ঢাকা ০৩:৫৬ পূর্বাহ্ন, রবিবার, ০৮ মার্চ ২০২৬, ২৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo গণমাধ্যমের সমস্যার সমাধানে নিয়মিত সাংবাদিকদের সাথে মতবিনিময় করবেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী  জহির উদ্দিন স্বপন। Logo সংঘের সঙ্গী সৎ হইলে স্বর্গে বাস, অসৎ হইলে সর্বনাশ Logo বাউফলে অগ্নিকাণ্ডে তিনটি বসতঘর ভস্মিভূত Logo শেখ হাসিনা দেশে ফেরার আগেই দেয়ালের জঙ্গিবাদী গ্রাফিতি মুছে ফেলার ঘোষণা এম বি কানিজের Logo আইএসডিই এর উদ্যোগে কিং সালমান মানবিক সহায়তায় ৬০ হাজার পরিবারে খাবার প্যাকেট বিতরণ হবে Logo লিবিয়া থেকে দেশে ফিরেছে ১৬৫ বাংলাদেশি নাগরিক Logo মতিঝিল স্টেশনে নতুন নিয়ম মেট্রোরেলে সিট দখল ঠেকাতে Logo তথ্যপ্রযুক্তির এই যুগে সঠিক, নির্ভুল ও দায়িত্বশীল তথ্য পরিবেশন নিশ্চিত করতে হবে – তথ্য ও সম্প্রচার মন্ত্রী Logo নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে দায়ীদের  বিরুদ্ধে শাস্তি মূলক ব্যবস্থা গ্রহণ Logo নিরাপদ ঈদযাত্রায় সর্বোচ্চ প্রস্তুতি, চাঁদাবাজি ও অতিরিক্ত ভাড়া রোধে কঠোর পদক্ষেপ
ধানমন্ডি থেকে ডিবি’র বিশেষ অভিযান, তাদের বিরুদ্ধে শতাধিক সাজা ও সিআর পরোয়ানা বিচারাধীন।

ইভ্যালির এমডি মোহাম্মদ রাসেল ও চেয়ারম্যান শামীমা নাসরিনকে গ্রেফতার

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ১২:২০:৪৫ অপরাহ্ন, বুধবার, ২১ জানুয়ারী ২০২৬
  • ৫৫৪ বার পড়া হয়েছে

আলী আহসান রবি : ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মোহাম্মদ রাসেল এবং প্রতিষ্ঠানটির চেয়ারম্যান শামীমা নাসরিনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা ওয়ারী বিভাগ।

মঙ্গলবার (২০ জানুয়ারি) রাত আনুমানিক ১২:১০ ঘটিকায় ধানমন্ডি থানা এলাকায় এক বিশেষ অভিযান পরিচালনা করে ডিবি ওয়ারী বিভাগের একটি আভিযানিক দল তাদের গ্রেফতার করে। গ্রেফতারকৃত এই দম্পতির বিরুদ্ধে ইতিপূর্বে আদালতের একাধিক সাজা পরোয়ানা ও অসংখ্য মামলা বিচারাধীন ছিল।

ডিবি ওয়ারি বিভাগ সূত্রে জানা যায়, গ্রেফতারকৃত মোহাম্মদ রাসেল ও শামীমা নাসরিনের বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন থানায় সর্বমোট ৩৯১ টি পরোয়ানা রয়েছে। মোহাম্মদ রাসেলের নামে ধানমন্ডি, কাফরুল ও সাভার মডেল থানায় সর্বমোট ২৬৩ টি পরোয়ানা রয়েছে, যার মধ্যে ৮৩ টি সাজা পরোয়ানা এবং ১৮০ টি সিআর পরোয়ানা। অন্যদিকে, প্রতিষ্ঠানটির চেয়ারম্যান শামীমা নাসরিনের নামে তিন থানায় সর্বমোট ১২৮ টি পরোয়ানা রয়েছে, যার মধ্যে ৩০ টি সাজা পরোয়ানা এবং ৯৮টি সিআর পরোয়ানা রয়েছে।

দীর্ঘদিন যাবৎ পলাতক থাকার পর সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে ডিবি পুলিশ তাদের গ্রেফতার করে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

জনপ্রিয় সংবাদ

গণমাধ্যমের সমস্যার সমাধানে নিয়মিত সাংবাদিকদের সাথে মতবিনিময় করবেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী  জহির উদ্দিন স্বপন।

ধানমন্ডি থেকে ডিবি’র বিশেষ অভিযান, তাদের বিরুদ্ধে শতাধিক সাজা ও সিআর পরোয়ানা বিচারাধীন।

ইভ্যালির এমডি মোহাম্মদ রাসেল ও চেয়ারম্যান শামীমা নাসরিনকে গ্রেফতার

আপডেট সময় ১২:২০:৪৫ অপরাহ্ন, বুধবার, ২১ জানুয়ারী ২০২৬