্রীসহ সবাই নিরাপদে বেরিয়ে আসেন।

রাজধানীতে চলন্ত মাইক্রোবাসে আগুন

আপডেট সময় ০৬:৪৪:২৬ পূর্বাহ্ন, সোমবার, ১২ জানুয়ারী ২০২৬