ঢাকা ০২:৫৩ অপরাহ্ন, শনিবার, ০৭ মার্চ ২০২৬, ২৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo মতিঝিল স্টেশনে নতুন নিয়ম মেট্রোরেলে সিট দখল ঠেকাতে Logo তথ্যপ্রযুক্তির এই যুগে সঠিক, নির্ভুল ও দায়িত্বশীল তথ্য পরিবেশন নিশ্চিত করতে হবে – তথ্য ও সম্প্রচার মন্ত্রী Logo নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে দায়ীদের  বিরুদ্ধে শাস্তি মূলক ব্যবস্থা গ্রহণ Logo নিরাপদ ঈদযাত্রায় সর্বোচ্চ প্রস্তুতি, চাঁদাবাজি ও অতিরিক্ত ভাড়া রোধে কঠোর পদক্ষেপ Logo বস্ত্র ও পাটমন্ত্রণালয়ের উদ্যোগে’ পাটশিল্প গড়ে তুলুন, কর্মসংস্থানসৃষ্টি করুন’ প্রতিপাদ্যে আগামীকাল ৬মার্চ-জাতীয় পাট দিবস উদযাপন করা হচ্ছে। Logo বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ৪৯ জনকে গ্রেফতার করেছে যাত্রাবাড়ী ও হাজারীবাগ থানা পুলিশ Logo প্রবাসীবান্ধব সেবা নিশ্চিত করতে বেবিচক কর্মকর্তা-কর্মচারীদের নির্দেশনা, অনিয়ম রোধে জিরো টলারেন্স নীতি অনুসরণের আহ্বান বিমান মন্ত্রী ও প্রতিমন্ত্রীর Logo জাপান ও ইউএনএইচসিআর কক্সবাজারে রোহিঙ্গা শরণার্থীদের জন্য ২৬ লাখ মার্কিন ডলারের সহায়তা চুক্তি স্বাক্ষর করেছে Logo ‘উত্তর সিটির ফান্ডে এখন মাত্র ২৫ কোটি টাকা আছে’ – ঢাকা উত্তর সিটির প্রশাসক শফিকুল ইসলাম খান Logo আমরা ধানমন্ডিবাসী’র উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল
ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের ডিবি-লালবাগ বিভাগের অভিযান

দুইটি অবৈধ বিদেশি পিস্তল, চারটি ম্যাগাজিন ও ২১ রাউন্ড গুলিসহ একজন অস্ত্র ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০১:২৪:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬
  • ৫৪৫ বার পড়া হয়েছে

আলী আহসান রবি : রাজধানীর শ্যামপুর থানা এলাকা হতে দুইটি অবৈধ বিদেশি পিস্তল, চারটি ম্যাগাজিন ও ২১ রাউন্ড গুলিসহ একজন অস্ত্র ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের ডিবি- লালবাগ বিভাগ। গ্রেফতারকৃতের নাম- মোঃ আজগর আলী ওরফে ভোলা (৫৫)।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) দুপুর আনুমানিক ১:৪০ ঘটিকায় শ্যামপুর থানাধীন পশ্চিম ধোলাইপাড় এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়।

ডিবি-লালবাগ বিভাগ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুর আনুমানিক ১:০৫ ঘটিকায় ডিবি-লালবাগ বিভাগের একটি অভিযানিক টিম ঢাকা মহানগর এলাকায় বিশেষ অভিযান পরিচালনাকালে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে শ্যামপুর থানাধীন ঢাকা-মাওয়া মহাসড়কের ধোলাইপাড় গোল চত্বর হয়ে একটি যাত্রীবাহী বাসে অস্ত্রধারী এক ব্যক্তি ঢাকা মহানগর এলাকায় প্রবেশ করবে। এমন তথ্যের ভিত্তিতে দুপুর আনুমানিক ১:৪০ ঘটিকায় ডিবি পুলিশের টিমটি উক্ত স্থানে অবস্থান নেয়। এক পর্যায়ে যাত্রীবাহী বাসটি ঘটনাস্থলে পৌঁছালে সংকেত দিয়ে বাসটি থামিয়ে বাসটির ভেতরে তল্লাশিকালে যাত্রী মোঃ আজগর আলী ওরফে ভোলা (৫৫) এর দেহ তল্লাশি করে দুইটি অবৈধ বিদেশি পিস্তল, চারটি ম্যাগাজিন ও ২১ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতের বিরুদ্ধে ডিএমপির খিলগাঁও থানায় একটি অস্ত্র আইনে ও ঢাকার সাভার থানায় একটি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রয়েছে।
গ্রেফতারকৃতের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

জনপ্রিয় সংবাদ

মতিঝিল স্টেশনে নতুন নিয়ম মেট্রোরেলে সিট দখল ঠেকাতে

ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের ডিবি-লালবাগ বিভাগের অভিযান

দুইটি অবৈধ বিদেশি পিস্তল, চারটি ম্যাগাজিন ও ২১ রাউন্ড গুলিসহ একজন অস্ত্র ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)

আপডেট সময় ০১:২৪:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬