ঢাকা ০২:৪৫ অপরাহ্ন, শনিবার, ০৭ মার্চ ২০২৬, ২৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo মতিঝিল স্টেশনে নতুন নিয়ম মেট্রোরেলে সিট দখল ঠেকাতে Logo তথ্যপ্রযুক্তির এই যুগে সঠিক, নির্ভুল ও দায়িত্বশীল তথ্য পরিবেশন নিশ্চিত করতে হবে – তথ্য ও সম্প্রচার মন্ত্রী Logo নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে দায়ীদের  বিরুদ্ধে শাস্তি মূলক ব্যবস্থা গ্রহণ Logo নিরাপদ ঈদযাত্রায় সর্বোচ্চ প্রস্তুতি, চাঁদাবাজি ও অতিরিক্ত ভাড়া রোধে কঠোর পদক্ষেপ Logo বস্ত্র ও পাটমন্ত্রণালয়ের উদ্যোগে’ পাটশিল্প গড়ে তুলুন, কর্মসংস্থানসৃষ্টি করুন’ প্রতিপাদ্যে আগামীকাল ৬মার্চ-জাতীয় পাট দিবস উদযাপন করা হচ্ছে। Logo বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ৪৯ জনকে গ্রেফতার করেছে যাত্রাবাড়ী ও হাজারীবাগ থানা পুলিশ Logo প্রবাসীবান্ধব সেবা নিশ্চিত করতে বেবিচক কর্মকর্তা-কর্মচারীদের নির্দেশনা, অনিয়ম রোধে জিরো টলারেন্স নীতি অনুসরণের আহ্বান বিমান মন্ত্রী ও প্রতিমন্ত্রীর Logo জাপান ও ইউএনএইচসিআর কক্সবাজারে রোহিঙ্গা শরণার্থীদের জন্য ২৬ লাখ মার্কিন ডলারের সহায়তা চুক্তি স্বাক্ষর করেছে Logo ‘উত্তর সিটির ফান্ডে এখন মাত্র ২৫ কোটি টাকা আছে’ – ঢাকা উত্তর সিটির প্রশাসক শফিকুল ইসলাম খান Logo আমরা ধানমন্ডিবাসী’র উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল
বিসিটিআই-এর ৫টি প্রশিক্ষণ কোর্স উদ্বোধন অনুষ্ঠানে সচিবের প্রশংসা ও অংশগ্রহণকারীদের উদ্দীপনা

জুলাই যোদ্ধাদের সাহস ও ত্যাগের বিনিময়ে আমরা নতুন বাংলাদেশ বিনির্মাণের সুযোগ পেয়েছি – তথ্য সচিব মাহবুবা ফারজানা

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০১:১৫:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬
  • ৫৫১ বার পড়া হয়েছে

আলী আহসান রবি : বৃহস্পতিবার তথ্য ও সম্প্রচার সচিব মাহবুবা ফারজানা বলেন, জুলাই যোদ্ধাদের সাহস ও ত্যাগের বিনিময়ে আমরা নতুন বাংলাদেশ বিনির্মাণের সুযোগ পেয়েছি। আমরা আপনাদের প্রতি কৃতজ্ঞ। একান্ত দায়িত্ববোধের জায়গা থেকে আজ আমি আপনাদের কাছে এসেছি।

আজ কল্যাণপুরস্থ জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউট অডিটোরিয়ামে আহত জুলাই যোদ্ধাদের দক্ষতা উন্নয়নের লক্ষ্যে বাংলাদেশ চলচ্চিত্র ও টেলিভিশন ইনস্টিটিউট (বিসিটিআই) আয়োজিত মোট ১০টি প্রশিক্ষণ কোর্সের দ্বিতীয় পর্যায়ের ৫টি কোর্স উদ্বোধনকালে সচিব এসব কথা বলেন। এসব কোর্সের মধ্যে রয়েছে, বেসিক ফিল্ম কোর্স, চিত্রনাট্য লিখন কোর্স, চলচ্চিত্র সম্পাদনা কোর্স, সেট ডিজাইন কোর্স এবং প্রামাণ্যচিত্র নির্মাণ কোর্স।
সচিব মাহবুবা ফারজানা বলেন, যারা চলচ্চিত্র নির্মাণের মতো মননশীল কাজের সাথে নিজেদের যুক্ত করতে চান তাদের জন্য এটা একটা ভাল সুযোগ। তিনি অংশগ্রহণকারী জুলাই যোদ্ধাদের কোর্সের বিভিন্ন বিষয় আত্মস্থ করে এবং এর নান্দনিক দিকগুলো অনুধাবন করে নিজেদের সমৃদ্ধ করার ও ভবিষ্যৎ কর্মক্ষেত্রে কাজে লাগানোর আহ্বান জানান। তিনি আরো বলেন, বিভিন্ন আর্থিক, প্রশাসনিক জটিলতা সমাধান করে কোর্সটি আয়োজনের বিষয়ে তিনি বিসিটিআই-এর প্রধান নির্বাহীসহ অন্যান্য কর্মকর্তাদের আন্তরিকভাবে সহায়তা করার চেষ্টা করেছেন। আন্তরিক সহযোগিতার জন্য তিনি জুলাই ফাউন্ডেশনের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন।

বিসিটিআই-এর প্রধান নির্বাহী আবুল কালাম মোহাম্মদ শামসুদ্দিনের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের মহাপরিচালক ও অতিরিক্ত সচিব মুহম্মদ হিরুজ্জামান, জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের প্রধান নির্বাহী লেফটেন্যান্ট কর্নেল (অবসরপ্রাপ্ত) কামাল আকবর এএফডব্লিউসি, পিএসসি, বিসিটিআইয়ের একাডেমিক কাউন্সিলের সভাপতি ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ফিল্ম এন্ড টেলিভিশন বিভাগের চেয়ারপার্সন অধ্যাপক ড. শাহ নিস্তার জাহান কবীর, উপপরিচালক মোঃ মোকছেদ হোসেনসহ বিসিটিআই এর কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

২১ থেকে ৩০ জানুয়ারি পর্যন্ত দশদিন মেয়াদে আয়োজিত এ প্রশিক্ষণ কোর্সগুলোর মাধ্যমে ১২৫ জন আহত জুলাই যোদ্ধাকে প্রশিক্ষণ প্রদান করা হবে।
এর আগে প্রথম পর্যায়ে ১১ থেকে ২০ জানুয়ারি পর্যন্ত পাঁচটি কোর্সের মাধ্যমে প্রায় একশজন আহত জুলাই যোদ্ধাকে প্রশিক্ষণ প্রদান করা হয়েছে।

জনপ্রিয় সংবাদ

মতিঝিল স্টেশনে নতুন নিয়ম মেট্রোরেলে সিট দখল ঠেকাতে

বিসিটিআই-এর ৫টি প্রশিক্ষণ কোর্স উদ্বোধন অনুষ্ঠানে সচিবের প্রশংসা ও অংশগ্রহণকারীদের উদ্দীপনা

জুলাই যোদ্ধাদের সাহস ও ত্যাগের বিনিময়ে আমরা নতুন বাংলাদেশ বিনির্মাণের সুযোগ পেয়েছি – তথ্য সচিব মাহবুবা ফারজানা

আপডেট সময় ০১:১৫:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬