ঢাকা ০৫:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য নিয়োগ ও শিক্ষা ব্যবস্থায় গুরুত্বপূর্ণ সংস্কার ঘোষণা Logo বাংলাদেশ-ফ্রান্স গভীর ও গতিশীল অংশীদারিত্ব গড়ে তোলার প্রতিশ্রুতি পুনর্নবীকরণ করেছে Logo পরিচ্ছন্নতাকর্মীদের কাছে প্রধানমন্ত্রীর ঈদ অনুদান ও ইমাম-মুয়াজ্জিনদের কাছে ডিএসসিসির ঈদ অনুদান হস্তান্তর করলেন ডিএসসিসি প্রশাসক  Logo উত্তরখানে ঈদগাহ্ ও খেলার মাঠ উদ্বোধন করলেন ডিএনসিসি প্রশাসক Logo মধ্যনগরের বংশীকুন্ডা দক্ষিণ ইউনিয়নে অসহায় হতদরিদ্র লোকদের মাঝে ভিজিএফ চাল বিতরণ। Logo খাল খনন প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে কৃষি, পরিবেশ ও স্থানীয় অর্থনীতিতে ব্যপক ইতিবাচক প্রভাব পড়বে – আমির খসরু মাহমুদ চৌধুরী Logo ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্প এলাকা পরিদর্শন করলেন সেতু সচিব Logo মধ্যনগরের সূর্যসন্তান বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলামের চিরবিদায়। Logo জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে বদলে যাবে ভাগ্য: মৌলভীবাজারে কাটাগাং খাল খননকাজে শ্রমমন্ত্রী আরিফুল হক চৌধুরী Logo কালিগঞ্জে সাংবাদিক সমিতি আয়োজনে   ইফতার ও দোয়া  অনুষ্ঠিত হয়েছে
মানিকগঞ্জ ও রাজবাড়িতে পাট অধিদপ্তরের অভিযান; মজুদে থাকা হাজারো মন পাট বিক্রির নির্দেশ দেওয়া হয়েছে।

দেশের দুই জেলায় পাটের অবৈধ মজুদের বিরুদ্ধে অভিযান

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ১২:৩৫:৪২ অপরাহ্ন, বুধবার, ২১ জানুয়ারী ২০২৬
  • ৫৫৩ বার পড়া হয়েছে

আলী আহসান রবি : বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের নির্দেশে দেশের বাজারে পাটের সরবরাহ নিশ্চিতে এবং পাট ও পাটজাত পণ্য রপ্তানি বেগবান করতে দুই জেলাতে পাটের অবৈধ মজুদদারির বিরুদ্ধে এক বিশেষ অভিযান পরিচালনা করেছে পাট অধিদপ্তর। মানিকগঞ্জ ও রাজবাড়িতে পাট অধিদপ্তর জেলা প্রশাসনের তত্ত্বাবধানে আজ মঙ্গলবার (২০ জানুয়ারি) এ অভিযানে মজুদকারীদের বিরুদ্ধে এ অভিযান করে ও মজুদে থাকা পাট দ্রুত বিক্রির আদেশ করে।

মানিকগঞ্জের ঘিওর উপজেলার ঘিওর বাজারের ব্যবসায়ী দুলাল চন্দ্র সাহার গুদামে ১৫০০ মন পাট মজুদ পাওয়া যায়। অতিরিক্ত পাট বিক্রির জন্য ১০ দিন সময় দিয়ে মুচলেকা নেওয়া হয়। এদিকে মেসার্স সামেজ উদ্দিন ট্রেডার্স এর স্বত্বাধিকারী নুরুল হকের গুদামজাত ১৫০০ মন পাট মজুদ রাখায় ৭ দিনের মধ্যে তা বিক্রির মুচলেকা নেওয়া হয়েছে। এখানে উল্লেখ থাকে যে,১ হাজার মনের বেশি পাট মজুদ করা আইনগত অবৈধ।

মানিকগঞ্জ জেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট শায়খ শিহাব উদ্দিন ও মুনতাছির মামুন মনি এ অভিযান পরিচালনা করেন। এসময় পাট অধিদপ্তর, নারায়নগঞ্জ এর সহকারী পরিচালক মাহবুব হোসেন, পাট অধিদপ্তর মানিকগঞ্জের পরিদর্শক আশিক কুমার ভৌমিক, উপসহকারী পাট উন্নয়ন কর্মকর্তা -দেলোয়ার হোসেন উপস্থিত ছিলেন।

অন্যদিকে, রাজবাড়ী সদর উপজেলার খানখানাপুর বাজারে পাটের অবৈধ মজুদের বিরুদ্ধে অভিযানে পাট ব্যবসায়ী চন্দন কুমারের গুদামে ৭৫০মন পাট ; গোবিন্দ কুন্ডুর গুদামে ২৫০ মন; গোবিন্দ চন্দ্রের গুদামে ৪৫০ মন; গোলাম রব্বানীর গুদামে ৭০০ মন; নুর মোহাম্মাদের গুদামে ৮৫০ মন; কামাল হোসেনের গুদামে ৯০০মন পাট পাওয়া যায়। এদের ৭-১৫ দিনের মধ্যে পাট বিক্রির আদেশ করা হয়।

পরবর্তীতে পাংশা উপজেলার মাছপাড়া ও বনগ্রাম বাজারে অভিযানে বাসুদেব ও দীপক দাসের যৌথ মালিকানাধীন গুদামে মোট ১,৯০০ মন পাট এবং সুদীপ্ত কুমার, আব্দুল হাকিম ও তহমিনা খাতুনের যৌথ মালিকানাধীন গুদামে ২,০০০ মন পাট মজুদ পাওয়া যায়। উক্ত ব্যবসায়ীদেরও ৭ থেকে ১৫ দিনের মধ্যে পাট বিক্রির নির্দেশ প্রদান করা হয় এবং এ বিষয়ে তাদের নিকট থেকে অঙ্গীকারনামা নেয়া হয়।

এ বিষয়ে জানতে চাইলে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব মিজ বিলকিস জাহান রিমি বলেন,’ অবৈধ মজুদদারি পাটখাত ও দেশের রপ্তানি খাতের জন্য ক্ষতিকারক। অতিরিক্ত লাভের আশায় একটি অসাধু চক্র মজুদ করে থাকে। পাটজাত পণ্য উৎপাদনখাত আরো বেগবান করতে আর পাটের বাজার স্থিতিশীল রাখতে এ অভিযান চলবে। ”

জনপ্রিয় সংবাদ

বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য নিয়োগ ও শিক্ষা ব্যবস্থায় গুরুত্বপূর্ণ সংস্কার ঘোষণা

মানিকগঞ্জ ও রাজবাড়িতে পাট অধিদপ্তরের অভিযান; মজুদে থাকা হাজারো মন পাট বিক্রির নির্দেশ দেওয়া হয়েছে।

দেশের দুই জেলায় পাটের অবৈধ মজুদের বিরুদ্ধে অভিযান

আপডেট সময় ১২:৩৫:৪২ অপরাহ্ন, বুধবার, ২১ জানুয়ারী ২০২৬