ঢাকা ১১:২৬ অপরাহ্ন, শনিবার, ০৭ মার্চ ২০২৬, ২৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo গণমাধ্যমের সমস্যার সমাধানে নিয়মিত সাংবাদিকদের সাথে মতবিনিময় করবেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী  জহির উদ্দিন স্বপন। Logo সংঘের সঙ্গী সৎ হইলে স্বর্গে বাস, অসৎ হইলে সর্বনাশ Logo বাউফলে অগ্নিকাণ্ডে তিনটি বসতঘর ভস্মিভূত Logo শেখ হাসিনা দেশে ফেরার আগেই দেয়ালের জঙ্গিবাদী গ্রাফিতি মুছে ফেলার ঘোষণা এম বি কানিজের Logo আইএসডিই এর উদ্যোগে কিং সালমান মানবিক সহায়তায় ৬০ হাজার পরিবারে খাবার প্যাকেট বিতরণ হবে Logo লিবিয়া থেকে দেশে ফিরেছে ১৬৫ বাংলাদেশি নাগরিক Logo মতিঝিল স্টেশনে নতুন নিয়ম মেট্রোরেলে সিট দখল ঠেকাতে Logo তথ্যপ্রযুক্তির এই যুগে সঠিক, নির্ভুল ও দায়িত্বশীল তথ্য পরিবেশন নিশ্চিত করতে হবে – তথ্য ও সম্প্রচার মন্ত্রী Logo নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে দায়ীদের  বিরুদ্ধে শাস্তি মূলক ব্যবস্থা গ্রহণ Logo নিরাপদ ঈদযাত্রায় সর্বোচ্চ প্রস্তুতি, চাঁদাবাজি ও অতিরিক্ত ভাড়া রোধে কঠোর পদক্ষেপ
৩১ জানুয়ারির মধ্যে লাইসেন্সভুক্ত আগ্নেয়াস্ত্র থানায় বা বৈধ ডিলারের নিকট জমা দিতে হবে

জাতীয় নির্বাচন উপলক্ষ্যে ৩১ জানুয়ারির মধ্যে স্থগিতকৃত/লাইসেন্সভুক্ত আগ্নেয়াস্ত্র জমা দেয়ার নির্দেশ

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০২:২৪:০২ অপরাহ্ন, সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬
  • ৫৪৭ বার পড়া হয়েছে

​​​​​​​আলী আহসান রবি : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে আগামী ৩১ জানুয়ারি ২০২৬ তারিখের মধ্যে স্থগিতকৃত/লাইসেন্সভুক্ত আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ সমূহ লাইসেন্সধারীর নিকটস্থ থানায়/বৈধ ডিলারের নিকট জমা দেয়ার নির্দেশনা প্রদান করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

গত ১৮ জানুয়ারি ২০২৬ তারিখে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের রাজনৈতিক-৪ শাখার উপসচিব আবেদা আফসারী স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনমূলে এ নিদের্শনা জারি করা হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে- “আগামী ৩১ জানুয়ারি ২০২৬ তারিখের মধ্যে স্থগিতকৃত/লাইসেন্সভুক্ত আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ সমূহ লাইসেন্সধারীর (স্থায়ী/বর্তমান) ঠিকানার নিকটস্থ থানায়/বৈধ ডিলারের নিকট লাইসেন্স গ্রহীতা নিজে/মনোনীত প্রতিনিধির মাধ্যমে জমা প্রদান করবেন।”

এতে বলা হয়েছে- “নিম্নবর্ণিত ব্যক্তিদের ক্ষেত্রে এই আদেশ প্রযোজ্য হবে না, যথাঃ

(ক) আইন শৃঙ্খলা রক্ষার সাথে সম্পৃক্ত সকল শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য:

(খ) বিভিন্ন সরকারি, আধা-সরকারি এবং বেসরকারি দপ্তর, আর্থিক ও অন্যান্য প্রতিষ্ঠান ও স্থাপনাসমূহে নিয়োজিত নিরাপত্তা প্রহরী।”

এতে আরো বলা হয়েছে-“রাজনৈতিক গুরুত্বপূর্ণ ব্যক্তি ও জাতীয় সংসদ সদস্য পদপ্রার্থীদের অনুকূলে ‘আগ্নেয়াস্ত্র লাইসেন্স ও রিটেইনার নিয়োগ নীতিমালা, ২০২৫’ অনুযায়ী নির্বাচন কমিশনে বৈধভাবে মনোনয়নপত্র দাখিল ও গৃহীত জাতীয় সংসদ সদস্য পদপ্রার্থী এবং তার সশস্ত্র রিটেইনারের ক্ষেত্রে বৈধ অস্ত্র প্রদর্শন নিষিদ্ধকরণ সংক্রান্ত নির্দেশনা প্রযোজ্য হবে না।”

প্রজ্ঞাপনে আরো বলা হয়েছে- “আগামী ১৫ ফেব্রুয়ারি ২০২৬ তারিখ পর্যন্ত লাইসেন্সধারী ব্যক্তির আগ্নেয়াস্ত্র বহন ও প্রদর্শন সম্পূর্ণরূপে নিষিদ্ধ থাকবে।”

এ আদেশ লঙ্ঘনকারীদের বিরুদ্ধে The Arms Act, 1878 এর সংশ্লিষ্ট ধারার বিধান মোতাবেক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও প্রজ্ঞাপনে সতর্ক করা হয়েছে।

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে পরিচালনার লক্ষ্যে সরকার The Arms Act, 1878 (XI of 1878) এর Section 26-এ প্রদত্ত ক্ষমতাবলে এ আদেশ জারি করেছে।

জনপ্রিয় সংবাদ

গণমাধ্যমের সমস্যার সমাধানে নিয়মিত সাংবাদিকদের সাথে মতবিনিময় করবেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী  জহির উদ্দিন স্বপন।

৩১ জানুয়ারির মধ্যে লাইসেন্সভুক্ত আগ্নেয়াস্ত্র থানায় বা বৈধ ডিলারের নিকট জমা দিতে হবে

জাতীয় নির্বাচন উপলক্ষ্যে ৩১ জানুয়ারির মধ্যে স্থগিতকৃত/লাইসেন্সভুক্ত আগ্নেয়াস্ত্র জমা দেয়ার নির্দেশ

আপডেট সময় ০২:২৪:০২ অপরাহ্ন, সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬