ঢাকা ০৯:৪৪ পূর্বাহ্ন, রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫, ৩০ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo শেরপুরে বাংলাদেশ কিন্ডারগার্টেন এন্ড প্রি-ক্যাডেট স্কুল ফাউন্ডেশন-এর বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত Logo ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশ সুপার কর্তৃক জেলা পুলিশের ইউনিট পরিদর্শন Logo নারায়ণগঞ্জে ২০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার Logo নবাগত পুলিশ সুপার রামগতি থানায় আকস্মিক পরিদর্শন Logo একজন বাবার হাসিই সবচেয়ে বড় ধন Logo সুদানে ড্রোন হামলায় বাংলাদেশি ৬ শান্তিরক্ষী নিহত, প্রধান উপদেষ্টার গভীর শোক Logo সরকারি কর্মচারী ও নির্বাচনি দায়িত্বপ্রাপ্তদের পোস্টাল ভোটে নিবন্ধনের আহ্বান Logo মেগা প্রকল্প নয়, মানুষের মৌলিক চাহিদা পূরণে দিতে হবে উন্নয়ন দৃষ্টি — পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান Logo রোকেয়া পদকজয়ীদের সংবর্ধনায় প্রধান উপদেষ্টা ইউনূস Logo অবসরপ্রাপ্ত পুলিশ অফিসার্স কল্যাণ সমিতির ৪২ তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত

কালিগঞ্জে জামায়াতের উদ্যোগে দোয়া শুকরানা মাহফিল অনুষ্ঠিত

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৫:১৪:১২ অপরাহ্ন, শনিবার, ১০ অগাস্ট ২০২৪
  • ৬১৮ বার পড়া হয়েছে

কালিগঞ্জ প্রতিনিধিঃ কালিগঞ্জ উপজেলার দক্ষিণ শ্রীপুর ইউনিয়ন জামায়াতের উদ্যোগে স্বৈরাচার শেখ হাসিনার দেশত্যাগ ও পদত্যাগ করায় দোয়া ও শুকরানা মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৯ আগস্ট) বিকালে উপজেলার বাঁশতলা বাজারের দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।এসময় শতশত জামায়াতে ইসলামী, ইসলামী ছাত্রশিবির, বিএনপিসহ সাধারণ জনগণ অংশগ্রহণ করেন। দক্ষিণ শ্রীপুর ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমির মাওঃ রওশান আলীর সভাপতিত্বে এবং সেক্রেটারি আব্দুর রহমানের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, জেলা জামায়াতের সেক্রেটারি মাওঃ আজিজুর রহমান। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন কালিগঞ্জ উপজেলা জামাতের আমির আব্দুল ওহাব সিদ্দিকী, মাস্টার সালাউদ্দিন, মাওঃ মোমেন বিএনপি নেতা নুরজামান পাড় ও মোতাহার হোসেন প্রমুখ। এসময় বক্তারা যাতে রাষ্ট্রীয় সম্পদ নষ্ট না হয় সে বিষয়ে খেয়াল রাখতে বলেন। এছাড়া উপজেলার সংখ্যালঘুদের নিরাপত্তায় বিশেষ টিম গঠন করেছে। তাদের যাতে কোন ক্ষতি না হয় সে বিষয়ে দায়িত্বশীলদের সর্বাত্মক সহযোগিতা করার কথা জানান।শেষে দোয়া ও শুকরিয়া মাহফিলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নিহতদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া অনুষ্ঠিত হয়।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শেরপুরে বাংলাদেশ কিন্ডারগার্টেন এন্ড প্রি-ক্যাডেট স্কুল ফাউন্ডেশন-এর বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

কালিগঞ্জে জামায়াতের উদ্যোগে দোয়া শুকরানা মাহফিল অনুষ্ঠিত

আপডেট সময় ০৫:১৪:১২ অপরাহ্ন, শনিবার, ১০ অগাস্ট ২০২৪