ঢাকা ০৬:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ০১ মে ২০২৬, ১৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo ইলেক্ট্রিক স্কুল বাস আমদানিতে সব ধরনের শুল্ক-কর অব্যাহতি দিল এনবিআর Logo কার্যক্রম: নির্ধারিত স্থানে ব্যবসার জন্য ২ শতাধিক ব্যবসায়ীকে ডিজিটাল পরিচয়পত্র দিলো ডিএনসিসি Logo ডেমরায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত কারখানা পরিদর্শন করলেন শ্রমমন্ত্রী; তদন্ত কমিটি গঠন Logo ৬ বছর পর তামিম হত্যা মামলার পলাতক আসামিকে গ্রেফতার করেছে সিআইডি Logo হাম ও ডেঙ্গু মোকাবেলায় সরকার যথেষ্ট সক্ষম…স্বাস্থ্যমন্ত্রী সরদার মোঃ সাখাওয়াত হোসেন Logo বাউফলে বিনামূল্যে অসহায় মানুষের চক্ষু চিকিৎসা ক্যাম্পের আয়োজন Logo বাংলাদেশি জাতীয়তাবাদ একটি বহুত্ববাদী ও বৈচিত্র্যময় রাজনীতির কথা বলে – তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন Logo রাগবি সেভেনস চ্যাম্পিয়নশিপ ও  মিনি স্কুল হ্যান্ডবল প্রতিযোগিতার উদ্বোধন করলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোঃ আনিনুল হক Logo পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়নে সরকারের কার্যক্রম জাতিসংঘে তুলে ধরলেন পার্বত্য সচিব Logo ঢাকা শহরকে নিজের আঙিনার মতো করে সাজাতে চাই: ডিএসসিসি প্রশাসক
মধ্যনগর থানা ও জেলা গোয়েন্দা শাখার যৌথ অভিযানে আটক দুইজনকে আদালতে পাঠানো হয়েছে; তদন্ত চলমান।

মধ্যনগর থানা ও জেলা গোয়েন্দা শাখার যৌথ অভিযানে দুইজন গ্রেপ্তার।

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০২:৫৩:৩৩ অপরাহ্ন, বুধবার, ২১ জানুয়ারী ২০২৬
  • ৫৮৪ বার পড়া হয়েছে
কাইয়ুম বাদশাহ, মধ্যনগর (সুনামগঞ্জ) : সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার সীমান্তবর্তী রূপনগর এলাকায় ভারতীয় গরু আটককে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় দায়ের করা মামলায় দুইজন সন্দেহভাজনকে গ্রেপ্তার করেছে মধ্যনগর থানা পুলিশ। অভিযানে সহযোগিতা করেছে জেলা গোয়েন্দা শাখা।
মঙ্গলবার (২০ জানুয়ারি) সন্ধ্যা ও রাতে যৌথ অভিযানে গ্রেপ্তারকৃতরা হলেন সালমান মিয়া (পিতা: মো. রওশন আলী), দাতিয়াপাড়া গ্রামের বাসিন্দা, এবং মো. রোস্তম আলী (পিতা: মো. কাবিল উদ্দিন), রূপনগর গ্রামের বাসিন্দা। তারা দুজনই মধ্যনগর থানার অধীনে বসবাস করেন।
পুলিশ জানায়, সন্ধ্যা ৮টা ৩০ মিনিটে মহিষখলা বাজার এলাকা থেকে সালমান মিয়াকে এবং রাত ১০টা ১৫ মিনিটে রূপনগর এলাকা থেকে মো. রোস্তম আলীকে আটক করা হয়।
উল্লেখ্য, গত বছরের ৩০ সেপ্টেম্বর সীমান্ত এলাকায় ভারতীয় গরু আটককে কেন্দ্র করে চোরাকারবারিদের সঙ্গে সংঘর্ষের সময় বিজিবির এক সদস্য গুলিবিদ্ধ হন। পরে বিজিবির পক্ষ থেকে মধ্যনগর থানায় মামলা দায়ের করা হয়, যা বর্তমানে তদন্তাধীন রয়েছে।
মধ্যনগর থানার অফিসার ইনচার্জ, কে এম সাহাবুদ্দিন শাহীন,(পিপিএম)জানিয়েছে, মামলার তদন্তে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখার সহযোগিতায় দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের আদালতে পাঠানো হয়েছে এবং ঘটনার সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

ইলেক্ট্রিক স্কুল বাস আমদানিতে সব ধরনের শুল্ক-কর অব্যাহতি দিল এনবিআর

মধ্যনগর থানা ও জেলা গোয়েন্দা শাখার যৌথ অভিযানে আটক দুইজনকে আদালতে পাঠানো হয়েছে; তদন্ত চলমান।

মধ্যনগর থানা ও জেলা গোয়েন্দা শাখার যৌথ অভিযানে দুইজন গ্রেপ্তার।

আপডেট সময় ০২:৫৩:৩৩ অপরাহ্ন, বুধবার, ২১ জানুয়ারী ২০২৬